a ইসরায়েলে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করলেন
ঢাকা বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

ইসরায়েলে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করলেন


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ১৪ জুন, ২০২১, ১১:৫১
ইসরায়েলে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করলেন

ফাইল ছবি

আজ সোমবার স্থানীয় সময় সকাল ১১টায় ইসরায়েলি প্রেসিডেন্ট রিওভেন রিভলিনের সঙ্গে সাক্ষাতের পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নতুন মন্ত্রীসভা।

এর আগে গতকাল রবিবার রাতে ইসরায়েলি আইনপরিষদ নেসেটের অধিবেশনের আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠ সদস্য লাপিদ-বেনেতের জোট সরকারের প্রতি সমর্থন দেয়। এর ফলে দেশটির দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনের অবসান ঘটে। ২০০৯ থেকে টানা ১২ বছরসহ মোট ১৫ বছর তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আস্থাভোটে নির্বাচিত হওয়ার পরপরই জোট সরকারের মন্ত্রিসভার সদস্যরা নেসেটে তাৎক্ষণিকভাবে শপথ নেন। আগের সমঝোতা অনুযায়ী চার বছর মেয়াদের সরকারের প্রথম দফায় দুই বছরের জন্য প্রধানমন্ত্রীর শপথ নেন নাফতালি বেনেত। ২০২৩ সালে শেষ দুই বছরের জন্য ইসরায়েলের নেতৃত্বের দায়িত্ব বেনেতের কাছ থেকে গ্রহণ করবেন ইয়ায়ির লাপিদ।

এদিকে আজ সোমবার কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই বেনেতের কাছে প্রধানমন্ত্রীর দায়িত্ব হস্তান্তরের ঘোষণা দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার রাতেই এ বিষয়ে নাফতালি বেনেতকে বার্তা দেওয়ার কথা জানায় নেতানিয়াহুর দপ্তর।

ইয়ায়ির লাপিদের ইয়েশ আতিদ ও নাফতালি বেনেতের ইয়ামিনা দল ছাড়াও প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজের মধ্যপন্থী ব্লু অ্যান্ড হোয়াইট, অ্যাভিগদর লিবারমানের রক্ষণশীল ইসরায়েল বেইতেইনু, মিরেভ মিশেইলির নেতৃত্বের মধ্য-বামপন্থী লেবার পার্টি, গিদন সারের নেতৃত্বের মধ্য-ডানপন্থী নিউ হোপ পার্টি, নিৎজান হরোউৎজের বামপন্থী মেরেৎজ ও মানসুর আব্বাসের নেতৃত্বের আরব-ইসরায়েলিদের রাজনৈতিক দল ইউনাইটেড আরব লিস্ট এই জোটে রয়েছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট বেঁধে যুদ্ধজাহাজ নামিয়েছে ভারত


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ০৪ আগষ্ট, ২০২১, ১১:১২
চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট বেঁধে যুদ্ধজাহাজ নামিয়েছে ভারত

ফাইল ছবি

চীনকে ঠেকাতে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট বেঁধে কয়েকটি যুদ্ধজাহাজ নামিয়েছে ভারত। এই পদক্ষেপকে নয়াদিল্লি মিত্র দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সম্পর্ক বাড়ানোর প্রচেষ্টা বলে দাবি করেছে। খবর পার্সটুডের।

ভারতের নৌবাহিনী আজ বুধবার এমনটাই জানিয়েছে। এতে বলা হয়েছে, একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও একটি মিসাইল ফ্রিগেটসহ চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। এসব যুদ্ধজাহাজ দুই মাসের জন্য দক্ষিণ এশিয়া, দক্ষিণ চীন সাগর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে মোতায়েন থাকবে।

এসব পদক্ষেপে পর্যবেক্ষকরা মনে করছেন, চীনকে মোকাবেলার জন্য আমেরিকার সঙ্গে জোট বেঁধে ভারত এই যুদ্ধজাহাজ মোতায়েন করে বৃহত্তর ভূমিকা পালন করার অন্যতম প্রয়াস। জাহাজ মোতায়েনের অংশ হিসেবে গুয়াম উপকূলে ভারতের যুদ্ধজাহাজগুলো আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে বার্ষিক যৌথ মহড়ায় যোগ দেবে বলে জানিয়েছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আওয়ামী লীগকে প্রকৃত কোন মুসলমান সমর্থন করতে পারে না: ভিপি নূর


এমএস.প্রতিদিন ডেস্ক:
শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১, ০৫:৫৩
আওয়ামী লীগকে প্রকৃত কোন মুসলমান সমর্থন করতে পারে না: ভিপি নূর

নুরুল হক নূর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)'র সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, বর্তমানে বিনা ভোটের এই সরকার ভিন্নমতের উপর দমন-পীড়ন চালিয়ে ক্ষমতা দখল করে আছে। 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মোদি বিরোধী আন্দোলনে মানুষ হত্যা করেছে, পবিত্র রমজান মাসে অন্যায়ভাবে মানুষকে গ্রেফতার করছে, আলেম-ওলামা ও ইসলামকে নিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে, তাতে কোন প্রকৃত মুসলমান আওয়ামী লীগকে সমর্থন করতে পারে না। মুসলমানদের উচিত আওয়ামী লীগকে পরিত্যাগ করা। 

গত ১৪ এপ্রিল নিজের ফেসবুক পেজে লাইভে এসে এসব মন্তব্য করেন ডাকসু'র সাবেক ভিপি নুরুল হক নূর। 

ফেসবুক লাইভে নূর আরও বলেন, আওয়ামীলীগ মুখে অসাম্প্রদায়িকতার কথা বললেও সুনামগঞ্জের শাল্লার মতো অসংখ্য সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়ে যাচ্ছে। স্বাধীনতার স্বপক্ষের শক্তি দাবি করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশে একদলীয় শাসন কায়েম করে মুক্তিযুদ্ধের বিরোধী কাজ করে যাচ্ছে।

কাজেই কোন বিবেক সম্পন্ন মানুষ এই বিনা ভোটের সরকারকে সমর্থন করতে পারে না।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক