a ড্রোন হামলার চেষ্টা হয় ইরানি পরমাণু ভবনে!
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ড্রোন হামলার চেষ্টা হয় ইরানি পরমাণু ভবনে!


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ২৩ জুন, ২০২১, ০৮:২২
ড্রোন হামলার চেষ্টা হয় ইরানি পরমাণু ভবনে

সংগৃহীত ছবি

ইরানের পারমাণবিক শক্তি সংস্থার একটি ভবনে শত্রুদের নাশকতার চেষ্টা ব্যর্থ হয়েছে। এতে কোনো ধরণের ক্ষয়ক্ষতি হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

ইরানের আইআরআইবি বার্তা সংস্থা জানিয়েছে, আজ ভোরে পারমাণবিক শক্তি সংস্থার ভবনগুলোর সুরক্ষা নিশ্চিতকরণ কর্তৃপক্ষের সময়োচিত পদক্ষেপের কারণে নাশকতার চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। এর ফলে শত্রুরা তাদের পরিকল্পনা অনুযায়ী আর এগোতে পারেনি।

বার্তা সংস্থাটি এর চেয়ে বেশি কিছু জানায়নি। কারণ এখনো এ বিষয়ে বিশদ তদন্ত চলছে। নাশকতার চেষ্টার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের প্রক্রিয়াও চলমান রয়েছে।
 
ইসলামি বিপ্লবী রক্ষী বাহিনীর (আইআরজিসি) সাথে ঘনিষ্ঠ সামাজিক মাধ্যমগুলোতে বলা হয়, একটি ড্রোন ওই ভবনে হামলার চেষ্টা করেছিল। আরেক প্রতিবেদনে বলা হয়, কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সাথে ঘনিষ্ঠ বিবেচিত নূর নিউজ জানায়, হামলাটি আগেভাগেই ভণ্ডুল করে দেয়া হয়েছে।

ইরানে আগেও কয়েকবার অন্তর্ঘাতমূলক হামলা করা হয়েছিল। এ পর্যন্ত বেশ কয়েকজন ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। তবে ইরানি জাতির দৃঢ় মনোবল নষ্ট করতে পারেনি। শত্রুদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে ইরানের পরমাণু কর্মসূচিসহ সব উন্নয়ন প্রকল্প এগিয়ে যাচ্ছে। সূত্র: পার্স টুডে ও আল জাজিরা

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্র সব সময় যোগাযোগ রাখছে- বাইডেন


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ২১ আগষ্ট, ২০২১, ১০:১০
তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্র সব সময় যোগাযোগ রাখছে- বাইডেন

ফাইল ছবি

২০ বছর দীর্ঘ যুদ্ধের পর আফগানিস্তান ছেড়ে চলে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী। দেশটি থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার অভিযানের বিষয়ে অবশেষে বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, বাইডেন তার বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র তালেবানের সঙ্গে ‘ক্রমাগত যোগাযোগ’ রাখছে।

তিনি আরো বলেন, এখন যে জঙ্গি গোষ্ঠী দেশটিকে নিয়ন্ত্রণ করছে, তাদের বলছি যে তারা যদি আমেরিকানদের উপর কোনো হামলা চালায় তাহলে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে "দ্রুত এবং জোরালো প্রতিক্রিয়া" পাবে। মার্কিন কর্মকর্তারা এখনো যে কোনও সন্ত্রাসী হামলার উপর নজরদারি করছেন।

এর আগে বুধবার ( ১৮ আগস্ট) বাইডেন এবিসিকে বলেছেন, ৩১ আগস্টেও মধ্যে সব মার্কিন নাগরিকদের সরিয়ে আনা সম্ভব না হলে প্রয়োজনে এই তারিখের পরেও মার্কিন সেনা আফগানিস্তানে অবস্থান করতে পারে।

পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে বলেছেন, আমেরিকা সময়সীমা পরিবর্তনের সিদ্ধান্ত নেয়নি, তবে এধরণের সময় পরিবর্তনের জন্য তালেবানদের সঙ্গে আলোচনার প্রয়োজন হবে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

মির্জা আব্বাসের ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি বিএনপি


এমএস.প্রতিদিন ডেস্ক:
শনিবার, ০১ মে, ২০২১, ০২:৪০
মির্জা আব্বাসের ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি বিএনপি

মির্জা আব্বাস । ফাইল ছবি

এম ইলিয়াস আলী ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের দেওয়া সেই বক্তব্যের ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি দলটির হাইকমান্ড। বিএনপির একাধিক শীর্ষ নেতার অভিমত, মির্জা আব্বাস যে বক্তব্য দিয়ে বিতর্কিত হয়েছিলেন তার জন্য তিনি হাইকমান্ডের কাছে ভুল স্বীকার করে ক্ষমা পেয়েছেন। পাশাপাশি দলের পক্ষ থেকে কড়া সতর্কবার্তা দেয়া হয়েছে, দলের কাছে সবাই গুরুত্বপূর্ণ হলেও কেউই অপরিহার্য নয় এবং কেউ কাউকে ‘জমা-খরচ’ না দিয়ে চললেও দলের কাছে সবার জবাবদিহি করতে হবে।

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার নয় বছর উপলক্ষে গত ১৭ এপ্রিল আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় মির্জা আব্বাস বলেছিলেন, ‘ইলিয়াস আলী নিখোঁজের পেছনে দলের (বিএনপি) একটা অংশ জড়িত। সরকার ইলিয়াস আলীকে অপহরণ করেনি।’

তার এমন বক্তব্যে দলের ভেতরে-বাইরে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। এরপর দলের পক্ষ থেকে চাপে পড়ে পরদিন (১৮ এপ্রিল) নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন মির্জা আব্বাস। সেখানে তিনি দাবি করেন, মিডিয়ায় তার বক্তব্য খণ্ডিত করে প্রচার করা হয়েছে। যদিও হাইকমান্ডের পক্ষ থেকে মির্জা আব্বাসকে একটি লিখিত চিঠি দেয়া হয়েছিল, বলা হয়েছিল সংবাদ সম্মেলনে তিনি শুধু ওই চিঠি পাঠ করবেন। কিন্তু সেটা না করে তিনি তার ‘মনমতো’ বক্তব্য দেন বিধায় আরও নাখোশ হয় দলটির হাইকমান্ড।

এরপর গত ২২ এপ্রিল মির্জা আব্বাসকে ওই বক্তব্যের লিখিত ব্যাখ্যা দিতে দলের পক্ষ থেকে আরেকটি চিঠি দেয়া হয়। ২৬ এপ্রিল আব্বাস চিঠির জবাব দেন।

দলীয় সূত্র মতে, চিঠির জবাবে মির্জা আব্বাস লিখেছেন, ‘আমার অনিচ্ছাকৃত বক্তব্যে যদি দলের কোনো ক্ষতি হয়ে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আশা করি, আমার এই পত্রের মাধ্যমে দলে ও দলের বাইরে চলমান সব ধরনের ভুল বোঝাবুঝির অবসান হবে।’

তিনি লেখেন, ‘১৭ এপ্রিল যখন আমি ভার্চুয়াল বক্তব্য রাখি ঠিক তার পরমুহূর্তে স্থায়ী কমিটির মিটিং ছিল। আমার বক্তব্য রাখার সময় বক্তব্য সংক্ষিপ্ত করার তাড়া আসে। তাই কথাগুলো যেভাবে বলতে চেয়েছি, সেভাবে বলতে পারিনি। বক্তব্য রাখার সময় এমন কিছু শব্দ চলে এসেছে সেগুলো ইচ্ছাকৃত নয়। আমি কোনো বক্তব্য দলকে প্রশ্নবিদ্ধ করার জন্য বলিনি। এরপরও ভুলত্রুটি হয়ে থাকলে তা অনিচ্ছাকৃত। সেদিন সময় পেলে এমনটা হতো না।’

১৮ এপ্রিল সংবাদ সম্মেলন করে ওই বক্তব্যের ব্যাখ্যা দেয়া হয়েছে জানিয়ে চিঠির শুরুতে মির্জা আব্বাস লেখেন, ‘দীর্ঘ ৪৫ বছরের মধ্যে যা কখনো ঘটেনি, এমন একটি অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত ও বেদনাদায়ক ঘটনার সম্মুখীন আমাকে হতে হয়েছে এই চিঠির মাধ্যমে। 

ব্যক্তিগত জীবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতিতে এসে আজ অবধি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দল ও জিয়া পরিবারের প্রতি আমার নিষ্ঠা ও কর্তব্য পালনে এবং রাজনৈতিক জীবনে কখনোই সংগঠনের জন্য ক্ষতিকর কিছু করিনি।’

তিনি বলেন, ‘ওই দিনের বক্তব্যের মাধ্যমে বোঝাতে চেয়েছি—ইলিয়াস আলী ও (বিএনপির স্থায়ী কমিটির সদস্য) সালাহউদ্দিন আহমেদ গুম একই সূত্রে গাঁথা। সরকার বলছে তারা করেনি। আমি মূলত সরকারের বক্তব্য কটাক্ষ করতে চেয়েছি। আমার কটাক্ষ করা বক্তব্য ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।’

মির্জা আব্বাসের ব্যাখ্যায় দল সন্তুষ্ট কি-না এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছু বলতে রাজি হননি। তিনি বলেন, ‘এটা আমাদের দলের ভেরি মাচ ইন্টার্নাল (খুবই অভ্যন্তরীণ বিষয়)।’ সূত্র: জাগো নিউজ

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক