a
ফাইল ফটো: ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের একটি ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে।
গতকাল রোববার রাতে সামাজিক মাধ্যমে ফেসবুকে সবাইকে উদ্দেশ্য করে একটি আবেগঘন স্ট্যাটাস দেন তিনি। ওই স্ট্যাটাসে তিনি লেখেন, চাকুরী জীবনে যেসব কর্মকর্তা/ কর্মচারী অন্যায়, অনিয়মের বিরুদ্ধে লড়েছেন তাদের বেশীরভাগই চাকুরী জীবনে পদে পদে বঞ্চিত ও নিগৃহীত হতে হয়েছে। এদেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই অন্যায়।
১২ ঘন্টার ব্যবধানে ওই ফেসবুক পোস্টে ২২ হাজারের অধিক রিয়েক্ট হয়েছে, এর মধ্যে কমেন্ট করেছেন দুই হাজার ৭০০ মানুষ, এছাড়া পোস্টটি শেয়ার করেছেন দুই হাজার ১০০ মানুষ।
ওই পোস্টে মুহাম্মদ রাশেদ খাঁন নামের একজন কমেন্ট করেছেন, আপনার ভাল কাজগুলোকে মিস করি। পোস্ট দেখেই বুঝতে পারছি, আপনি ভাল নেই... আল্লাহ আপনাকে হেফাজত করুন, আমিন। আরেকজন লিখেছেন, ভালো এবং সৎ মানুষের মর্যাদা এ জাতি কোনো কালেই দিল না।
ফাইল ছবি। মুক্তা দাশ
বিষন্ন অবসর
মুক্তা দাশ
ভাদ্র এখনো অনেক দুর।
সবে জৈষ্ঠ্যমাস ...
আম, কাঠাল আর তাল পাঁকা গরমে অস্হির চারিধার।
ধান নেয়া হয়ে গেছে, খড়ের গাদাগুলো পিরামিডের দেয়াল দিয়ে দাড়িয়ে আছে বাড়ির এককোণে
নিকোনো উঠোন তাপে তাতিয়ে উঠেছে !
মাটি পোড়া মিহি আগুনের আঁচে
পা রাখা দায়।
জামগাছতলায় বাতাসের হা হুতাশে
আমি একা!
তাতিয়ে উঠছে ক্রমশঃ শরীর
ডাসা ডাসা জামের টইটম্বুর রস যেনো ঘাম হয়ে ঝরে পড়ছে নিস্প্রভ অবহেলায় !!
নিঁখুত হাতে বোনা তালপাতার পাখাটাই সম্বল।
সেটাও বড্ড নড়বড়ে
যতই হাত চালাই না কেনো
ঘোরে তো ঘোরে না
যেনো নুয়ে পড়া দেহ , ভাবলেশহীন ।
পুকুরপাড়ে কুকুরটা একনাগারে ডেকেই যাচ্ছে...
ভাদ্র মাস এখনো অনেক দুর...!
জৈষ্ঠ্যের অসহ্য তাপে
বারবার নেয়ে উঠছি
ফোঁটা ফোঁটা ঘামে !!
সেও সুখের ছোঁয়া দিয়ে যায়
নিঃসংকোচে অবলীলায় ।।
ফাইল ছবি: সাবেক ইসরাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট
গাজায় নিরঙ্কুশ বিজয় বা হামাসের বিনাশ কোনোটাই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। শনিবার (২৬ মে) গাজার চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানানোর সময় তিনি এসব মন্তব্য করেন।
আনাদোলু এজোন্সির প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের পাবলিক ব্রডকাস্টার কেএএন-কে দেয়া এক সাক্ষাৎকারে ওলমার্ট বলেন, রাফায় সামরিক অভিযান দ্রুত বন্ধ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন যে বন্দীদের ফিরিয়ে আনার জন্য চলমান গাজা যুদ্ধ বন্ধ করা ছাড়া কোন পথ নেই।
ওলমার্ট বলেন, ‘গাজার চলমান যুদ্ধে ইসরাইলের কোনো লাভ নেই। এতে লাভ কেবল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারের কিছু চরমপন্থী সদস্যদের।’
গত ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত আগ্রাসনের পর ইসরাইল গাজায় নৃশংস আক্রমণ চালিয়ে নিরহ ফিলিস্তিনিদের হ/ত্যা করে চলেছে। হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হয়। এছাড়া ২৫০ জনকে বন্দী করেছে তারা।
এ পর্যন্ত গাজায় ৩৫ হাজার ৮০০-এর বেশি ফিলিস্তিনিকে হ/ত্যা করেছে ইসরায়েল। তাদের বেশিরভাগই নারী ও শিশু। এ যুদ্ধে গাজার বেশিরভাগ অবকাঠামো ধ্বংসের পাশাপাশি দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সৃষ্টি করেছে ইসরায়েল।
গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা করছে বলে অভিযোগ এনে দক্ষিণ আফ্রিকা গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে একটি মামলা করেছিল।
হেগভিত্তিক ট্রাইব্যুনাল তেল আবিবকে নির্দেশ দিয়েছে যেন তার বাহিনী আর গাজায় গণহত্যা না চালায়। একইসাথে নির্দেশ দেয়া হয়, যেন দক্ষিণ গাজার রাফা শহরে সামরিক অভিযান বন্ধ করে এবং অবরুদ্ধ উপত্যকার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের দ্রুত নিশ্চয়তা দেয়ার ব্যবস্থা গ্রহণ করে। সূত্র : মিডল ইস্ট মনিটর