a নাছোড়বান্দা দীর্ঘশ্বাস
ঢাকা বুধবার, ৬ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

নাছোড়বান্দা দীর্ঘশ্বাস


ফেসবুক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ১২ জুন, ২০২১, ০৬:২২
নাছোড়বান্দা দীর্ঘশ্বাস

ফাইল ছবি। মুক্তা দাশ

নাছোড়বান্দা দীর্ঘশ্বাস 

একটা দীর্ঘশ্বাস !! 
তোমাকে কাছে পাওয়ার ইচ্ছেটা বোধহয়, 
আজীবনের জন্য স্হায়ী নিবাস গাড়লো মনের মধ্যে । 
সময় সুযোগ পেলেই একটু ঢু মেরে দেখে আসি, 
ঘুরে বেড়াই তোমার তালা ঝুলানো বহির্বাটি।  
একবার দুবার নয়,,, দিনেরাতে মিলিয়ে অনেকবার !! 
অথচ দেখ ,,  তুমি আমার চোখের পাতায় পাতায় অনায়াসে চুমু দিয়েই যাচ্ছো!
শুধু কি তাই ??  মরি মরি ! 
লজ্জায় লাল হয়ে যাই । 
সারাক্ষণ কথায় কথায় সময় পার করছি অনায়াসে, 
হাসির চেয়ে ,  কান্নাকাটির দখলদারিত্ব ই বেশি ! 
তবুও তো জড়িয়ে থাকো    নিঃসংকোচে, অবলীলায়। 
তোমার না থাকা জুড়েই তুমি আমার হয়ে থাকো !! 
রোজকার অভ্যাস ... 
তোমার আমার এহেন  দাম্পত্য জীবনযাপনের !! 
জানি তুমি হেসেই যাচ্ছো মনে মনে
 ভাবছো--"আচ্ছা পাগলের পাল্লায় পড়লাম তো'।
সত্যি,, পাগল হয়েই গেলাম বুঝি !? 
এখন আর নিজেকে চিনতে পারি না!  কেমন যেনো এলোমেলো লাগে সব...! 
আমি জেনে শুনে বিষ করেছি পান --- রবি বাবু'কে পেন্নাম না করে উপায় নেই । 
দীর্ঘশ্বাস বড় নাছোড়বান্দা , শ্বাসে শ্বাসে শ্বাসকষ্টের ব্যামো বাড়ায় !   মন্দ লাগে না। 
সয়ে গেছে সব ;  তবুও
গায়ের উষ্ণতা গায়ে মেখে বিশাল একটা 
ধুন্ধুমার জ্বর বাঁধাতে চাই !  তুমি আলগোছে 
তামাক পোড়া ভেঁজা ঠোঁটে একটু জলপট্টি দিও। 
আবার দীর্ঘশ্বাস ....!! 
শুধু ই তোমার জন্যে ।।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ভাগ্যের বিদ্রুপ হাসি


নিউজ ডেস্ক:
শনিবার, ০৩ এপ্রিল, ২০২১, ১২:০৯
ভাগ্যের বিদ্রুপ হাসি

মুক্তা দাশ

কাঠফাটা রোদ্দুর

ঝলমলে আলোর ঝলকানি চারদিকে !

শুধু বেহাগ টাই অনবরত বুলেট-বিদ্ধ করছে

মনের গভীরে এঁকে দিচ্ছে, কালো মেঘের ঘনঘটা।

অথচ দেখো,, রোদ্দুরে কেমন নেয়ে উঠছে প্রকৃতি

নতুন কুড়িতে চকচকে সবুজ প্রাণ ডালে ডালে...

গাছে গাছে !

প্রকৃতি মুচকি হাসে,,, বিদ্রুপের কোলাজে !

অসহায় আমজনতা তবুও ভীষন ভীড় মাড়িয়ে চলে, সবুজ ঘাসের বুকে চালায় বুলডোজার । ভুলে যায় ,,

ভুলে যায় ! বাতাসে এখন রাজত্ব "করোনা" র !!!

জানো তো.,,, আমিও ভুলে যাই সবুজে !

ছুঁয়ে থাকি ,,, জড়িয়ে রাখি তোমাকে ...!!

বিষাদ উবে যায় মুহূর্তের ছোঁয়ায়

দুরে আছো,, তবুও তো ছুঁয়ে ই থাকো, ডাকো নিভৃতে নিরবে ক্ষণে ক্ষণে ইথারের স্পর্শে !!

কাঠফাটা রোদ্দুর !

ভিজে নেয়ে একাকার !!

হাঁচি-কাশি সামলাতে নাক-মুখ একাকার ।

গরমে,, গরম ভাপ চোখে অশ্রু টলটল

বিষাদের নিনাদে তোমার শ্রী বদন সমুজ্জ্বল !!

ভাগ্যও মুচকি হাসে ! বলে....

"সবেতেই তুমি আছো জড়িয়ে

শুধু

ভাগ্যে -ই নেই এ জন্মে আমার"।।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

মাদারীপুরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙ্গে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১৬


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ০৯:৫১
মাদারীপুরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙ্গে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১৬

ফাইল ছবি

মাদারীপুরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙ্গে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১৪ জন নিহত হলেও হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে ঢাকার উদ্দেশে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এসময় দুমড়েমুচড়ে যায় বাসটি। সকাল সোয়া ৮টা পর্যন্ত বাসের মধ্যে থেকে ১৪ জনের মতো যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। কোথা থেকে বাসটি ছেড়ে এসেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, নিহতের সংখ্যা আপাতত ১৪ জন। গুরুতর আহত হয়েছেন অনেকে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। বাসটি উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - ফেসবুক পাতা থেকে

সর্বোচ্চ পঠিত - ফেসবুক পাতা থেকে

ফেসবুক পাতা থেকে এর সব খবর