a নাইবা বাধিলে প্রাণডোরে- অনুপ সাহা
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

নাইবা বাধিলে প্রাণডোরে- অনুপ সাহা


এমএস.প্রতিদিন ডেস্ক:
রবিবার, ১৪ মার্চ, ২০২১, ১১:৫৮
Collected

ছবি সংগৃহীত

আমায় নাইবা রাখিলে তব বক্ষে ধরে,
নাইবা বাধিলে প্রাণডোরে,
নাইবা করলে পথ চলার অঙ্গীকার।
 নাইবা সঁপিলে তব হিয়া খানি,
 তবু তো আমি ভালবাসিতে চাই,
তোমারে বহুকাল ধরে।
 যদি কাছটিতে ডেকে নিতে,
 শুনতে পেতে কত বেলায় ডেকেছে
মোর প্রাণ তব নাম ধরে।
 হে প্রিয়,তুমি যদি সুখী হও আমায় ছাড়িয়া,
তবে আমি শতবার তোমার বিরহ সইতে রাজি।
        __রবীন্দ্রনাথ ঠাকুর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

নারীকে ছুঁতে পারা সাধনার বিষয়


এমএস.প্রতিদিন ডেস্ক:
মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১, ১১:৩০
নারীকে ছুঁতে পারা সাধনার বিষয়

ফাইল ছবি

শাহীনা পারভীন

"নারীকে ছুঁতে পারা সাধনার বিষয়।
শরীর ছুঁয়েই যে পুরুষ বলে নারীকে ছুৃঁয়েছি, সে নির্বোধ। 
নারীর হৃদয় ছুৃয়ে, তবে দেহ ছুৃৃঁতে হয়.....
(শরীর তো ধর্ষকও ছোঁয়)
পুরুষের ভালোবাসা পাওয়াও সাধনার বিযয়।
দেহ দানের পরেই যে নারী বলে পুরুষের ভালোবাসা পেয়েছি, সে নির্বোধ।
পুরুষের বিশ্বাস ছুঁয়েই দেহ ছুঁতে হয়।
( শরীর তো পতিতাও দেয়।)"

---- ফেসবুক হতে সংগৃহীত

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

টিটিই শফিকুল ইসলাম নির্দোষ: তদন্ত কমিটি


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
সোমবার, ১৬ মে, ২০২২, ০৪:২৭
টিটিই শফিকুল ইসলাম নির্দোষ: তদন্ত কমিটি

ফাইল ছবি

ঈশ্বরদী জংশন ষ্টেশনের টিটিই শফিকুল ইসলাম বরখাস্ত এবং তার বিরুদ্ধে যাত্রী ইমরুল কায়েস প্রান্ত’র লিখিত অভিযোগের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সোমবার (১৬ মে) সকাল সাড়ে ১১ টায় জমা হয়েছে। পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহিদুল ইসলামের নিকট তদন্ত কমিটির আহব্বায়ক সাজেদুল ইসলাম বাবু প্রতিবেদন হস্তান্তর করা হয়।

প্রতিবেদনে টিটিই শফিকুল ইসলাম নির্দোষ প্রমাণিত হয়েছেন। এ ঘটনায় ওই ট্রেনের গার্ড শরিফুল এবং অভিযোগ দাখিলকারী যাত্রী ইমরুল কায়েস প্রান্ত অভিযুক্ত হয়েছে বলে জানা গেছে।

ডিআরএম শাহিদুল ইসলাম তদন্ত প্রতিবেদন জমা হওয়ার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, প্রতিবেদনটি উর্দ্ধতন কর্তৃপক্ষের বরাবরে ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হবে।

প্রতিবেদনের ফলাফল প্রসঙ্গে ডিআরএম জানান, সাময়িক বরখাস্ত হওয়া টিটিই শফিকুল ইসলাম সম্পূর্ণভাবে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ওই দিনের ঘটনার জন্য সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের গার্ড শরিফুল ইসলামের প্ররোচনায় যাত্রী ইমরুল কায়েস প্রান্ত লিখিত মিথ্যা অভিযোগ দায়েরের জন্য তাদের অভিযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে তদন্ত কমিটির আহব্বায়ক বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা সাজেদুল ইসলাম বাবু বলেন, ‘সম্পূর্ণ স্বাধীনভাবে বিষয়বস্তুর আলোকে তদন্ত কার্যক্রম পরিচালিত হয়েছে। তদন্তকালে ট্রেনে কর্তব্যরত এবং সংশ্লিষ্ট ৯ জনের লিখিত ও ক্রসড প্রশ্নোত্তর গ্রহণ করা হয়েছে। এতে টিটিই শফিকুল নির্দোষ প্রমাণিত হয়েছে। ট্রেনের গার্ড শরিফুল ইসলাম প্ররোচনার ঘটনায় অভিযুক্ত হয়েছেন। দক্ষতা ও শৃংখলা বিধি মোতাবেক তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। অভিযোগকারী যাত্রী ইমরুল কায়েস প্রান্তকে গণমাধ্যমের সামনে এসে বাংলাদেশ রেলওয়ের নিকট ক্ষমা প্রার্থনার জন্য বলা হয়েছে। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - ফেসবুক পাতা থেকে

সর্বোচ্চ পঠিত - ফেসবুক পাতা থেকে

ফেসবুক পাতা থেকে এর সব খবর