a চিকিৎসকরা নাচলেন রোগীদের আত্মবিশ্বাস বাড়াতে
ঢাকা সোমবার, ৬ বৈশাখ ১৪৩৩, ২০ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

চিকিৎসকরা নাচলেন রোগীদের আত্মবিশ্বাস বাড়াতে


এমএস.প্রতিদিন ডেস্ক:
বুধবার, ২৮ এপ্রিল, ২০২১, ১২:৩৪
চিকিৎসকরা নাচলেন রোগীদের আত্মবিশ্বাস বাড়াতে

ফাইল ছবি

মহামারীর করোনার প্রভাবে বিশ্বে স্থবিরতা বিরাজ করছে। দেশ-বিদেশ কোথাও নেই এতটুকুন স্বস্তি। করোনার এই সময়ে মানুষের আত্মবিশ্বাস বাড়াতে হাসপাতালেই নাচলেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) চিকিৎসকরা। ভিডিওটি এরইমধ্যে ভাইরাল হয়েছে এবং প্রশংসাও কুড়িয়েছে সর্ব মহলে।

নাচের পারফরম্যান্সে ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. কৃপা বিশ্বাস, ডা. শাশ্বত চন্দন ও ডা. আনিকা হোসেন খান।

রোগীদের আত্মবিশ্বাস বাড়াতে ও চিকিৎসকদের একঘেঁয়েমি দূর করতে সোমবার (২৬ এপ্রিল) ডা. শাশ্বত চন্দন তার ফেসবুক অ্যাকাউন্টে Surgeons' Dance for inspiring the doctors treating Covid-19 attacked patients এই শিরোনামে পোস্ট করেন। লন্ডন প্রবাসী গায়ক মুজা এর ‘নয়া দামান’ গানটির সাথে ডেন্স করেন তারা।

এর আগে ভারতের কেরালায় একজন হিন্দু ও মুসলিম মেডিকেল শিক্ষার্থী নাচের ভিডিও ভাইরাল হয় সারাবিশ্বে। ঢাকা মেডিকেলের এই ভিডিও ইতিবাচক হিসেবে নিয়ে কমেন্ট শেয়ার করছেন দেশ-বিদেশের চিকিৎসকসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

করোনায় (১৬জুন) মৃত্যু ৬০, শনাক্ত ৩৩১৯ এবং সুস্থ ২৬৭৯


স্বাস্থ্য ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ১৬ জুন, ২০২১, ০৫:৫৪
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস


গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৬০ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ২৮২ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৩৩১৯ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৮ লাখ ৩৭ হাজার ২৪৭ জন।
 
আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৬৭৯ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৩ হাজার ৭৫২ জন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

‘সন্তানদের কথা ভেবে হলেও মাস্ক পড়ুন’



মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১, ০৫:৫০
‘সন্তানদের কথা ভেবে হলেও মাস্ক পড়ুন’

‘সন্তানদের কথা ভেবে হলেও মাস্ক পড়ুন’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিজের এবং পরিবার পরিজন, সন্তানদের কথা ভেবে হলেও শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে সচেতনতা তৈরিমূলক প্রচার অভিযান চালানোর অনুরোধ করেন তিনি।

নিজের সরকারি বাসভবনে আজ মঙ্গলবার (২৩ মার্চ) সকালে তিনি এ আহ্বান জানান।

করোনায় আক্রান্ত এবং প্রাণহানির সংখ্যা নতুন করে বাড়তে শুরু করায় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের কোনো বিকল্প নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, লোকসমাগম, মার্কেট, স্টেশন, ফেরি ইত্যাদি এলাকায় অনেকেই মাস্ক পরিধান করছে না। যে জীবন যাপনের জন্য আমরা ব্যস্ত, মাস্ক পরিধান না করার মতো অবহেলা আমাদের প্রিয় জীবন থেকে ছিটকে দিতে পারে।

এসময় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এখন থেকে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত প্রতি শুক্রবার মসজিদ, মন্দির ও প্যাগোডায় দোয়া ও প্রার্থনা করার জন্য দলীয় সভাপতির নির্দেশে আওয়ামী লীগের জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডসহ সকল শাখা এবং সহযোগী সংগঠনসমূহকে জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে কর্মসূচি পালনের আহবান জানান ওবায়দুল কাদের।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - স্বাস্থ্য