a কোলেস্টেরল কমাতে নিয়মিত খান চিয়া সিড, মিলবে সুফল
ঢাকা বৃহস্পতিবার, ১১ চৈত্র ১৪৩২, ২৬ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

কোলেস্টেরল কমাতে নিয়মিত খান চিয়া সিড, মিলবে সুফল


স্বাস্থ্য ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ১২:২৫
কোলেস্টেরল কমাতে নিয়মিত খান চিয়া সিড, মিলবে সুফল

ফাইল ছবি: চিয়া সিড তৈরির পদ্ধতি

 

নিউজ ডেস্ক: কোলেস্টেরল অস্বস্তিদায়ক এক প্রকার রোগ। অনেক ক্ষেত্রে এই রোগ ওষুধ খেয়েও বিশেষ একটা লাভ হয় না। ‘বিএমআই’ নিয়ন্ত্রণ করতে পারলেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, খারাপ কোলেস্টেরলের মতো অনেক রোগের প্রকোপ এড়িয়ে চলা যায়। তবে শারীরিক কসরত যদি করার সুযোগ না থাকে, তাহলে  দ্রুত মেদ ঝরাতে এবং রক্তে খারাপ কোলেস্টেরল আটকে দিতে পারে ছাতু এবং চিয়া সিড দিয়ে তৈরি একটি পানীয়।

১) শরীরের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া নির্ভর করে বিপাকহারের ওপর। বিপাক হার ভালো হলে শুধু ওজন ঝরানো নয়, তার সঙ্গে সম্পর্কযুক্ত অনেক রোগই বশে রাখা যায়।

২) চিয়া সিড থাকা ফাইবার, ধমনীর গায়ে খারাপ মেদ জমতে দেয় না। শুধু তাই নয়, রক্ত সঞ্চালনও ভালো রাখতেও সাহায্য করে।

নীচে চিয়া-ছাতুর শরবত বানানোর পদ্ধতি উল্লেখ করা হলো-

১. প্রথমে এক গ্লাস পানিতে ১ চা চামচ চিয়া সিড ভিজিয়ে রাখুন।

২. ওই পানির মধ্যে এক টেবিল চামচ ছাতু মিশিয়ে নিন। এর মধ্যে দিন সামান্য বিট লবণ এবং কয়েক ফোঁটা লেবুর রস।

৩. প্রতিদিন সকালে খালি পেটে এই শরবত খান।

তাই নিয়মিত এই শরবত পান করে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, খারাপ কোলেস্টেরলের মতো অনেক রোগ থেকে রেহাই পাওয়া যায়।

 

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

করোনায় (২৯মে) মৃত্যু ৩৮, শনাক্ত ১০৪৩ এবং সুস্থ ১০৮৭


স্বাস্থ্য ডেস্ক:
শনিবার, ২৯ মে, ২০২১, ০৬:১৭
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস


               
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩৮ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৫১১ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১০৪৩ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৭ লাখ ৯৭ হাজার ৩৮৬ জন।
 
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১০৮৭ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৭ হাজার ৪০৮ জন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

নন্দীগ্রামের ঘটনাই প্রমাণ করে দিদি হার মেনে নিয়েছেন: মোদি


আন্তর্জাতিক ডেস্ক:
বৃহস্পতিবার, ০১ এপ্রিল, ২০২১, ০৮:১৫
নন্দীগ্রামের ঘটনাই প্রমাণ করে দিদি হার মেনে নিয়েছেন: মোদি

ফাইল ছবি

নন্দীগ্রামের বয়ালের বুথে গিয়ে দু' ঘণ্টা আটকে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সময় অগ্নিগর্ভ হয়ে ওঠে সেখানকার পরিস্থিতি। রাজ্যে ভোট প্রচারে এসে এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন মোদি। তার দাবি, নন্দীগ্রামের ঘটনাই প্রমাণ করে যে দিদি (মমতা) হার মেনে নিয়েছেন।

হাওড়ার উলুবেড়িয়ার সভায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, 'কিছুক্ষণ আগে নন্দীগ্রামে যা হলো আমরা সবাই দেখেছি। এতেই প্রমাণিত, দিদি হার মেনে নিযেছেন। এটাই বুঝিয়ে দিচ্ছে যে বাংলায বিজেপির সরকার তৈরি হতে চলেছে। 

তৃণমূলনেত্রীকে উদ্দেশ করে মোদি আরও বলেন, দিদি, এখনও শেষ দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়া চলছে। কানাঘুষা শুনছি আপনি নাকি শেষ পর্বের ভোটের জন্য অন্য কোনও আসন থেকে মনোনয়ন জমা দিতে পারেন, এটা কি সত্যি? আপনি নন্দীগ্রামে গেলেন, মানুষ আপনাকে জবাব দিয়ে দিয়েছে। আপনি অন্য কোথাও গেলেও বাংলার মানুষ তৈরি হয়ে রয়েছে।

মমতাকে আক্রমণ করে মোদি বলেন, 'বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে দিদিকে বিদায় জানাতে হবে। নন্দীগ্রামের মানুষ এ দিন সেই স্বপ্নটাই পূরণ করলেন।'  সূত্র:বিডিপ্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - স্বাস্থ্য