a অস্ট্রেলিয়াতে গান্ধীর মূর্তিকে কাটার চেষ্টা
ঢাকা সোমবার, ৬ বৈশাখ ১৪৩৩, ২০ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

অস্ট্রেলিয়াতে গান্ধীর মূর্তিকে কাটার চেষ্টা


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ১৫ নভেম্বর, ২০২১, ০২:৪০
অস্ট্রেলিয়াতে গান্ধীর মূর্তিকে কাটার চেষ্টা

ফাইল ছবি

অল্প কিছুুদিন আগে মেলবোর্নে নেতা গান্ধীর মূর্তি স্থাপন করেছে অস্ট্রেলিয়ার সরকার। কিন্তু সেই মূর্তির গলা কাটার চেষ্টা করেছে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা।

ভিক্টোরিয়ার পুলিশ জানায়, শুক্রবার উদ্বোধনের পর পরই কেউ বা কাহারা মূর্তিটির উপর হামলা চালায়। যন্ত্রপাতি নিয়ে এসে মূর্তির গলাকাটার চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত তারা সফল হতে পারেনি। মূর্তির সামান্যই ক্ষতি হয়েছে। গলার কাছে স্পষ্ট কাটা চিহ্ন দেখা যায়। খবর ডয়েচে ভেলে।

ভিক্টোরিয়ার পুলিশ আরও জানান, গোয়েন্দারাও তদন্তে নেমেছেন। দ্রুত অপরাধীদের আটক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, 'অস্ট্রেলিয়া মিশ্র সংস্কৃতির দেশ। সব ধরনের মানুষ একত্রে বসবাস করেন। সকলের সংস্কৃতিকে স্বীকৃতি দেয়া হয় এখানে। যারা একাজ করেছে তাদের ছাড় দেওয়া হবে না।'

এই ঘটনায় বিচলিত হয়েছে অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভারতীয়রাও। ভিক্টোরিয়ায় ভারতীয় অ্যাসোসিয়েশনের প্রধান সূর্যপ্রকাশ সোনি জানিয়েছেন, 'ভারতীরা এই ঘটনায় অত্যন্ত কষ্ট পেয়েছে। আশা করছি, প্রশাসন দ্রুত হামলাকারীদের ধরতে পারবে।'

অস্ট্রেলিয়া-ইন্ডিয়া চ্যারিটেবল ট্রাস্টের প্রধান ভাসান শ্রীনিবাসন জানিয়েছেন, মূর্তিটির বেশ খানিকটা ক্ষতি হয়েছে। তবে তা সারিয়ে ফেলা হবে। এরমধ্যেই বিশেষজ্ঞদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সিরিয়া ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিল


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ২৬ জুলাই, ২০২১, ১১:২৯
সিরিয়া ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিল

ফাইল ছবি

সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট সফলতার সাথে ইসরায়েলের দুটি গাইডেড মিসাইল প্রতিহত ও সেগুলোকে ধ্বংস করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার এ তথ্য নিশ্চিত করেছে।

রাশিয়ান রিকনসিলিয়েশন সেন্টার ফর সিরিয়া’র প্রধান রিয়ার অ্যাডমিরাল ভাদিম কুলিত এ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, ইসরায়েলের দুটি এফ-১৬ বিমান থেকে গাইডেড মিসাইল ছোঁড়া হয়, তাৎক্ষণিকভাবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী পাল্টা ব্যবস্থা নেয় এবং ক্ষেপণাস্ত্র দুটি মধ্য আকাশে ধ্বংস করে দেয়। রাজধানী দামেস্কের দক্ষিণে সাইয়্যেদা জয়নাব শহরের ওপর ক্ষেপণাস্ত্র দুটির ধ্বংসাবশেষ পড়ে।

সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটি ইসরায়েলের গাইডেড মিসাইল ধ্বংস করার কাজে রাশিয়ার দেওয়া বাক-এমটুই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে।

