a যে কথা বলা হলো না
ঢাকা মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২, ১৭ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

যে কথা বলা হলো না


ফেসবুক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ১৫ জুন, ২০২১, ০৭:৪২
যে কথা বলা হলো না

ফাইল ছবি । মুক্তা দাশ

যে কথা বলা হলো না 

কত কি বলার জন্য  মনের ভিতর খৈ ফুটে... 
ছোট ছোট কথা,, অনেকটা বিন্নির খৈ এর মতো 
বড্ড আদুরে !  রেশমী সুতোয় বোনা প্রেম 
বড় বেশি স্পর্শকাতর !
কতো কিছুই তো বলা হয়ে উঠে না সাহসী স্পর্ধায়...,
অভিমানী মহড়া,, নিয়মমাফিক স্যালুট ঠুকে যায়। 
তুমি তো আবার ভার্চুয়াল মানব, 
মেজাজ মর্জি মাফিক তোমার আসা-যাওয়া 
চাওয়া পাওয়াও তোমার ইচ্ছে মাফিক..! 
আমি নিতান্তই ভালোবাসার পাগল...
তোমার  যেমন ইচ্ছে খেলার পুতুল। 
হঠাৎ হঠাৎই  উবে যাওয়া প্রেম জাগিয়ে তোলাে... নিভু সলতের ডগায়। 
দপ করে জ্বলে উঠে আগুন ! 
হ্যা,,  আগুন !!  দাউ দাউ জ্বলে উঠে আগুন... !!!
তুমি পোড়াও,,, আমি পুড়ি । 
সেকেলে তুমি আজ শিক্ষিত ভার্চুয়াল  
সভ্যজন নানাবিধ শিক্ষাদীক্ষায় তোলপাড় মস্তিষ্কের অলিগলি। 
আমার শিক্ষা ?   কেবলি জং ধরা সার্টিফিকেট ! 
আজও চলনসই সভ্য হয়ে উঠতে পারিনি, 
হোচট খাই বারবার 
আগুন জ্বেলে আগুনে পোড়াই নিজেরে.... 
কেনো পুড়ি ??  কেনো পোড়াই নিজেরে??  
কেনো পোড়া ছাই  গায়ে মেখে জ্বলে উঠি? 
নষ্ট মেয়ের তকমা জড়িয়ে রাখি সারা গায় !? 
 আজও  উত্তর খুঁজে বেড়াই ।
কথার খৈ ফুটে... 
ঠেউ খেলে যায় বুকের আনাচে-কানাচে ;
 কাঠকয়লার পোড়া ছাই বনে ...! 
বুনো ঘাসে ঘাসফুল উঁকি দিয়ে ঝুঁকি বাড়ায়... 
জীবন যৌবনের একচেটিয়া চাওয়া - পাওয়ার। 
পাছে হারিয়ে ফেলি তোমায় !  ভয় হয় !!
সিন্দুকে সযত্নে তুলে রাখি প্রেম। 
পূজার ছলে ধূপ দীপ জ্বালি, দেই পুষ্পাঞ্জলি  ...
চোখের নোনা জলে ।।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

তোমাকে ভালোবাসার জন্য


নিউজ ডেস্ক:
শনিবার, ০৩ এপ্রিল, ২০২১, ০১:৫৪
তোমাকে ভালোবাসার জন্য

প্রতিকী ছবি

তোমাকে ভালোবাসার জন্য, 
আমি রঞ্জিত কোন দিবস খুঁজি না,
কারনে-অকারনেই তোমাকে ভালোবাসি,
লাগে  না কোন কারণ তোমাকে ভালোবাসতে
ভালোবাসাকে আমি নিলামে তুলি না,
দিবসের দোহাই দিয়ে। 
আমার প্রতিটা স্পন্দনেই যেনো তুমি, তুমিই। 
কারন আমি ৯০ এর দশকের প্রেমিকা
আধুনিকার নামে কোন নোংরামি  ছিলো না...
মাসে দুটো চিঠি,
তোমার  নিজের হাতে তৈরি সবুজ খামে
আমার বাবার ঠিকানায়, খামের কোনে বিশেষ চিহ্নে,
ডাকপিয়নকে ঘুষ দিয়ে নিজের চিঠি চেয়ে নেয়া 
খামটা হাতে নিয়ে বুকের মাঝে চেপে ধরা, নাকে নিয়ে গন্ধ নেয়া,
এর পর উওর দেয়ার পালা, কি লিখবো ভাবনায় কাটে বেলা
লেখায় বানান ভুল হলে সাজা অবধারিত 
মাসে দুটো চিঠি, ছয় মাস অপেক্ষার পর তোমার দেখা  
বছরে একবার, সবার চোঁখ ফাঁকি দিয়ে হলে গিয়ে  ছবি দেখা, নায়িকার বিরহে চোঁখের জলে ভাসা। 
এর পর লজ্জায় তোমার  চোঁখে  চোঁখ মেলাতে না পারা
কারন আমি ৯০ এর দশকের প্রেমিকা 
চায়ের কাপের উষ্ণতায় প্রতিটি চুমুকে তোমাকে অনুভব  করি
তোমাকে ভালোবাসার জন্য রঞ্জিত আয়োজনের
অপেক্ষা কখনও করিনি,
আমার বিশ্বাসটা ছিলো ইন্দ্রিয় আখিঁতে 
তোমাতে নয়!
ছিলো না কোন অঢেল চাওয়া  পাওয়া 
এক মুঠো রেশমি চুড়িঁতেই ছিলাম খুশি, 
তাতেই খুঁজে  পেতাম বিশুদ্ধ  ভালোবাসা 
চুড়ির রিনিঝিনি শব্দে খুঁজে  পেতাম  তোমাকে
কারন আমি ৯০ এর দশকের প্রেমিকা 
আধুনিকতার নামে নোংরামি থেকে দূরে থেকে-ই
ভালোবেসেছি তোমায়।
৯০ এর দশকের প্রেমিকা,
  গুল বাহার

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ঈদ উপহারের জন্য অন্তঃসত্ত্বা বউকে হত্যা


এম.এস প্রতিদিন ডেস্ক
সোমবার, ১০ মে, ২০২১, ১১:৪৬
ঈদ উপহারের জন্য অন্তঃসত্ত্বা বউকে হত্যা

ফাইল ছবি

সিলেটের ওসমানীনগরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ নিহতের স্বামী আরশ আলী ও শাশুড়ি মিনারা বেগমকে কারাগারে পাঠানো হয়েছে। গত রবিবার (৯ মে) দুপুরে স্থানীয় থানায় কনে পক্ষ হত্যা মামলা দায়ের করলে অভিযুক্তদের  গ্রেফতার করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

ঘটনার পরিপ্রেক্ষিতে নিহতের বড় ভাই ইসলাম উদ্দিন শনিবার (৮ মে) রাতে নিহতের স্বামী এবং শ্বাশুড়িকে আসামি করে ওসমানীনগর থানায় মামালা দায়ের করেন। পুলিশ জানায়, গত শনিবার দুপুরে সিলেটের  ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের তাহিরপুর গ্রামের মৃত ইছন আলীর বাড়ি থেকে নিহত শরিফা বেগমের (২০) মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের দাগ বিদ্যমান ছিল। নিহত শরিফা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে দাবি তার পরিবারের।

তবে স্বামী ও শাশুড়ির অভিযোগ ছিল, শরিফা আত্মহত্যা করেছে। কিন্তু শনিবার দুপুরে তার স্বামীর নিজ ঘরের বিছানা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওসমানীগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, ‘এ ঘটনায় নিহতের ভাই মামলা দায়ের করেন। আসামীদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

এদিকে নিহত শরিফার পারিবার থেকে জানতে পারা যায়, প্রায় ৯ মাস আগে ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের তাহিরপুর গ্রামের মৃত ইছন আলীর ছেলে আরশ আলীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পুটিয়া গ্রামের শাকিম উল্লাহর ছোট মেয়ে শরিফার। বিয়ের অল্পকিছুদিন পর থেকেই যৌতুকসহ নানা কারণে স্বামী আরশ আলী ও শাশুড়ি মিনারা বেগম তার ওপর বিভিন্ন সময় অত্যাচার নির্যাতন শুরু করেন। বিষয়টি নিহতের পরিবার জানা সত্ত্বেও শরিফা অন্তঃসত্ত্বা হওয়ায় কারণে তার বাবা মা তাকে এসব সহ্য করে শ্বশুরবাড়িতেই থাকার কথা বলে।

পরিবারের অভিযোগ, এই রমজানে আরশ আলী শ্বশুরবাড়ি বেড়াতে যান। এ সময় ইফতার দিতে কিছুটা  দেরি করার নানা কথা শোনান স্বামী। এছাড়া তাকে কেন আলাদাভাবে সাজানো থালায় ইফতার দিল না এ নিয়ে তাদের উভয়ের মাঝে তুমুল ঝগড়া হয়।

গত শুক্রবার (৭ মে) সন্ধ্যায় শরিফার বাবা তার স্বামীসহ অন্যান্য সদস্যদের জন্য ঈদের উপহার এখনো কেন নিয়া আসে নাই তা নিয়ে আবার ঝগড়া শুরু হয়। ঘটনার একপর্যায়ে শরিফাকে তার স্বামী ও শাশুড়ি মারধর করে। বিষয়টি সাথে সাথেই তার ভাইকে ফোন করে জানান শরিফা। পর সাহরির সময়ে শরিফার মোবাইল বন্ধ পান তার পরিবার। পরে যখন নতুন জামা কাপড় নিয়ে শরিফার বোন রওয়ানা হন পথিমধ্যে খবর পান শরিফা ভীষণ অসুস্থ তার এসে দেখেন তার বোন চিরতরে ঘুমিয়ে গেছে।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - ফেসবুক পাতা থেকে

সর্বোচ্চ পঠিত - ফেসবুক পাতা থেকে

ফেসবুক পাতা থেকে এর সব খবর