a করোনায় (৯জুন) মৃত্যু ৩৬, শনাক্ত ২৫৩৭ এবং সুস্থ ২২৬৭
ঢাকা বুধবার, ৬ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

করোনায় (৯জুন) মৃত্যু ৩৬, শনাক্ত ২৫৩৭ এবং সুস্থ ২২৬৭


স্বাস্থ্য ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ০৯ জুন, ২০২১, ০৫:৫৭
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস

         
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩৬ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৯৪৯ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ২৫৩৭ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৮ লাখ ১৭ হাজার ৮১৯ জন।
 
আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২২৬৭ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৭ হাজার ৫৬৯ জন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

করোনায় (৪ মে) মৃত্যু ৬১, শনাক্ত ১৯১৪, সুস্থ ৩৮৭০


স্বাস্থ্য ডেস্ক:
মঙ্গলবার, ০৪ মে, ২০২১, ০৫:০৬
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস


 
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৬১ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৭০৫ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৯১৪ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৭ লাখ ৬৫ হাজার ৫৯৬ জন।
 
আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৮৭০ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৬ লাখ ৯৫ হাজার ৩২ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ইরানের পারমাণবিক স্থাপনা ঘিরে ইরানের বড় সামরিক মহড়া শুরু


আন্তর্জাতিক ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ০৮ জানুয়ারী, ২০২৫, ০৮:৫৩
ইরানের পারমাণবিক স্থাপনা ঘিরে ইরানের বড় সামরিক মহড়া শুরু

ফাইল ছবি: ইরানে বড় সামরিক মহড়া শুরু


নিউজ ডেস্ক: ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস কোর আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ইসফাহানে বড় সামরিক মহড়া শুরু করেছে। দেশটির খাতাম আল-আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাদের রহিমজাদেহের নির্দেশে মঙ্গলবার নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধার আশপাশের এলাকায় একতেদার ১৪০৩ নামের এই মহড়া শুরু হয়।

সামরিক মহড়ায় আইআরজিসির এরোস্পেস ফোর্সের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো যুদ্ধ পরিস্থিতিতে কীভাবে বিমান হামলার হুমকি থেকে শহীদ আহমাদি রোশন পারমাণবিক সাইটের সুরক্ষা বিধান করবে সেই কৌশল প্রদর্শন করা হয়েছে।

ইরানের সামরিক বাহিনী তাদের অস্ত্র ও সরঞ্জাম পরীক্ষা করার জন্য এবং তাদের যুদ্ধ প্রস্তুতির মূল্যায়ন করার জন্য দেশের বিভিন্ন অংশে একটি বিস্তারিত সময়সূচি অনুযায়ী এই নিয়মিত অনুশীলন শুরু করেছে।

ইরানের কর্মকর্তারা বারবার জোর দিয়ে বলেছেন, দেশটি তার সামরিক সক্ষমতা শক্তিশালী করতে তারা কাজ করে যাচ্ছে। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - স্বাস্থ্য