a ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ যে কারণে স্থগিত করা হলো
ঢাকা বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ যে কারণে স্থগিত করা হলো


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন 
সোমবার, ০৬ সেপ্টেম্বর, ২০২১, ১০:২২
ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ যে কারণে স্থগিত করা হলো

ফাইল ছবি

কাতার বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে নামা ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচটি শেষ পর্যন্ত স্থগিত করা হলো। ম্যাচের পাঁচ মিনিট পার হওয়ার পর কোয়ারেন্টাইন জটিলতার কারণে বন্ধ করা হয় ম্যাচটি।

ম্যাচটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টায় ব্রাজিলের ঘরের মাঠ সাও পাওলোয় শুরু হয় ম্যাচটি। কিন্তু খেলা শুরুর পাঁচ মিনিট পর হঠাৎ বন্ধ হয়ে যায়। স্বাস্থ্যের ছাড়পত্র দেওয়া নিয়ে ঝামেলায় শেষ পর্যন্ত মাঠই ছেড়ে চলে গেছেন আর্জেন্টাইন ফুটবলাররা।

খেলা শুরুর আগে বাধা না দিলেও ম্যাচ শুরুর পর তৎপর হন ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা। বেশ কিছুক্ষণ আর্জেন্টিনার কোচ ও খেলোয়াড়দের মাঝে তর্ক-বিতর্ক চলে। পরে মাঠ ছেড়ে চলে যান আর্জেন্টিনার ফুটবলাররা। কিছুক্ষণ পর আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি মাঠে ফেরেন। এরপর তিনি বেশ কিছুক্ষণ কথা বলে আবার ড্রেসিং রুমে চলে যান। এরপরই খেলা স্থগিতের ঘোষণা আসে।

গত তিনদিন ধরেই ব্রাজিলে অবস্থান করছিল আর্জেন্টিনা ফুটবল দল। এই সময়ে তারা করেছে অনুশীলনও। কিন্তু ম্যাচ শুরুর পর কেন হঠাৎ ব্রাজিলিয়ান স্বাস্থ্য কর্মকর্তারা তৎপর হলেন সেটা বুঝতে পারছেন না আর্জেন্টিনার কোচ ও সংশ্লিষ্টরা।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ক্লাব ফুটবলের জমজমাট লড়াই শুরু হচ্ছে আজ থেকেই


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৩ আগষ্ট, ২০২১, ১০:৪০
ক্লাব ফুটবলের জমজমাট লড়াই শুরু হচ্ছে আজ থেকেই

ফাইল ছবি

ক্লাব ফুটবলের জমজমাট লড়াই শুরু হচ্ছে আজ ইউরো কাপ, কোপা আমেরিকা আবার শেষ দিকে অলিম্পিকের আসর শেষ হয়েছে সফলভাবে। ক্লাব ফুটবলের জৌলুস শুরু হচ্ছে আজ, ফুটবল ফ্যানদের দীর্ঘদিন অপেক্ষার অবসান হচ্ছে, শান্তি ফিরে আসছে তাদের মনে।

আজ থেকে শুরু হতে যাচ্ছে ইউরোপিয়ান শীর্ষ ৫ লিগের ৩ লিগের ম্যাচ। EPL, LA LIGA, BUNDESLIGA, ইতিমধ্যেই লিগ ১ শুরু হয়ে গেছে।

আজ ভ্যালেন্সিয়া বনাম  গেতাফে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে স্প্যানিশ লিগ লা লিগা। ম্যাচ শুরু আজ বাংলাদেশ  রাত ১ টাই। সরাসরি সম্প্রচার করবে সদ্য লা লীগার টিভিস্বত্ত্ব কিনে নেওয়া ভারতীয় চ্যানেল 'M Tv'

অপরদিকে ব্রেন্টফোর্ড বনাম আর্সেনাল ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে কম্পিটিটিভ লিগ ইপিএল ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১ টায় সরাসরি সম্প্রচার করবে স্টার নেটওয়ার্ক।

গ্লাডবার্গ বনাম বায়ার্ন মিউনিখ ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে জার্মানলীগ বুন্দেসলিগা। ম্যাচ শুরু বাংলাদেশ সময়আজ রাত ১২:৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার করবে বেইন স্পোর্টস।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

করোনাভাইরাসের কারণে ঢাবির ভর্তি পরীক্ষা পেছালো


মুক্তসংবাদ প্রতিদিন:
বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১, ০৩:৩৯
করোনাভাইরাসের কারণে ঢাবির ভর্তি পরীক্ষা পেছালো

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়।

নতুন সিদ্ধান্তানযায়ী, ক ইউনিটের পরীক্ষা হবে ৬ আগস্ট, খ ইউনিটের ৭ আগস্ট, গ ইউনিটের ১৩ আগস্ট ও ঘ ইউনিটের পরীক্ষা হবে ১৪ আগস্ট। এছাড়া চ ইউনিটের পরীক্ষা হবে ৩১ জুলাই।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়