a নিভৃতে দায়ভার!
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

নিভৃতে দায়ভার!


এমএস.প্রতিদিন ডেস্ক:
বুধবার, ০৭ এপ্রিল, ২০২১, ০৮:৪২
নিভৃতে দায়ভার

মার্জিনা চৌধুরী

নিভৃতে  দায়ভার
দু'দিনে একটা কুকুরের প্রতি
 যেটুকু মায়া জন্মায়,
যুগের তৃতীয় মাত্রাতেও 
সেটুকু সম্মান দাওনি আমায়!
সারাদিন যাতনার মালা গাঁথি
কি রেখেছ বলো অধিকারের গহিনে,
প্রহারে উদ্যত তুমি 
উজার করেই মেরেছ লৌহ কঠিনে।
জখমের শরীর বিছানায় ঢলে
জহুরি চোখে অশ্রু মমতায় ঝরে,
ঘরের এক কোণে পরে থাকি
আলোর কিনারা খুঁজি নিরেট অন্ধকারে!
সব আদর ছাড়ি এসেছিলাম 
ভালোবাসায় ভরসার হাত ধরে,
কি দিয়েছ বলো 
এই ব‌উ নামের আমারে ?
সমাজ সংস্কৃতি বিনোদন ডেস্ক
মিনতির মতন ক্ষয়ে ক্ষয়ে বয়ে যায়,
খর রোদ্দুর জ্যৈষ্ঠের মাঝামাঝি
অধিকার বৈচিত্রে আমারে হারায়!
সুখের লাগি পরাণ কাঁন্দে
অবান্তর আমি প্রশ্ন রাখি বায়ে,
সেলাই করি হৃৎপিণ্ড
চারিপাশের অন্ধকার কুড়ায়ে!
দিয়েই গেছি নিতে শিখিনি
আমি অর্বাচীন নিভৃতেই দায়ভার,
আমার আমি বিচ্ছিন্ন পৃথিবীতে
কোথাও কেউ নেই এই পৃথিবীতে আমার!

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

অর্ন্তবর্তী সরকারের নিকট জনগণের প্রত্যাশা ও নতুন দলকে সুবিধা প্রধান


আসলাম, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ০১:১৩
অর্ন্তবর্তী সরকারের নিকট জনগণের প্রত্যাশা ও নতুন দলকে সুবিধা প্রধান

ছবি সংগৃহীত

 

নিউজ ডেস্ক: জনগণ চেয়েছিল ছাত্ররা সংস্কার ও বিচার বাস্তবায়নের জন্য প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে তাদেরকে মন্ত্রণালয় বা সচিবালয় ও অফিস আদালতে অর্থ আয়ের সুযোগ করে দিয়েছে।

গত ৮ মাস ধরে সংস্কার বা নতুন সংবিধান বা বিধিমালা পরিবর্তনের কোন অগ্রগতি নেই বরং গণহত্যার বিচার যাতে বিলম্বিত হয় সেই চেষ্টা করা হচ্ছে,অর্থ লেনদেনের খবর প্রকাশিত। তাই সংস্কার ও বিচার প্রক্রিয়া জনমনে সন্দেহ সৃষ্টি করছে, আদৌ কি সংস্কার বা বিচার হবে?

অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর মুহাম্মদ ইউনূস তাঁর নিয়োগকর্তা ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে সুবিধা করে দেওয়ার জন্য নির্বাচনের সময়সীমা নিয়ে কালক্ষেপণ করছেন। জামাত শিবির এই ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করছেন বা করবে। সূত্র: ফেরদৌস খান, ফেসবুক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

গোলান মালভূমি সিরিয়ার ছিল এবং সিরিয়ারই থাকবে: দামেস্ক


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১, ০৪:৫৮
গোলান মালভূমি সিরিয়ার ছিল এবং সিরিয়ারই থাকবে: দামেস্ক

সংগৃহীত ছবি

সিরিয়ার গোলান মালভূমির ওপর ইসরায়েলের কথিত ‘সার্বভৌম অধিকার’ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন যে বক্তব্য দিয়েছেন তা তীব্র ভাষায় প্রত্যাখ্যান করেছে দামেস্ক। সিরিয়া বলেছে, ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমি সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ ছিল এবং ভবিষ্যতেও সিরিয়ারই থাকবে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, “অধিকৃত গোলান মালভূমি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান করছে আরব প্রজাতন্ত্র সিরিয়া। ইসরায়েলি আগ্রাসন ও দখলদারিত্বের প্রতি আমেরিকার নিরবচ্ছিন্ন সমর্থনের ধারাবাহিকতায় ব্লিঙ্কেন ওই বক্তব্য দিয়েছেন যা নিন্দনীয়।”

ব্লিঙ্কেন সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির এক শুনানিতে ব্লিঙ্কেনকে প্রশ্ন করা হয়, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গোলান মালভূমির ওপর ইসরায়েলের ‘সার্বভৌম অধিকার’কে স্বীকৃতি দেয় কিনা। 

উত্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বৈধতার প্রশ্ন বাদ দিলে গোলান মালভূমির ওপর বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণ রয়েছে। যতদিন পর্যন্ত সিরিয়া সীমান্তের ওপার থেকে ইসরায়েলের জন্য হুমকি বন্ধ না হচ্ছে ততদিন পর্যন্ত পরিস্থিতি এখন যেমন আছে তেমনই থাকবে। আপাতত হুমকি বন্ধ হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।”

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৯ সালে সিরিয়ার কাছ থেকে দখলিকৃত গোলান মালভূমির ওপর ইসরায়েলের ‘সার্বভৌমত্বকে’ স্বীকৃতি দিলেও জাতিসংঘ বা আন্তর্জাতিক সমাজ ইসরায়েলের এই দখলদারিত্বকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মেনে নেয়নি বা কেউ স্বীকৃতি দেয়নি।

ব্লিঙ্কেনের বক্তব্যের জবাবে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ইসরায়েল মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের জন্য বড় ধরনের হুমকি হয়ে আছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - ফেসবুক পাতা থেকে

সর্বোচ্চ পঠিত - ফেসবুক পাতা থেকে

ফেসবুক পাতা থেকে এর সব খবর