a ইউক্রেনকে রক্ষায় ৬টি প্রস্তাব দিল রাশিয়া
ঢাকা বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

ইউক্রেনকে রক্ষায় ৬টি প্রস্তাব দিল রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ১৪ মার্চ, ২০২২, ০৭:৪০
ইউক্রেনকে রক্ষায় ৬টি প্রস্তাব দিল রাশিয়া

ফাইল ছবি

ইউক্রেনে রুশ সামরিক অভিযান বন্ধ করার জন্য দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কিকে ছয় দফা প্রস্তাব দিয়েছে রাশিয়ার পার্লামেন্ট- দুমা। দুমার ডেপুটি স্পিকার মিখাইল শিরিমিত রবিবার (১৩ মার্চ) বলেন, জেলেনস্কি যদি সত্যিই এখনও ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকেন তাহলে তাকে ছয়টি গুরুত্বপূর্ণ বিষয় মেনে নিতে হবে।

ছয়টি প্রস্তাব হচ্ছে-
১। নব্য নাৎসিবাদীদের নিরস্ত্র করতে হবে,
২। ইউক্রেনকে অস্ত্র সমর্পণ করতে হবে,
৩। দেশটির সংবিধানে নিরপেক্ষ নীতি গ্রহণ করতে হবে যাতে কোনো আন্তর্জাতিক ব্লকে যোগ দেয়া না যায়,
৪। ইউক্রেনের বেশিরভাগ মানুষের মাতৃভাষা অর্থাৎ রুশ ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে,
৫। ক্রিমিয়া উপত্যকাকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নিতে হবে,
৬। লুহানস্ক ও দোনেস্ক অঞ্চলের স্বাধীনতা মেনে নিতে হবে।

দুমার ডেপুটি স্পিকার সাফ জানিয়ে দেন,  ইউক্রেনকে রাশিয়া ও এর নাগরিকদের নিরাপত্তা বিপন্নকারী দেশে পরিণতি হতে দেবে না মস্কো। এর আগে রাশিয়া ঘোষণা করেছে, ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযান দেশটির বিরুদ্ধে কোনো যুদ্ধ নয় বরং বিশ্বব্যাপী একটি বড় ধরনের যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে এ অভিযান চালানো হচ্ছে।

কিন্তু পশ্চিমা দেশগুলো এ সামরিক অভিযানকে ‘ইউক্রেনে রুশ আগ্রাসন’ হিসেবে অভিহিত করে মস্কোর বিরুদ্ধে কঠোর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করে আসছে। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

‘শত্রুরা স্বপ্নেও এখন ইরানের সঙ্গে যুদ্ধের কথা ভাবে না’


আন্তর্জাতিক ডেস্ক:
মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১, ০৮:১৯
‘শত্রুরা স্বপ্নেও এখন ইরানের সঙ্গে যুদ্ধের কথা ভাবে না’

ফাইল ছবি: ইরানের আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি

শত্রুরা স্বপ্নেও এখন ইরানের সঙ্গে যুদ্ধের কথা ভাবে না বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি। 

তিনি বলেছেন, ইরানিরা যে শত্রুকে পরাজিত করতে সব দিক থেকে প্রস্তুত তারা তা ভালো করেই জানে। কারণ তারা ইরানি জাতির দৃঢ়তা প্রত্যক্ষ করেছে। মঙ্গলবার ইয়াজদ প্রদেশের শহীদদের স্মরণে আয়োজিত দ্বিতীয় জাতীয় কংগ্রেসে আইআরজিসি প্রধান এসব একথা বলেন। 

সালামি বলেন, শত্রুরা ইরানি জাতি ও ইসলামী বিপ্লব ধ্বংস করতে সর্বশক্তি নিয়োগ করেছে। তারা বিভিন্নভাবে আমাদের সামরিক সংঘাতেও জড়িয়েছে কিন্তু তারা সফল হয়নি, ব্যর্থ হয়েছে। এখন তাদের কল্পনাতেও আর ইরানে হামলার বিষয়টি স্থান পায়না।

আইআরজিসি’র এই কমান্ডার আরও বলেন, সর্বোচ্চ নেতার নেতৃত্বে ইরানে উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রয়েছে এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব নিশ্চিত হয়েছে। অপরদিকে শত্রুদের জন্য ইরান কঠিন পরিস্থিতি তৈরি করতে সক্ষম হয়েছে বলে তিনি জানান।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

নিঃশ্বাসে এক মিনিটের পরীক্ষায় করোনা শনাক্ত হবে


স্বাস্থ্য ডেস্ক:
মঙ্গলবার, ২৫ মে, ২০২১, ১২:৪৮
নিঃশ্বাসে এক মিনিটের পরীক্ষায় করোনা শনাক্ত হবে

ফাইল ছবি

 

করোনাভাইরাস শনাক্ত করতে সিঙ্গাপুরে এমন এক পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে যাতে একটি কিটের মাধ্যমে নিঃশ্বাস নিয়ে এক মিনিটেই ফল পাওয়া যাবে।

এই ‘ব্রেদালাইজার কিট’ তৈরি করেছে সিঙ্গাপুরের এক কোম্পানি ব্রেদোনিক্স। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সঙ্গে যুক্ত এ কোম্পানিটি বলছে, তারা এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে।

কোভিড-১৯ শনাক্ত করতে বর্তমানে যে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়, তার পাশাপাশি এই শ্বাস-প্রশ্বাস বিশ্লেষণের পরীক্ষাটিও চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত বছর এর ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছিল সেখানে ৯০ শতাংশ সঠিক ফল এসেছিল বলে জানিয়েছে কোম্পানিটি। সূত্র: বিবিসি

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক