a তালেবান শুক্রবার সরকার ঘোষণা করবে
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

তালেবান শুক্রবার সরকার ঘোষণা করবে


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ০২ সেপ্টেম্বর, ২০২১, ১১:০২
তালেবান শুক্রবার সরকার ঘোষণা করবে

ফাইল ছবি

নতুন সরকার গঠনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে তালেবান। শুক্রবার জুমার নামাজের পর নতুন মন্ত্রিসভা ঘোষণা করা হবে বলে তালেবানের বরাতে এই খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

তালেবানের মন্ত্রিসভায় কোনো নারী স্থান পাবেন না বলে বিবিসিকে জানিয়েছেন তালেবানের জ্যেষ্ঠ নেতা শের মুহাম্মদ আব্বাস স্টানেকজাই। এর প্রতিবাদে প্রায় ৫০ জন নারী হেরাতের রাস্তায় বিক্ষোভ করেছেন। এসময় তারা শিক্ষা, কাজ করার অধিকার ও নিরাপত্তার দাবিতে সোচ্চার হন। এর আগে তালেবানের পক্ষ থেকে সরকারে নারীদের রাখার বিষয়ে আহ্বান জানান হয়।

মানবাধিকার রক্ষা ও ইসলামি শরিয়া অনুযায়ী নারীদের স্বাধীনতা নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করার প্রতিশ্রুতি দিয়েছে তালেবান। এরই মধ্যে সব সরকারি কর্মীদের কাজে ফেরার আহ্বান জানিয়েছে তালেবান। সংগঠনটির তরফ থেকে সাধারণ ক্ষমাও ঘোষণা করা হয়েছে।

এদিকে, দেশটিতে খাদ্যের দাম অন্তত ৫০ শতাংশ বেড়ে গেছে এবং তা আরও বাড়তে পারে। আর আগামী মাসের মধ্যেই দেশটিতে তীব্র খাদ্য সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। আফগানিস্তানে আন্তর্জাতিক সহায়তা বন্ধ রয়েছে। সরকারি চাকরিজীবীরা বেতন পাননি বলেও গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

নতুন তালেবান সরকারের জন্য এমন সংকটময় পরিস্থিতি মোকাবেলা করা বেশ কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ইউক্রেনের সাথে আলোচনা হবে অস্ত্র সমর্পণ করার শর্তে: রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ২৫ ফেরুয়ারী, ২০২২, ০৭:৫০
ইউক্রেনের সাথে আলোচনা হবে অস্ত্র সমর্পণ করার শর্তে: রাশিয়া

ফাইল ছবি

ইউক্রেনের সেনাবাহিনী অস্ত্র সমর্পণ করলে কিয়েভের সাথে আলোচনায় বসতে রাজি আছে রাশিয়া। শুক্রবার এক সংবাদ সম্মেলনে একথা জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

এসময় তিনি বলেন, ‘রাশিয়া চায় না কোনো নব্য নাৎসি ইউক্রেনের ক্ষমতায় থাকুক।’ একই সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেছেন, রাশিয়া ইউক্রেনকে সামরিকভাবে নিরস্ত্রীকরণ করতে চায়। ইউক্রেন দখলের কোনো পরিকল্পনা মস্কোর নেই বলেও দাবি করেছেন ল্যাভরভ।

বৃহস্পতিবার ইউক্রেনে সরাসরি সেনা অভিযান শুরু করেছে মস্কো। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের নানা দেশ থেকে রাশিয়ার ওপর বেশকিছু নিষেধাজ্ঞা দেয়া হলেও ন্যাটো জোটসহ মার্কিন মিত্ররা জানায়, তারা সরাসরি কেউ ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে না। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আগামী বছরও এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই হবে: শিক্ষামন্ত্রী


এমএস.প্রতিদিন ডেস্ক:
বুধবার, ২৬ মে, ২০২১, ০২:৩৯
আগামী বছরও এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই হবে শিক্ষামন্ত্রী

ফাইল ছবি। ডা. দীপু মনি

 

২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বুধবার দুপুর ১২টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। ২০২১ সালে এসএসএসি পরীক্ষার্থীরা ৬০ দিন এবং এইচএসসি পরীক্ষার্থীরা ৮৪ দিন ক্লাস করার পর পরীক্ষায় অংশ নেবে। ২০২২ সালের পরীক্ষার্থীরা যথাক্রমে ১৫০ দিন ও ১৮০ দিন ক্লাস করার পর পরীক্ষায় অংশ গ্রহণ করবে।

এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বৃদ্ধি করার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। 

তিনি বলেন, 'আশা করি অবস্থার উন্নতি হলে, আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সব স্কুল খুলে দেওয়ার প্রস্তুতি আমাদের আছে। স্বাস্থ্যবিধি মেনে আমরা যেন প্রতিষ্ঠানগুলো খুলে দিতে পারি, সে নির্দেশনা দেওয়া আছে।' 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক