a বাইডেন বার বার চোট পাচ্ছে পুতিনের নাশকতার কারনেই!
ঢাকা বুধবার, ৬ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

বাইডেন বার বার চোট পাচ্ছে পুতিনের নাশকতার কারনেই!


খোরশেদ আলম: মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ১৯ জুন, ২০২২, ০১:০২
বাইডেন বার বার চোট পাচ্ছে পুতিনের নাশকতার কারনেই!

ফাইল ছবি : প্রেসিডেন্ট জো বাইডেন

বিশ্বের একমাত্র পরাশক্তি দেশের প্রেসিডেন্ট জো বাইডেন বারবার হোচট খেয়েই অপর অন্যতম পরাশক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমী পুতিনের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে পশ্চিমা শক্তি ও ন্যাটোর নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

বয়সের ভাড়ে ন্যুজ বাইডেন গত বছর ১৯ মার্চ মাসে ক্ষমতার গ্রহণের পর পরই যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেজ অ্যান্ড্রুজ থেকে আটলান্টায় যাচ্ছিলেন। ভ্রমণ শুরুর আগে সিঁড়ি বেয়ে বিমানে ওঠার সময়ই বাধে চরম বিপত্তি!

ভিডিওতে দেখা যায়, লাল কার্পেটে মোড়া প্লেনের সিঁড়ি দিয়ে উঠছিলেন বয়স্ক এ নেতা। কিন্তু অর্ধেক পথে গিয়েই প্রথম হোঁচট খান তিনি। এরপর কোনওমতে নিজেকে সামলে নিয়ে আরও দু’পা এগোন। সেখানে খান দ্বিতীয় হোঁচট। এরপর উঠে দাঁড়াতে গিয়ে রীতিমতো হাঁটুতে ভর করে পড়ে যান যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন।

অবশ্য, বাইডেন সিঁড়িতে এভাবে পড়ে যাওয়ার কারণ হিসেবে প্রবল বাতাসকে দায়ী করেছিলেন মার্কিন কর্মকর্তারা।

তবে, এবার এভাবে সাইকেল থেকে পড়ে যাওয়াকে মার্কিন কর্মকর্তারা কি বলবেন পাঠকবৃন্দকে আরো অপেক্ষা করতে হবে!

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাইকেল চালাতে গিয়ে গতকাল স্থানীয় সময় শনিবার সকালে ডেলাওয়্যার রাজ্যে তার সমুদ্র সৈকতের বাড়ির কাছে এই ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

হোয়াইট হাউস পুল রিপোর্টের একটি ভিডিওতে দেখা গেছে ৭৯ বছর বয়সী বাইডেন পড়ে যাওয়ার পরপরই ওঠে বলেন, আমি ঠিক আছি।

এদিকে, বাইডেনের এবার সাইকেল থেকে পড়ে যাওয়ার ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। অনেকে ঠাট্টাচ্ছলে বলছেন বাইডেন বার বার চোট পাচ্ছে পুতিনের নাশকতার কারনেই!

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

ইউক্রেনে হামলা পারমাণবিক অস্ত্রে গিয়েও ঠেকতে পারে: হুঙ্কার রাশিয়ার


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ০৫ ফেরুয়ারী, ২০২৩, ১০:৫৩
ইউক্রেনে হামলা পারমাণবিক অস্ত্রে গিয়েও ঠেকতে পারে: হুঙ্কার রাশিয়ার

ফাইল ছবি

ইউক্রেনে যুক্তরাষ্ট্র যত বেশি অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে, রাশিয়া তত বেশি প্রতিশোধমূলক হামলা চালাবে বলে সতর্কবার্ত দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এমনকি সেই হামলা পারমাণবিক অস্ত্রে গিয়েও ঠেকতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সাংবাদিক নাদানা ফ্রাইদ্রিখসনকে এক লিখিত সাক্ষাত্কারে মেদভেদেভ বলেছেন, ‘ইউক্রেনের যেসব অঞ্চল কিয়েভের অধীনে আছে, তার সবগুলোই পুড়বে।’

রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যানের দায়িত্বে থাকা দিমিত্রি মেদভেদেভ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে যুদ্ধের পক্ষে কথা বলে আসছেন। দীর্ঘপাল্লার অস্ত্রের ব্যবহার রাশিয়াকে কিয়েভের সাথে আলোচনায় বসতে বাধ্য করতে পারে কিনা, নাদানা ফ্রাইদ্রিখসনের এমন প্রশ্নের জবাবে মেদভেদেভ বলেছেন, ফলাফল হবে এর কেবল উল্টো।

ফ্রাইদ্রিখসন এই সাক্ষাৎকার তার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছেন বলে শনিবার জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সূত্র: বিডি প্রতিদিন

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

ব্যারিস্টার মওদুদ আহমদ আর নেই


এমএস.প্রতিদিন ডেস্ক:
মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ০৭:৩৪
ব্যারিস্টার মওদুদ আহমদ আর নেই

ফাইল ফটো:ব্যারিস্টার মওদুদ আহমদ

সাবেক প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস, বুকে ব্যথা অনুভব করায় গত বছরের ২৯ ডিসেম্বর মওদুদ আহমেদকে ঢাকায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে ডা. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসা গ্রহণ করেন। সেখানে তার হার্টে ব্লক ধরা পড়ায় তার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়।

চলতি বছরের ১৩ জানুয়ারি সিসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। ২০ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় নেওয়ার পর আবারও ২১ জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর উন্নত চিকিৎসার জন্য ২ ফেব্রুয়ারি রাত ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইনস দ্বারা সিঙ্গাপুর যান এবং মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন। এর আগের সেখানে তিনি আইসোলেশনে ছিলেন। বর্তমানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার স্ত্রী হাসনা জসিমউদদীন অবস্থান করছেন।
  

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক