a বাইডেন ব্যাংক দেউলিয়ার প্রশ্নে দ্রুত প্রস্থান, রাশিয়া ইউক্রেন যুদ্ধেও একই পথে হাটবেন?
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

বাইডেন ব্যাংক দেউলিয়ার প্রশ্নে দ্রুত প্রস্থান, রাশিয়া ইউক্রেন যুদ্ধেও একই পথে হাটবেন?


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ১২:১৫
বাইডেন ব্যাংক দেউলিয়ার প্রশ্নে দ্রুত প্রস্থান রাশিয়া ইউক্রেন যুদ্ধেও একই পথে হাটবেন

ফাইল ছবি: প্রেসিডেন্ট জো বাইডেন ও পুতিন

মার্কিন যুক্তরাষ্ট্রে তিন দিনের ব্যবধানে বন্ধ হয়ে গেছে বড় বড় দু্ইটি ব্যাংক। ব্যাংক দেউলিয়ার পর এই ঘটনায় রীতিমতো চাপে পড়েন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

অন্য এক সংবাদ সম্মেলনে ব্যাংকগুলো দেউলিয়া সম্পর্কে প্রশ্নের মুখে পড়েন প্রেসিডেন্ট জো বাইডেন। আর সেই প্রশ্ন শুনেই মাঝপথে সংবাদ সম্মেলন থেকে প্রস্থান করেন তিনি।

আমেরিকায় সিলিকন ভ্যালি ব্যাংক এবং সিগনেচার ব্যাংক ইতোমধ্যেই দেউলিয়া হয়ে গেছে। ২০০৮ সালে দুনিয়াজোড়া অর্থনৈতিক মন্দার পরে এটিকেই খুচরা ব্যাংকিং ব্যবস্থায় সব চেয়ে বড় ব্যর্থতা বলা হচ্ছে। এতে নড়েচড়ে বসেছে বাইডেন প্রশাসন। ফলে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় তাকে।

এক সাংবাদিক প্রশ্ন করেন, “প্রেসিডেন্ট, কেন এমন বিপর্যয় ঘটল তা কি আপনি জানেন? এর কোনও প্রভাব পড়বে না বলে কি আপনি আমেরিকানদের আশ্বস্ত করবেন?”

প্রশ্ন শোনা মাত্রই কোনও উত্তর না দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে হাঁটতে শুরু করেন আমেরিকার প্রেসিডেন্ট। তখনও সাংবাদিকরার তাদের প্রশ্ন করা অব্যাহত রেখেছিল। ওই আরেক সাংবাদিকের প্রশ্ন, “আর কোনও ব্যাংক কি দেউলিয়া হওয়ার মুখে রয়েছে?” ততক্ষণে সাংবাদিক সম্মেলন কক্ষ ছেড়ে বেরিয়ে যান বাইডেন।

বাইডেনের এসব আচরণে জনমনে আশংকা, আফগানিস্তানের যুদ্ধের ময়দান থেকে আমেরিকার সেনারা যেভাবে প্রস্থান করে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের দিকে মনোনিবেশ করেছিলেন অনুরূপ, চীনা-তাইওয়ান ইস্যু, কোরিয়া দ্বীপে একের পর এক ক্ষেপনাস্ত্র পরীক্ষা, ইরান-সৌদির ঐতিহাসিক চুক্তিসহ বিভিন্ন ইস্যুতে কি অতি দ্রুত ইউক্রেন থেকে মুখ ফিরিয়ে নিজের অস্তিত্ব রক্ষার প্রতি মনোনিবেশ করতে পারেন।

ব্যাংক দেউলিয়ার প্রশ্নে বাইডেনের স্বভাবসূলভ দ্রুত প্রস্থান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের যবনিকাপাতের কথাই মনে করিয়ে দেয়। সূত্র: ফক্সনিউজ

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

ক্যালিফোর্নিয়ায় একটি অফিসে গুলি নিহত ৪, আহত ২


আন্তর্জাতিক ডেস্ক:
বৃহস্পতিবার, ০১ এপ্রিল, ২০২১, ১২:০৭
ক্যালিফোর্নিয়ায় একটি অফিসে গুলি নিহত ৪, আহত ২

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি অফিস ভবনে গুলি করা হয়েছে। এসব গুলাগুলিতে ৪ জন নিহত হয়েছেন এবং সন্দেহভাজন ২ জন আহত হয়েছেন। দ্য নিউ ইয়র্ক টাইমস  
ঘটনাটি বুধবার ঘটলেও আজ বৃহস্পতিবার সকালে এ খবর প্রকাশ হয়েছে।

নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে ক্যালিফের অরেঞ্জ কাউন্টিতে এ গুলাগুলির ঘটনা ঘটে।

গুলাগুলির এক পর্যায়ে সন্দেহভাজন দুইজন আহত হয়েছেন। তাদের পরিচয় এবং হামলার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

ইসলামপুর পৌর ছাত্রদলের আয়োজনে ওয়ার্ড ছাত্রদলের মাঝে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


মো: সোহাগ, ইসলামপুর প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ২১ জুন, ২০২৫, ০২:২৭
ইসলামপুর পৌর ছাত্রদলের আয়োজনে ওয়ার্ড ছাত্রদলের  মাঝে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

বিএনপির  ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাঃ জোবাইদা রহমানের শুভ জন্মদিন উপলক্ষে সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব এ এস এম আব্দুল হালিম সাহেবের নির্দেশনায় গতকাল শুক্রবার ইসলামপুর পৌর ছাত্রদলের আয়োজনে ওয়ার্ড ছাত্রদলের  মাঝে এক প্রীতি ফুটবল ম্যাচ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কাচারিতে অনুষ্ঠিত হয়।

পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মহাদেব মোহন্তের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান  ও জেলা বিএনপির সহ সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, পৌর যুবদলের আহবায়ক এনামুল করিম ডেভিড, যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন সুজন, বিপ্লব মিয়া, দেলোয়ার হোসেন দেলু, আতিকুর রহমান শাহিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জালাল সরকার, মাসুদ ঢালী জিসাস, যুগ্ম সাধারন সম্পাদক তানভীর সোহেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হাসান কায়েস, ছাত্রনেতা কর্নেলসহ উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

বিপুল দর্শকের উপস্থিতিতে প্রানবন্তু খেলাটি উপভোগ শেষে অংশ গ্রহণকারী বিজয় ও বিজীত উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক