a
ফাইল ছবি: সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ
পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোট গণনা চলছে। এখন পর্যন্ত বারের নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এন এর প্রধান নেতা ও প্রধানমন্ত্রী পদপ্রার্থী নওয়াজ শরিফ বেশ বড় রকমের পরীক্ষার মুখে পড়েছেন।
তিনি এবার মোট দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং অনানুষ্ঠানিক ফলাফল অনুযায়ী, এর মধ্যে একটি আসনে তিনি পরাজয়ের সম্মুখীন হয়েছেন। অন্যটিতেও বড় পরীক্ষার মুখে পড়েছেন বলে জানা গেছে।
বেসরকারি ফলাফলে পিএমএল-এন এর প্রধান নওয়াজ নিজের এনএ-১৫ আসনে ৬৩ হাজার ৫৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী বিজয়ী স্বতন্ত্র প্রার্থী শাহজাদা গাস্তাসাপ পেয়েছেন ৭৪ হাজার ৭১৩ ভোট। সূত্র: জিও টিভি।
সংগৃহীত ছবি
১ দিনেই আফগানিস্তানের ৩টি প্রাদেশিক রাজধানী দখল করেছে নিয়েছে তালেবান। এ নিয়ে মোট ৫টি রাজধানী নিয়ন্ত্রণে নিলো। রবিবার (৮ আগস্ট) ঘটেছে এই ঘটনা। দখলকৃত শহরগুলো হচ্ছে কুন্দুজ প্রদেশের কুন্দুজ, সার-ই-পুল প্রদেশের সার-ই-পুল এবং তাখার প্রদেশের তালোকান। এর আগে, জোজ্জন প্রদেশের রাজধানী শেবারগান ও নিমরোজের জারাঞ্জ শহর তালেবান নিয়ন্ত্রণে নিয়েছিল।
বিবিসি'র মতে, রবিবার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই তিনটি প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে চলে যায়। কুন্দুজের প্রাদেশিক পরিষদের এক আইনপ্রণেতা বলেন, নগরীর কেবলমাত্র একটি বিমানবন্দর এবং সেনাঘাঁটি ছাড়া আর সবই দখল করে নিয়েছে তালেবান। তবে খোয়া যাওয়া সব এলাকা পুনর্দখল করতে খুব শিগগিরই বড় ধরনের সেনা অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর এক মুখপাত্র।
সার-ই-পুলেও তালেবান যোদ্ধারা প্রাদেশিক কর্মকর্তাদেরকে মূল নগরী থেকে হটিয়ে দিয়েছে। এই কর্মকর্তারা এখন কোণঠাসা হয়ে আছেন কাছের একটি সামরিক ঘাঁটিতে। প্রাদেশিক পরিষদের এক সদস্য জানিয়েছেন এমন কথাই।
এদিকে, তাখার প্রদেশের পার্লামেন্টের এক প্রতিনিধি আশরাফ আয়ানি রোববার সন্ধ্যায় বলেন, তালেবানের হাতে প্রাদেশিক রাজধানী তালোকানের পতন হয়েছে। যোদ্ধারা সব সরকারি ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে এবং বন্দিদের মুক্ত করে দিয়েছে। সরকারি কর্মকর্তারা পালিয়ে আশ্রয় নিয়েছেন পাশের জেলায়।
করোনাভাইরাস
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৬ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৩১০ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৫০৪ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৭ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন।
আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৫২৯ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৭ লাখ ২৯ হাজার ৩৯ জন।