a মালতির প্রশ্ন
ঢাকা বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

মালতির প্রশ্ন


ফেসবুক ডেস্ক:
সোমবার, ৩১ মে, ২০২১, ০৭:৩৪
মালতির প্রশ্ন

সংগৃহীত ছবি

মালতির প্রশ্ন 
          এম.এস প্রিন্স

তোমাকে ছাড়া ভাবতে পারিনা আমি নিজেকে
পারিনা চলতে পৃথিবীর পথে।
তবে কেন রবে তুমি দূর থেকে বহু দূর?
হে কবি! এসো, মলিনি পৃথিবী লীন করি
চলি দুজনায় এক সাথে।
ভালোবাসার এক নীড়ে তোমায় ভালোবাসব-
ভালোবাসা দেব - ভালোবাসা নেব
যেন দুজনায় জোড়া কবুতর
অবাক বিশ্ব তাকিয়েই রবে -
আমরা চলব আমাদেরই মত রঙিন দুনিয়ায়।
কবির সাড়া পেলনা - গভীরের গান 
শুধু সুরেই গেয়ে গেল মালতি।
কবি আজ কোথায়? কেন নীরব? প্রশ্ন তার।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

কবিগুরুর জন্মদিনে বিনম্র শ্রদ্ধা: রবির আলোয় 


এমএস.প্রতিদিন ডেস্ক:
সোমবার, ১০ মে, ২০২১, ১১:৩৪
কবিগুরুর জন্মদিনে বিনম্র শ্রদ্ধা রবির আলোয় 

মুক্তা দাশ । ফাইল ছবি

কবিগুরুর জন্মদিনে বিনম্র শ্রদ্ধা 
রবির আলোয় 
------------------------
মহাকালের বিশ্বচরাচরে তুমি 
    জলন্ত রবি  ! 
স্বর্গ  মর্ত্যে  পাতাল ভেদিয়া 
বাজে তোমারই জয়গান, 
 সদা ধ্বনিবে অনন্তকাল ! 
যতদিন এই ধরণীর  বুকে
স্পন্দিত হবে একটি প্রাণ। 
তুমি রবি,  তুমি কবি 
জীবনের ক্ষণে ক্ষণে বাজাও
তোমারই  অমূল্য  দান। 
সুখে -দুখে, হাসি-কান্নায়
কি প্রণয়, কি বিরহে
মর্মে মর্মে তোমারেই যে পাই
তোমার অমোঘ বাণীর ছন্দে। 
তুমি রবি, তুমি কবি
তুমিই যে জীবনের  জলছবি
তুমি প্রেম, তুমি প্রাণ 
তুমি প্রেমময় পুরুষ অম্লান।।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ইউজিসি'র অভিন্ন নীতিমালা প্রত্যাখ্যান জবি শিক্ষক সমিতির


শিক্ষা ডেস্ক:
শনিবার, ২৪ এপ্রিল, ২০২১, ০৩:৫৭
ইউজিসি'র অভিন্ন নীতিমালা প্রত্যাখ্যান জবি শিক্ষক সমিতির

সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রণীত অভিন্ন নীতিমালা প্রত্যাখ্যান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)। একইসঙ্গে এই নীতিমালা প্রণয়নে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।

শুক্রবার (২৩ এপ্রিল) সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে তারা বলেন, গত ২৫ মার্চ বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন (ইউজিসি) শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদিত ‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়নের যুগোপযোগী নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা নির্ধারণের নির্দেশিকা’ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করে, যা আমাদের গোচরীভূত হয়। 

এটা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্বশাসন পরিপন্থী ও প্রচলিত আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং উচ্চশিক্ষা ও গবেষণার পথে বিরাট অন্তরায়।

তাই গত ২২ এপ্রিল অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সভায় প্রদত্ত সর্বসম্মত মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও আইনের পরিপন্থী হওয়ায় শিক্ষক সমিতি নির্দেশিকাটি গ্রহনযোগ্য নয় বলে মনে করছেন এবং তা প্রত্যাখ্যান করা হয়েছে। 

শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেল প্রণয়ণ এবং উচ্চ শিক্ষার জন্য পর্যাপ্ত বৃত্তিসহ শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণার সুযোগ বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রতি আহ্বান জানান।

এসময় নীতিমালা ত্রুটিপূর্ণ ও বাস্তবসম্মত নয় বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ ধরণের নীতিমালা প্রণয়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - ফেসবুক পাতা থেকে

সর্বোচ্চ পঠিত - ফেসবুক পাতা থেকে

ফেসবুক পাতা থেকে এর সব খবর