a
ছবি:বাইডেন বিমানের সিঁড়ি উঠতে গিয়ে পরপর ৩বার হোঁচট খেলেন
বিমানের সিঁড়িতে উঠতে গিয়ে পরপর তিনবার হোঁচট খেলেন বাইডেন। হোয়াইট হাউস কর্মকর্তারা এর কারণ উল্লেখ করেছেন সেসময় প্রবল বাতাস বইছিল। শুক্রবার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রু থেকে আটলান্টার উদ্দেশে রওয়ানা হওয়ার সময় বাইডেন এই কঠিন পরিস্থিতির মুখোমুখি হন।
এ ঘটনার ভিডিওতে দেখা যায় যে, লাল কার্পেটে মোড়া প্লেনের সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠার সময় বাইডেন অর্ধেক সিঁড়িতে উঠার পর পরপর তিনবার হোঁচট খান। এরপর কোনোমতে নিজেকে সামলে নিয়ে এবং রেলিং ধরে সাবধানে সিঁড়ির বাকি অংশ পাড়ি দেন তিনি।
ঘটনাটি ঘটে শিশু বাচ্চারা হাঁটা শিখতে যেমন এক পা, দুই পা যাওয়ার পর মাটিতে পরে গিয়ে আবার উঠার চেষ্টা করে আবারও পরে যায় তেমন দৃশ্যই দেখাচ্ছিল।
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে আঘাত হেনেছে হারিকেন হেনরি। এই অঞ্চলে এক লাখ ২০ হাজারের বেশি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ক্যাটাগরি ওয়ান হারিকেনের শক্তি নিয়ে আঘাত করা হেনরির গতি ছিল ৯৫ কিলোমিটার ঘণ্টায়।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি সোমবার (২৩ আগস্ট) এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, লং আইল্যান্ড এবং দক্ষিণ নিউ ইংল্যান্ড জুড়ে লক্ষ লক্ষ মানুষকে উপকূলীয় ঢেউ, বন্যা এবং উপড়ে পড়া গাছপালার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। এছাড়া টেনেসিতে হঠাৎ বন্যায় অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন।
ন্যাশভিল থেকে ৯০ কিলোমিটার পশ্চিমে ওয়েভারলি শহরে এবং আশপাশে কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছে। ক্রমবর্ধমান জল বিশাল গাছ উপড়ে ফেলে, ঘরবাড়ি ভেঙে ফেলে এবং গাড়ি ভাসিয়ে দেয়।
প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষতিগ্রস্তদের জন্য গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং বলেছেন যে দুর্যোগ কর্মকর্তারা যেখানে প্রয়োজন সেখানে সহায়তা দেয়া হবে।
ফাইল ছবি
ঢাকা-ময়মনসিংহ রোডের বিমানবন্দর সড়কটি আগামীকাল থেকে তিন দিন এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিমানবন্দর স্টেশন এলাকায় বিআরটি প্রকল্পের উন্নয়ন কাজ ত্বরান্বিত করার জন্য ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সড়কটি না ব্যবহার করার জন্য নির্দেশনা এসেছে।
কাজ চলার সময় বাড়তি যানজটের আশঙ্কায় জনসাধারণের জন্য বিশেষ এই ট্রাফিক নির্দেশনা দিয়েছে বিআরটি।
বিআরটির প্রকল্প পরিচালক এএসএম ইলিয়াস শাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ওই সময়ে জনসাধারণ ও পরিবহণকে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে সবার সহানুভূতি ও সহযোগিতাও কামনা করা হয়েছে।
এই সড়কে অনেকদিন যাবত জনদুর্ভোগের শেষ নেই। দীর্ঘদিন ধরে বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় সড়কে বেহাল অবস্থার মধ্যে রয়েছে। ফলে উত্তরা থেকে গাজীপুর পর্যন্ত এলাকার মানুষকে অন্তহীন দুর্গতি পোহাতে হচ্ছে।
তাই সড়কটিতে যান চলাচল স্থায়ীভাবে নির্বিঘ্ন করার লক্ষ্যে আগামীকাল থেকে তিন দিন টানা কাজ চলবে। সূত্র: যুগান্তর