a
ফাইল ছবি
ইতালিয়ান জায়ান্ট য়্যুভেন্তাস থেকে বার্সোলোনায় এসে বড়ই পাপ করেছিলেন মিডফিল্ডার মিরোলাম পিয়ানিচ। নিজেকে অসম্মানিত করেছে বার্সা কোচ কোম্যান বলে মন্তব্য করেছে সদ্য বার্সা ছেড়ে যাওয়া বসনিয়া ও হার্জেগোবিনার মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ।
স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার সঙ্গে সাক্ষাৎকারে শনিবার (০৪ সেপ্টেম্বর) এ কথা বলেন সাবেক য়্যুভেন্তাস তারকা। অসম্মানিত হলেও বার্সায় এসে একটুও আফসোস করেন না পিয়ানিচ। মার্কার প্রশ্নের উত্তরে পিয়ানিচ বলেন, 'হ্যাঁ, এখানে আমি কোচের দ্বারা অসম্মানিত হয়েছি। তবে এখানে এসে আমি আফসোস করি না। এগুলো জীবনের অংশ। আমি সব সময় আশাবাদী, একই সঙ্গে প্রতিযোগিতা করতে পছন্দ করি।
আমি শুধু সুযোগের অপেক্ষা করছিলাম।' বার্সার আসার পর আফসোস না হলেও তিনি বলেন, 'য়্যুভেন্তাসে আমি সুখে ছিলাম। বার্সেলোনা দুই বছর ধরে আমাকে দলে টানার চেষ্টা করেও সফল হয়নি। এরপর আরেকটি সুযোগ পেয়ে তারা সেটি লুফে নেয়।
আমি খুব খুশি হয়েছিলাম আর সেটা স্বাভাবিকই ছিল, কারণ আমি সেই দলের হয়ে খেলার অপেক্ষায় ছিলাম যেখানে খেলার স্বপ্ন ছোটবেলায় দেখতাম।' ২০২০ সালে আর্থুর মেলোর সঙ্গে সোয়াপ ডিলে বার্সেলোনায় আসেন পিয়ানিচ। তখন থেকে বার্সার জার্সিতে পিয়ানিচ খেলেছেন ৩০ ম্যাচ। যদিও তুরিনের ক্লাবটির প্রায় প্রতি ম্যাচে শুরুর একাদশে জায়গা পেতেন তিনি। য়্যুভেন্তাসে ফ্রি কিক শটও তিনিই নিতেন।
অথচ বার্সেলোনায় আসার পর অবহেলার পাত্রে পরিণত হন এই মিডফিল্ডার। পিয়ানিচের এখন নতুম ঠিকানা তুর্কি ক্লাব বেসিকতাসে। ধারে বার্সেলোনা থেকে তুরস্কে গিয়েছেন তিনি। বার্সা য়্যুভেন্তাস ছাড়া পিয়ানিচ খেলেছেন রোমা, ম্যাটজ ও অলিম্পিক লিঁওর হয়ে। ক্লাব ক্যারিয়ারে ৫৫২ ম্যাচে করেছেন ৭৩ গোল। জাতীয় দলের জার্সিতে ১০১ ম্যাচে তার গোলসংখ্যা ১৬।
ছবি: সংগৃহীত
নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। কিন্তু এখনো কাটেনি সেই ম্যাচের রেশ।
ম্যাচের আগে মেসিকে নিয়ে নেদারল্যান্ডসের কোচ লুই ফন গাল কিছু কথা বলেছিলেন, যেটা মোটেই পছন্দ হয়নি মেসির সতীর্থদের। তবে ম্যাচের আগে তারা কিছুই বলেননি। নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর মাঠে উদ্দাম উদযাপনে সেসবের কড়া জবাব দিয়েছে মেসিবাহিনী।
মাঠে ও মাঠের বাইরে বিনয়ী-চিরশান্ত স্বভাবের মেসিও সেদিন উদ্দাম উদযাপনে কড়া জবাব দিয়েছেন ডাচ কোচকে। ম্যাচ শেষে মেসি আরও ক্ষিপ্ত হন। মেক্সিকোর এক টিভিকে বললেন, ফন গাল আর্জেন্টিনা দলকে অসম্মান করেছেন। ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে
সাক্ষাৎকারে নেদারল্যান্ডসের ফরোয়ার্ড ভাউট ভোগহোর্স্টকেও ধমক দিয়েছেন মেসি। এছাড়া জয় উদযাপন করতে নেদারল্যান্ডসের ডাগআউটের কাছে গিয়েছিলেন মেসি। সেখানে গিয়ে ডাচ কোচ ফন গালের দিকে তাকিয়ে কানে হাত দিয়ে বিশেষ ভঙ্গিতে জয় উদযাপন করেন আর্জেন্টাইন তারকা।
এদিকে টাইব্রেকারে হেরে হতাশায় ভেঙে পড়া ডাচ খেলোয়াড়দের সামনে যান আর্জেন্টিনার নিকোলাস ওতামেন্দি ও লিয়ান্দ্রো পারেদেস। সেখানে তারা কানের কাছে হাত দিয়ে বিশেষ ভঙ্গিতে জয় উদযাপন করেন। এরপর গনসালো মনতিয়েল, মেসি, আনহেল দি মারিয়া আর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারও একই ভঙ্গিতে জয় উদযাপন করেন।
ম্যাচ শেষে রেফারিং নিয়ে মেসির পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচ শেষে রেফারির সমালোচনা করে তিনি বলেছিলেন, মনে হচ্ছিল তিনি (রেফারি) ডাচদের পক্ষে বাঁশি বাজানোর উপলক্ষ্য খুঁজছিলেন!
ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড়দের এমন উদ্দাম জয় উদযাপনের বিষয়ে তদন্ত শুরু করে ফিফা। তদন্ত শেষে কাউকে কোনো শাস্তি দেয়নি আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। তারা জানিয়েছে, উদ্দাম উদযাপন সেন্সরের আওতায় আনা হবে না।
ডাচ খেলোয়াড়দের সামনে গিয়ে উদ্দাম জয় উদযাপন করা নিয়ে ওতামেন্দি জানান, পেনাল্টি নিতে যাওয়ার সময় তাদের (আর্জেন্টিনা) প্রত্যেক খেলোয়াড়ের কাছে গিয়ে ওদের (ডাচ) একজন কিছু বলছিল। এ কারণেই তিনি ওদের (ডাচ) সামনে গিয়ে এভাবে উদযাপন করেছেন। সূত্র: যুকগান্তর
ফাইল ফটো: করোনাভাইরাস
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩৫ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৯০৪ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৩৯০৮ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৫ লাখ ৯৫ হাজার ৭১৪ জন।
আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২০১৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৩৫ হাজার ৯৪১ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন।