a
সংগৃহীত ছবি
কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করল ব্রাজিল। ১০ জন খেলোয়াড় নিয়েই চিলিকে শনিবার সকালে রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে ১-০ গোলে হারালো ব্রাজিল।
প্রথমার্ধে কোনও গোলের দেখা পায়নি ব্রাজিল। বিরতি থেকে ফিরেই গোলের দেখা পান নেইমাররা। ম্যাচের ৪৬ মিনিটে সুপার সাব লুকাস পাকুয়েতা গোল করে এগিয়ে নেন দলকে।
তবে গোল পাওয়ার পর দারুণ অস্বস্তিতে পড়ে আয়োজকরা। ৪৮ মিনিটে ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসাস সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তাকে হাই ফুটের জন্য লাল কার্ড দেখান রেফারি। বাকি সময় ১০ জন খেলোয়াড় নিয়েই খেলতে হয় তিতের শিষ্যদের।
বাকী সময়ে ১০ জন ব্রাজিল খেলোয়াড়ারের বিপরীতেও গোল করতে পারেনি চিলি। তাতে পাকুয়েতার করা একমাত্র গোলটিই ম্যাচের ভাগ্য বদলে দেয়। ব্রাজিলকে পৌঁছে দেয় শেষ চারে। সেমিফাইনালে মঙ্গলবার পেরুর মুখোমুখি হবে ব্রাজিল।
ফাইল ছবি
আগের ম্যাচে ইতালিকে হারিয়ে অর্জন করেছিলেন ফাইনালিসিমা। এবার ইউরোপের আরেক দল এস্তোনিয়ার বিপক্ষে একাই পাঁচ গোল করে দলকে এনে দিলেন ৫-০ গোলের বিরাট জয়।
আর তাতেই মেসি ক্যারিয়ারে ভূরি ভূরি রেকর্ড জমা করলেন। এদিন ক্যারিয়ারের অষ্টম আন্তর্জাতিক হ্যাটট্রিক গড়লেন তিনি। এ ছাড়া জাতীয় দলের জার্সিতে এবারই প্রথম কোনো ম্যাচে তিনের বেশি গোল করলেন আর্জেন্টিনা দলের অধিনায়ক।
এখানেই শেষ নয়; আরও বেশ কয়েকটি কীর্তি অর্জন করেছেন মেসি। জাতীয় দলের হয়ে প্রথমবার ৫ গোল করলেন তিনি। বিশ্বের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ফুটবলার মেসি, যিনি ক্লাব ও জাতীয় উভয় দলের হয়েই এক ম্যাচে ৫ গোল করার রেকর্ড গড়েছেন।
এর আগে বার্সেলোনার হয়ে ২০১২ উয়েফা চ্যাম্পিয়নস লিগে বায়ার লেভারকুসেনের বিপক্ষে ৫ গোল করেন মেসি। রোববার রাতের ম্যাচে ৫ গোল করার পর আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসির গোল সংখ্যা বেড়ে হলো ৮৬টি।
এরই সঙ্গে হাঙ্গেরির কিংবদন্তি ফুটবলার ফেরেঙ্ক পুসকাসকে পেছনে ফেলে আন্তর্জাতিক অঙ্গনে এখন চতুর্থ সর্বাধিক গোলদাতা মেসি। পুসকাসের গোল সংখ্যা ৮৪টি। মেসির সামনে রয়েছেন মালয়েশিয়ার মুখতার দাহারি, ইরানের আলি দাই ও পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
এখানেই শেষ নয়; আরও একটি অনন্য কীর্তি যোগ হলো আর্জেন্টাইন অধিনায়কের রেকর্ডে। এস্তোনিয়ার বিপক্ষে এই ৫ গোল করার মাধ্যমে জাতীয় দলের জার্সিতে ভিন্ন ৩০টি দেশের বিপক্ষে গোলের কীর্তি গড়েছেন মেসি।
উল্লেখ্য, রোববারের ম্যাচে জাতীয় দলের জার্সিতে এমন বিধ্বংসী মেসিকে আগে কখনো দেখা যায়নি। অষ্টম মিনিটে পেনাল্টি থেকে গোলের সূচনা করেন মেসি। ৪৫তম মিনিটে দ্বিতীয়বার বল জালে পাঠান তিনি। বিরতির মাঠে নেমেই ৪৭তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন। ৭১ ও ৭৬ মিনিটে করেন আরও ২ গোল। সূত্র: যুগান্তর
ফাইল ছবি
হৃদরোগজনিত কারণে রবিবার চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন মুত্তিয়া মুরালিধরন। সর্বশেষ খবরে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে। শ্রীলঙ্কার ক্রিকেট লিজেন্ডের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
সানরাইজার্স হায়দরাবাদের কর্মকর্তাদের তথ্যানুযায়ী, স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছিলেন মুরালিধরন। চিকিৎসকদের পরামর্শে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। টেস্ট রেকর্ড ৮০০ উইকেট শিকার করা সাবেক এই স্পিনার বর্তমানে হায়দরাবাদের মেন্টর।
শনিবারই ৪৯ বছরে পা দিয়েছেন প্রাক্তন এই অফস্পিনার। হায়দরাবাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘আইপিএলে আসার আগেই তাঁর হৃদযন্ত্রের সমস্যা আছে বলে জানান মুরালি। তবে স্টেন্ট বসানোর প্রয়োজন নেই বলে জানিয়েছিলেন ডাক্তাররা। চেন্নাইয়ের হাসপাতালে যাওয়ার পর আঞ্জিয়োপ্লাস্টি হয় তাঁর। তবে এখন ভালো আছেন।’’