এ নিয়ে চলতি সপ্তাহে ইসরায়েল সিরিয়ার ওপর তিন দফা ক্ষেপণাস্ত্র হামলা চালালো। এর আগে গত বুধবার ও সোমবার দখলদার বাহিনী সিরিয়ার ওপর দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে প্রতিবারই সিরিয়ার সামরিক বাহিনী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে সক্ষম হয়েছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

হবিগঞ্জে টমটমের ভাড়া পুন:নির্ধারণে যাত্রী কল্যাণ পরিষদের আলটিমেটাম


মুজিবুর রহমান, হবিগঞ্জ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ০৮ মে, ২০২৩, ১০:১১
হবিগঞ্জে টমটমের ভাড়া পুন:নির্ধারণে যাত্রী কল্যাণ পরিষদের আলটিমেটাম

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

৪৮ ঘন্টার মধ্যে টমটমের ভাড়া পুন:নির্ধারন না করলে মানববন্ধন, অবস্হান কর্মসূচী এবং অবরোধের মত বৃহত্তর কর্মসূচী দেওয়া হবে বলে জানান হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদ।

গতকাল হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গনে হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে প্রচারপত্র বিলি এবং পথসভায় এই ঘোষনা দেন সংগঠনের সভাপতি সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল। পথসভা শেষে যাত্রী কল্যাণ পরিষদ হবিগঞ্জ জেলা প্রশাসকের ইশরাত জাহানের নিকট তাদের তৈরি ভাড়ার চার্ট এবং তিনটি রোডে টমটম নিয়ন্ত্রনের পরিকল্পনা পেশ করেন নেতৃবৃন্দ । খুব শীঘ্রই টমটমের সমস্যা সমাধান করার আশ্বাস দেন হবিগঞ্জের জেলা প্রশাসক।

যাত্রী কল্যাণের পক্ষ থেক্ টমটম ভাড়া উঠানামা ৫ টাকা করাসহ চৌধুরী বাজার থেকে সরাসরি যারা শায়েস্তনগর যাবে তারা ১০ টাকা দিবে, আবার চৌধুরীবাজার থেকে বাসষ্টেশন যারা সরাসরি যাবে তারা ১০ টাকা দিবে এবং চৌধুরী বাজার থেকে যারা পোদ্দার বাড়ি যারা যাবে তারা ১৫ টাকা দিবে এভাবে ব্যাক রোড, বাইপাস রোডের ভাড়া নির্ধারন করে প্রস্তাব দেওয়া হয় এবং রাস্তার যানজট নিরসনে, লোডশেডিং থেকে মুক্তি পেতে মেইন রোড, ব্যাক রোড এবং বাইপাস রোডে লাল, সবুজ, সাদা কালারে তিনশত করে গাড়ি চলাচলের সুযোগ দেওয়া এবং নয়শতের উপরে বাকি টমটমগুলো শহরের বাহিরে সুযোগ করে দেওয়া এবং ড্রাইভারদের লাল,সবুজ, সাদা কালারের শার্ট পরিহিত আইডি কার্ড গলায় ঝুলিয়ে রাখতে হবে বলে লিখিত আকারে ফর্মুলা তুলে ধরেন যাত্রী কল্যাণ পরিষদ।

হবিগঞ্জ পৌরসভার মেয়রের বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়, মেয়র এবং সচিবকে না পেয়ে অফিসে জমা দেন বলে জানান সংগঠনের সভাপতি সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল। গতকাল রবিবার সকাল ১০ ঘটিকার সময় শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গনে হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদের সভাপতি সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েলের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস এম হেলালুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বশিরুল আলম কাউছার, মো: আলমগীর রেজা, শফিকুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ আলম চৌধুরী মিন্টু, জেলা এডভোকেট সমিতির নির্বাচিত সিনিয়র সদস্য এডভোকেট মোঃ ফয়সল আহমেদ চৌধুরী প্রমখ।

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক