a ইসরায়েল-ফিলিস্তিনের বিষয় নিয়ে বৈঠক বসেছে ওআইসি
ঢাকা বুধবার, ৬ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

ইসরায়েল-ফিলিস্তিনের বিষয় নিয়ে বৈঠক বসেছে ওআইসি


আন্তর্জাতিক ডেস্ক:
রবিবার, ১৬ মে, ২০২১, ১১:২০
ইসরায়েল ফিলিস্তিনের বিষয় নিয়ে বৈঠক বসেছে ওআইসি

ফাইল ছবি

ইহুদিবাদী ইসরায়েল দিন দিন আগ্রাসী হয়ে যাচ্ছে। আজ ফিলিস্তিনের গাজা উপকূলে আবারো বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলার পর আজ রবিবার ইসলামিক সহযোগিতা পরিষদ (ওআইসি) এক জরুরি বৈঠক ডেকেছে।

সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের সূত্রে জানা যায়, সংস্থাটির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ইসলামিক সহযোগিতা পরিষদের (ওআইসি) ৫৭ সদস্যের এক জরুরি ভার্চুয়াল বৈঠকের শুরুতে টেলিভিশনে রেকর্ডকৃত বক্তব্যে সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ ইসরায়েলি হামলার নিন্দা জানান। পাশাপাশি সামরিক হামলা বন্ধের জন্য জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসগ্লু ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ফিলিস্তিনি ভাই-বোনদের বাঁচাতে আমরা আন্তর্জাতিক অঙ্গনে সব প্রকার চেষ্টা অব্যাহত রাখবো। ওআইসির নির্বাহী কমিটির সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন বন্ধ করা আমাদের সকলের মানবিক দায়িত্ব।

আজ রবিবার (১৬ মে) বিমান হামলায় ১৩ শিশুসহ অন্তত ৩৩ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এছাড়া মাত্র ১ ঘন্টা আল্টিমেটাম দিয়ে ঘুড়িয়ে দেয়া হয়েছে এপি ও আল জাজিরার মিডিয়া ভবন। 

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

করোনায় মারা যাওয়া ব্যক্তির লাশ নদীতে ফেলার চেষ্টা (ভিডিও)


এমএস.প্রতিদিন ডেস্ক:
রবিবার, ৩০ মে, ২০২১, ০৮:৩২
করোনায় মারা যাওয়া ব্যক্তির লাশ নদীতে ফেলার চেষ্টা

ফাইল ছবি

 

ভারতে করোনায় (কোভিড-১৯) আক্রান্তে  মারা যাওয়া এক ব্যক্তির লাশ সেতুর ওপর থেকে নদীতে ফেলে দেওয়ার চেষ্টার মর্মান্তিক দৃশ্য এক ভিডিওতে দেখা গেছে। 

আজ রবিবার দেশটির গণমাধ্যম এনডিটিভি অনলাইনে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। 

গত ২৮ মে শুক্রবার ভারতের উত্তর প্রদেশের বলরামপুর জেলায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটতে দেখা যায়। নদীর ওপরে থাকা সেতু দিয়ে গাড়িতে করে যাওয়ার সময় কয়েকজন পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। তাদের করা ভিডিওটি অনলাইনে এলে কিছুক্ষণের মধ্যেই তা ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, নদীতে ফেলার জন্য দুই ব্যক্তি মরদেহটি সেতুর রেলিংয়ে তুলছেন। দুই ব্যক্তির মধ্যে একজনের পরনে পিপিই। রেলিংয়ের ওপর তোলার পর পিপিই পরা ব্যক্তি মরদেহটি ব্যাগ থেকে বের করার চেষ্টা করছিলেন।

মরদেহটি করোনায় মৃত এক ব্যক্তির বলে নিশ্চিত করেছেন বলরামপুরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। তার স্বজনেরা লাশটি নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন। পরে লাশটি উদ্ধার করে স্বজনদের কাছে ফেরত দেওয়া হয়। এ ঘটনায় স্বজনদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ভিডিও লিংক:     www.youtube.com/watch?v=q3-g0ROtBG8&t=8s

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বৃহত্তর ময়মনসিংহ কর আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজন শালবন গ্রীণ রিসোর্টে


আরাফাত, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩০
বৃহত্তর ময়মনসিংহ কর আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজন শালবন গ্রীণ রিসোর্টে

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

নিজস্ব প্রতিনিধিঃ বৃহত্তর ময়মনসিংহ কর আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত কাকরাইল অস্থায়ী কার্যালয়ে বার্ষিক বনভোজন-২০২৬, সাফল্যমন্ডিত করতে অদ্য ৭ ডিসেম্বর বিকাল ৪ ঘটিকায় বৃহত্তর ময়মনসিংহ কর আইনজীবী সমিতির মাননীয় সভাপতি এডভোকেট মোঃ কামরুল আহসান মিলটনের সভাপতিত্বে বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন, সিনিয়র কর আইনজীবী ও অত্র আইনজীবী সমিতির সহ-সভাপতি আব্দুল্লাহ মোঃ রেদওয়ান হামজা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দ ইউসুফ গোলাম মাবুদ, মোঃ জসীম উদ্দিন খান, মোঃ রফিকুল ইসলাম, মোঃ এনামুল, হারুন-অর-রশীদ, মোঃ নকীব আলী কামরুল, এ.এম শোয়েব, হেলাল উদ্দিন, মোহাম্মদ রাশেদুল ইসলাম, মোঃ নকিব আলী কামরুল, মোহাঃ খোরশেদ আলম প্রমুখ।

বার্ষিক বনভোজনে স্পট নির্ধারিত হয় সর্বসম্মতিক্রমে ঐতিহ্যবাহী শালবন গ্রীণ রিসোর্ট, রাজেন্দ্রপুর, গাজীপুর এবং তারিখ ৩ জানুয়ারি ২০২৬ । উক্ত বনভোজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রেফেল ড্র-এর ব্যবস্থা রাখা হয়েছে এবং পুরো পরিবার নিয়ে ভ্রমণের উৎসাহদানে বিভিন্ন প্রনোদনার ব্যবস্থাও রাখা হয়েছে।

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক