a ক্রিমিয়া সেতুতে ভয়াবহ বিস্ফোরণের পর আবারও খুলে দেওয়া হলো
ঢাকা বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

ক্রিমিয়া সেতুতে ভয়াবহ বিস্ফোরণের পর আবারও খুলে দেওয়া হলো


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ০৯ অক্টোবর, ২০২২, ১১:০০
ক্রিমিয়া সেতুতে ভয়াবহ বিস্ফোরণের পর আবারও খুলে দেওয়া হলো

ফাইল ছবি

রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যে একমাত্র যোগাযোগ রক্ষাকারী সেতুটিতে গতকাল শনিবার (৮ অক্টোবর) ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবার এ ঘটনার কয়েকঘণ্টা পরই সেতুটিতে হালকা যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। খবর বিবিসির

ইউরোপের দীর্ঘতম এ সেতুটিতে বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্র হতে জানা যায়।

রাশিয়ার কর্মকর্তারা বলছেন, লরি বিস্ফোরণের সময় নিহত তিনজন ওই সময়ে একটি গাড়িতে অবস্থান করছিলেন। সেতুটিতে রেল সংযোগও রয়েছে। যেখানে দেখা যায় ওই রেল সংযোগ দিয়ে একটি তেলবাহী ট্যাঙ্কার যাওয়ার সময় তাতে আগুন ধরে যায় এবং পরবর্তীতে এটিতে বিস্ফোরণ ঘটে।

গতকাল বিকেলে সেতুটি খুলে দেওয়া হয়। সেতুটি খুলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। যেখানে সেতু দিয়ে যান চলাচল করতে দেখা যাচ্ছে।

রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেয় এবং ১৯ কিলোমিটার দীর্ঘ সেতুটি রাশিয়ার পরিবহন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হয়। বর্তমানে সেতুটি রুশ বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সরবরাহ রুট হিসেবে ব্যবহার হয়ে আসছে। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

পাকিস্তান, ইরান, রাশিয়া ও চীন শিগগিরই বসছে আফগান ইস্যুতে


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫৯
পাকিস্তান, ইরান, রাশিয়া ও চীন শিগগিরই বসছে আফগান ইস্যুতে

ফাইল ছবি

আফগান ইস্যুতে আগামী কয়েকদিনের মধ্যে প্রতিবেশী পাকিস্তান, ইরান, রাশিয়া ও চীন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন বসতে যাচ্ছে।

আফগানিস্তান থেকে আকস্মিকভাবে মার্কিন সেনা প্রত্যাহারের পর চলমান গোলযোগপূর্ণ অবস্থা নিয়ে এই ভার্চুয়াল সম্মেলনে আলোচনা করা হবে। এতে অংশ নেবেন আফগানিস্তানবিষয়ক চার দেশের বিশেষ প্রতিনিধি ও পররাষ্ট্রমন্ত্রীরা।

গতকাল (শনিবার) ইরান, রাশিয়া, চীন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে টেলিফোন আলাপে এ ব্যাপারে বিস্তারিত পরামর্শ করা হয়। এরপর চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আফগানিস্তান ইস্যুতে খুব শিগগিরই ভার্চুয়াল সম্মেলনে বসার ব্যাপারে একমত হন।

এর আগে, গত মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ইরান সফরে করেন। তিনি ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে আফগানিস্তানের ঘটনাবলি ও আঞ্চলিক-আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেন।

পরে তিনি এক টুইটার পোস্টে জানান, আঞ্চলিক শান্তি এবং আফগানিস্তানের বিষয়ে সমন্বিত দৃষ্টিভঙ্গির ভিত্তিতে দেশটির নিরাপত্তা, স্থিতিশীলতা ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সমাধানের বিষয়ে কাজ করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে টেলিফোনে আলাপ করেন। এসব আলাপে আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের বিষয় নিয়ে কথা হয়। সূত্র: পার্সটুডে 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

দ্যা হান্ড্রেড বলের প্রথম চ্যাম্পিয়ন সাউদার্ন ব্রেভ


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ২২ আগষ্ট, ২০২১, ১১:২২
দ্যা হান্ড্রেড বলের প্রথম চ্যাম্পিয়ন সাউদার্ন ব্রেভ

ফাইল ছবি

ক্রিকেট দুনিয়ায় নতুন সংযোজন ‘দ্য হান্ড্রেডে’বলের টুর্নামেন্ট। প্রথম আসরে পুরুষদের ফাইনাল ম্যাচে মইন আলির বার্মিংহাম ফোনিক্সকে ৩২ রানে হারিয়ে প্রথম আসরের শিরোপা ঘরে তুলেছে সাউদার্ন ব্রেভ। ৩৬ বলে ৬১ রান করে ফাইনালে ম্যাচসেরা আইরিশ তারকা পল স্টার্লিং।

পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত ছন্দে থাকা লিয়াম লিভিংস্টন হয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। দলকে বিপর্যয় থেকে বাঁচিয়ে ইনিংসটাকে এগিয়ে নিয়েছেন পল স্টার্লিং টসে জিতে সাউদার্ন ব্রেভকে ব্যাটিংয়ে পাঠান বার্মিংহাম অধিনায়ক মইন আলি। ব্যক্তিগত ৭ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান সাউথ আফ্রিকান তারকা কুইন্টন ডি কক; ৪ রান করেন দলীয় অধিনায়ক জেমস ভিনস। কিন্তু একপ্রান্ত আগলে রেখে ইনিংসকে এগিয়ে নিতে থাকেন স্টার্লিং; অ্যালেক্স ডেভিসকে নিয়ে গড়েন ৫০ রানের জুঁটি। ৩৬ বলে ৬১ রান করে স্টার্লিং যখন ড্রেসিং রুমে ফিরে যাচ্ছেন দলের রান তখন মাত্র ৮৫।

এই রানটাকেই ১৬৮ পর্যন্ত নিয়ে যাওয়ার পেছনে পুরো অবদান রস হোয়াইটলির; খেলেছেন ১৯ বলে ৪৪ রানের টর্নেডো একটি ইনিংস। সিংগাপুরের প্লেয়ার টিম ডেভিডের ব্যাট থেকে এসেছে ৬ বলে ১৫ রান। বার্মিংহাম ফোনিক্সের হয়ে দুর্দান্ত বল করেছেন কিউই পেসার এডাম মিলনে; ২০ বল করে মাত্র ৮ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। ১৯ বলে ৪৬ রান করে রান আউট হন লিভিংস্টন ১৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারায় মইন আলির দল।

এরপর পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত ছন্দে থাকা লিভিংস্টনকে নিয়ে ইনিংসের হাল ধরেন মইন। তৃতীয় উইকেট জুঁটিতে তাদের দুজনের ব্যাট থেকে আসে ৫৬ রান; ৪ চার এবং ৪ ছয়ে মাত্র ১৯ বলে লিভিংস্টন করেন ৪৬ রান। লিভিংস্টন ছাড়া প্রতিরোধ গড়তে পারেনি আর কেউই, বার্মিংহাম ফোনিক্সের ইনিংস থামে ১৩৬ রানে। ইংলিশ অলরাউন্ডার মইন ৩৬ রান করলেও খেলেছেন ৩০টি বল; যা ম্যাচে হারের ব্যবধানটাই কমাতে পেরেছে মাত্র। ২০ বলে ১৩ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন ইংলিশ পেসার টাইমাল মিলস।

সাউদার্ন ব্রেভ: ১৬৮/৫(১০০ বল),

বার্মিংহামঃ ১৩৬/৫(১০০ বল)

প্লেয়ার অব দ্যা ম্যাচ: পল স্ট্রার্লিং

প্লেয়ার অব দ্যা টুর্নামেন্টঃ লিয়াম লিভিংস্টোন

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক