a ফোর্বস ম্যগাজিনে বাংলাদশি ৯ তরুণ উদ্যোক্তা
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ফোর্বস ম্যগাজিনে বাংলাদশি ৯ তরুণ উদ্যোক্তা


এমএস.প্রতিদিন ডেস্ক:
বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ১২:২৮
ফোর্বস ম্যগাজিনে বাংলাদশি ৯ তরুণ উদ্যোক্তা

ফাইল ছবি

এশিয়া ভেতর ৩০ বছরের কম বয়সী উদ্যোক্তাদের নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে বিশ্ববিখ্যাত মার্কিন ম্যাগাজিন ফোর্বস। সেই তালিকায় এই বছর প্রথমবারের মতো স্থান করে নিয়েছে  ৯ বাংলাদেশি তরুণ । 

মঙ্গলবার (২০ এপ্রিল) ‘ফোর্বস’ ২০২১ সালে সমাজের বিভিন্ন পর্যায়ে যারা অবদান রেখেছে অনূর্ধ্ব ৩০ বছর বয়সী এশীয় মহাদেশীয় অঞ্চলের ৩০০ জন  তরুণের নাম প্রকাশ করেছে। সে তালিকায় যায়গা করে নিয়েছে  নয় বাঙালি তরুণ। তালিকায় নাম থাকা ৯ বাংলাদেশিরা হলেন-

অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ ইমতিয়াজ জামি (২৭), হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা রিজভানা হৃদিতা (২৮) ও মো. জাহিন রোহান রাজীন (২২) ও পিকাবোর সহপ্রতিষ্ঠাতা মোরিন তালুকদার (২৭)।

আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক উদ্যোক্তা ‘গেজ টেকনোলজিসের প্রতিষ্ঠাতা শেহজাদ নূর তাওস (২৪) ও মোতাসিম বীর রহমান (২৬), স্টার্টআপ ক্র্যামস্ট্যাকের প্রতিষ্ঠাতা মীর সাকিব (২৮)।

কুয়ালালামপুর-ভিত্তিক এনজিও অ্যাওয়ারনেস ৩৬০-এর প্রতিষ্ঠাতা শোমী হাসান চৌধুরী (২৬) এবং রিজভি আরেফিন (২৬)। বিশ্বের ২৩টি দেশে এই এনজিওর দেড় হাজার স্বেচ্ছাসেবক রয়েছেন। যারা স্বাস্থ্য সচেতনতা, হাত ধোয়া, জল-পরিস্রাবণ, স্যানিটেশনসহ অন্যন্য স্বাস্থবিষয়ক প্রচার চালাচ্ছেন।

গত বছর ফোর্বসের এশিয়ার ৩০ বছরের কম বয়সী উদ্যোক্তা ছিলেন বাংলাদেশের রাবা খান ও ইশরাত করিম।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

তুরস্ক ‘গকদোয়ান’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ১১ জুলাই, ২০২২, ০৮:৩১
তুরস্ক ‘গকদোয়ান’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি

ফাইল ছবি

নিজেদের তৈরি ‘এয়ার টু এয়ার’ গকদোয়ান ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা শিল্পের প্রতিরক্ষা বিভাগের প্রধান ইসমাইল দেমির এই তথ্য জানিয়েছেন। দেমির সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই তথ্য নিশ্চিত করেন।

তুরস্কের ডেইলি সাবাহর খবর অনুসারে, তুরস্কের বৈজ্ঞানিক ও গবেষণা কাউন্সিল এবং ডিফেন্স ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট ইনস্টিটিউট এই ক্ষেপণাস্ত্র আবিস্কার করেছে।

দেমির বলেন, গকদোয়ান অগোচরে আঘাত হানবে। এয়ার টু এয়ার এই মিসাইল রাডার সিস্টেম দ্বারা ফায়ার করা হবে। চলতি বছরেই তুরস্কের সশস্ত্র বাহিনীর কাছে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে বলে জানান তিনি। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আমেরিকা কোরীয় উপদ্বীপে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ০৫:০১
আমেরিকা কোরীয় উপদ্বীপে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে

ফাইল ছবি

২০১৭ সালের পর এই প্রথম মার্কিন পরমাণু শক্তিচালিত বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনকে কোরীয় উপদ্বীপে মোতায়েন করেছে। 

উত্তর কোরিয়া পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর পিয়ংইয়ং এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বিমানবাহী রণতরী মোতায়েন করলো পেন্টাগন।

মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা জানায়, ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বর্তমানে জাপান সাগরে অবস্থান করছে। সেখানে জাহাজটি জাপানের সামরিক বাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে।

কোরীয় উপদ্বীপে মার্কিন বিমানবাহী জাহাজ মোতায়েন সম্পর্কে অবশ্য দক্ষিণ কোরিয়া কোনো মন্তব্য করেনি। দক্ষিণ কোরিয়াও বর্তমানে আমেরিকার সঙ্গে সামরিক মহড়ায় যুক্ত হয়ে কাজ করছে।

এর আগে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছিল, কোরীয় উপদ্বীপে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন হবে এবং সেটি তিন থেকে পাঁচ দিন ওই এলাকায় অবস্থান করবে। এ ব্যাপারে মার্কিন এবং দক্ষিণ কোরিয়া যৌথ কমান্ডের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।

২০১৭ সালে উত্তর কোরিয়া তার পরমাণু ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলে আমেরিকা কোরীয় উপদ্বীপে তিনটি বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করে। সূত্র: রয়টার্স/বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - তথ্য ও প্রযুক্তি

সর্বোচ্চ পঠিত - তথ্য ও প্রযুক্তি

তথ্য ও প্রযুক্তি এর সব খবর