a লা লিগার শীর্ষস্থানে রিয়াল মাদ্রিদ
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

লা লিগার শীর্ষস্থানে রিয়াল মাদ্রিদ


মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ০৩ জানুয়ারী, ২০২১, ০৬:০০
La Liga_Reyal Madrid

ফাইল ফটো

লা লিগার চলতি মৌসুমে সেল্তা ভিগোকে ২-০ গোলে পরাজিত করে শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ। এর আগে শীর্ষ স্থান ছিলো অ্যাতলেটিকোর দখলে।

নিজেদের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুতে এগিয়ে যায় রিয়াল। মার্কো আসানসিওর পাস থেকে ষষ্ঠ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়ান লুকাস ভাসকুয়েস।

প্রথম গোল হজম করে ম্যাচে ফিরতে চেষ্টা করেছিলো সেল্তা ভিগো। কিন্তু কাজের কাজ করতে পারেনি তারা। প্রথমার্ধে এই ব্যবধানের সমতা আনতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ৫৩তম মিনিটে আসানসিওকে দিয়ে করান দলের দ্বিতীয় গোল। শেষ পযর্ন্ত এই ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট আদায় করে নেয় জিজুর শিষ্যরা।  

সিংহাসনে বসা রিয়ালের পয়েন্ট ১৭ ম্যাচে ৩৬। তবে তাদের চেয়ে ৩ ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে অ্যাতলেটিকো।


মুক্তসংবাদ প্রতিদিন / এম এ

শেষ মূহুর্তে বার্সার ত্রাতা রোনাল্ড আরাউহো


আবু হানিফ, ক্রীড়া ডেস্ক 
মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৫
শেষ মূহুর্তে বার্সার ত্রাতা রোনাল্ড আরাউহো

ফাইল ছবি

উয়েফা চ্যাম্পিয়নস লীগের প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের সাথে ৩-০ ব্যবধানে হারার পর বার্সা বস কোমেনকে তিন ম্যাচ সুযোগ দিয়েছে বার্সা বোর্ড। তবে স্প্যানিশ গণমাধ্যমে অনেকদিন ধরেই গুঞ্জন চলছে গ্রানাডার বিপক্ষে ম্যাচেই নাকি রোনাল্ড কোম্যানের ভবিষ্যত নির্ধারিত হবে। তাহলে কি তার অধীনে শেষ ম্যাচ খেললো বার্সেলোনা? ঘরের মাঠে যে গ্রানাডার বিপক্ষে ড্র করেছে বার্সেলোনা। এখন বার্সেলোনার ড্রয়ের থেকে কোম্যানের ভবিষ্যত নিয়ে কথা চলছে বেশি।

সোমবার (২০ সেপ্টম্বর) ন্যু ক্যাম্পে লা লিগার ম্যাচের গ্রানাডার বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল হজম করে বার্সা। সে গোল শোধ দিতে ম্যাচের শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে কাতালান ক্লাবটিকে।শেষ পর্যন্ত রোনাল্ড আরাউহোর শেষ মিনিটের হেডে রক্ষা হয় বার্সার। তা না হলে হয়তো, ঘরের মাঠে গ্রানাডার বিপক্ষে হারটা নিশ্চিতই ছিল।

চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ম্যাচের একাদশ থেকে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নামে বার্সেলোনা। কোনো পরীক্ষা-নিরীক্ষা নয়, চোট জর্জর বার্সেলোনার জন্য এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। তবুও ম্যাচে ৭৭ শতাংশ বল নিজেদের দখলে রাখে বার্সা।

ম্যাচের দ্বিতীয় মিনিটে স্বাগতিকদের স্তব্ধ করে দেয় গ্রানাডা। গ্রানাডার নেওয়া কর্ণার ঠিকমত ক্লিয়ার করতে পারেনি বার্সেলোনার ডিফেন্ডাররা। বাঁ দিক থেকে সতীর্থের ক্রস থেকে হেড দিয়ে গোল করেন দুয়ার্তে। এর ফলে শুরুতে এগিয়ে যায় সফরকারীরা। এরপর একের পর এক আক্রমণ সাজায় বার্সেলোনা। তবে ক্রসবার, ফরওয়ার্ডদের ব্যর্থতায় আর সমতায় ফেরা হয়ে উঠে নাই। একদম ম্যাচের শেষ মিনিটে এসে দলের ত্রাণকর্তা হয়ে দাঁড়ান রোনাল্ড আরোহো। গাভির ক্রস থেকে হেডে গোল করে দলকে সমতায় ফেরান তিনি।

লিগে চার ম্যাচ খেলে দুইটি করে জয় এবং ড্র করেছে বার্সেলোনা। আট পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে তারা। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

বেগম খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে: ডা. জাহিদ


স্বাস্থ্যডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৩৫
বেগম খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে: ডা. জাহিদ

ফাইল ছবি: বেগম খালেদা জিয়া

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আজ সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

স্বাস্থ্যের অবনতি হওয়ায় খালেদা জিয়াকে কেবিন থেকে গতকাল রোববার রাতে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। তাঁকে এখন নিবিড় পর্যবেক্ষণে রাখার কথা জানালেন চিকিৎসকেরা।

ডা. এ জেড এম জাহিদ হোসেন আজ গণমাধ্যমকে বলেন, খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করতে গতকাল রাত সাড়ে ১১টায় দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বৈঠকে বসে। ওই বৈঠকে তাঁকে সিসিইউতে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদ্‌রোগে ভুগছেন। তাঁর পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের সদস্যরা। সূত্র: প্রথম আলো

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়