a ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল লুহানস্ক ‘সম্পূর্ণ স্বাধীন’ বলে দাবি করেছে রাশিয়া
ঢাকা বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল লুহানস্ক ‘সম্পূর্ণ স্বাধীন’ বলে দাবি করেছে রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ০৩ জুলাই, ২০২২, ০৮:১৭
ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল লুহানস্ক ‘সম্পূর্ণ স্বাধীন’ বলে দাবি করেছে রাশিয়া

ফাইল ছবি

ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল লুহানস্ক ‘সম্পূর্ণ মুক্ত’ বলে ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু।

এর আগে লুহানস্কের শেষ বড় ঘাঁটি লিসিচানস্ক শহরের পতন ঘটতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ। তিনি বলেন, গত কয়েকদিন ধরে দোনবাসের কৌশলগত শহরটি দখল নিতে সর্বশক্তি প্রয়োগ করেছে রুশ বাহিনী।

ওলেক্সি আরেস্টোভিচ আরও বলেন, তারা সিভারস্কি দোনেতস্ক নদী অতিক্রম করেছে এবং উত্তর দিক থেকে শহরের দিকে আসছে। এটা বড় ধরনের একটা হুমকি। আগামী এক অথবা দুই দিনের মধ্যে বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে উঠবে। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বঙ্গবন্ধু বিংশ শতাব্দীর বিখ্যাত রাষ্ট্রনায়ক: এরদোগান


আন্তর্জাতিক ডেস্ক:
শনিবার, ২৭ মার্চ, ২০২১, ০১:১৪
বঙ্গবন্ধু বিংশ শতাব্দীর বিখ্যাত রাষ্ট্রনায়ক: এরদোগান

ফাইল ফটো: তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়েপ এরদোগান

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিংশ শতাব্দীর বিখ্যাত রাষ্ট্রনায়ক বলে মন্তব্য করেছেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়েপ এরদোগান। শুক্রবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে এ মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এরদোগান বলেন, আপনার পিতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান জাতির জন্য সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে বিংশ শতাব্দীর বিখ্যাত রাষ্ট্রনায়কদের মধ্যে জায়গা করে নিয়েছেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তাকে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতির কারণে আমার আসা সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে আমি বাংলাদেশে আসতে চাই।  

রিসেপ তায়েপ এরদোগান বলেন, আমাদের জনগণের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে। আমরা একই ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের। যা আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করছে। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বাইডেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে স্বৈরশাসক বললেন


আন্তর্জাতিক ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ২১ জুন, ২০২৩, ১২:০৬
বাইডেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে স্বৈরশাসক বললেন

ফাইল ছবি

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে স্বৈরশাসক বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল মঙ্গলবার তিনি এসব কথা বলেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চীন সফরে গিয়ে সি–এর সঙ্গে বৈঠক করার পর এমন মন্তব্য করেন বাইডেন। ধারণা করা হচ্ছে, ব্লিঙ্কেন দুই দেশের মধ্যে উত্তেজনা নিরসনে সি চিন পিং–এর সঙ্গে বৈঠক করেছেন।

ক্যালিফোর্নিয়ায় তহবিল সংগ্রহের পর বাইডেন এই মন্তব্য করেন। বাইডেন আরও বলেন, গুলি করে বেলুন ভূপাতিত করার পর ক্ষুব্ধ হন সি। বাইডেন আরও জানান, এটা স্বৈরশাসকদের জন্য খুব বিব্রতকর। তাঁরা জানতেন না যে কী হয়েছে। বেলুনটি যেখানে যাওয়ার কথা সেখানে যায়নি।

গত ফেব্রুয়ারিতে সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুন যুক্তরাষ্ট্রের আকাশে উড়ছিল। বেলুন–কাণ্ড, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের কর্মকর্তাদের সফরের কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।

গত সোমবারের বৈঠকে ব্লিঙ্কেন ও সি ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্ক স্থিতিশীল করতে সম্মত হয়েছেন। তবে ব্লিঙ্কেন চীন সফরের সময় পরিস্থিতির খুব বেশি অগ্রগতি হয়নি বলে বাইডেনের মন্তব্যে তার বহিপ্রকাশ বলে জানান বিশেজ্ঞরা।

ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে গতকাল সোমবার বিকেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বৈঠক করেন। তাঁরা আগামী কয়েক সপ্তাহ ও কয়েক মাসে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আরও সফর করতে চান।

বাইডেন বলেন, তিনি মনে করেন যে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক পথে রয়েছে। বাইডেন গত মঙ্গলবার বলেছেন, জাপান, অস্ট্রেলিয়া, ভারত ও যুক্তরাষ্ট্রের কোয়াড গ্রুপ নিয়ে উদ্বিগ্ন সি। বাইডেন আরও বলেন, তিনি চীনকে আশ্বস্ত করেছেন যে দেশটিকে কোয়াড দিয়ে কোণঠাসা করে ফেলার কোনো ইচ্ছা যুক্তরাষ্ট্রের নেই। সূত্র: প্রথম আলো

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক