a ভারতে করোনা পরিস্থিতির অবনতিতে নরেন্দ্র মোদির জরুরি বৈঠক
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ভারতে করোনা পরিস্থিতির অবনতিতে নরেন্দ্র মোদির জরুরি বৈঠক


আন্তর্জাতিক ডেস্ক:
মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ০৯:১৩
ভারতে করোনা পরিস্থিতির অবনতিতে নরেন্দ্র মোদির জরুরি বৈঠক

ফাইল ফটো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতে করোনা সংক্রমণের হার উত্তরোত্তর বেড়ে যাওয়ায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  ভারতের বার্তা সংস্থা পিটিআই এর খবর মতে, আগামীকাল বুধবার দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। 

গত জানুয়ারি মাসে করোনার টিকা কর্মসূচি শুরুর আগে নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রীদের সঙ্গে এসব বিষয় নিয়ে বৈঠক করেছিলেন। তার আগে করোনা মহামারী শুরুর পর নিয়মিতভাবে বৈঠক করতেন তিনি। 

উল্লেখ্য, ভারতের করোনার সংক্রমন সবচেয়ে বেশি রাজ্যগুলো হচ্ছে মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্নাটক, গুজরাট, তামিলনাড়ু। করোনার ভয়াবহতার কারণে অনেক অনেক রাজ্যগুলোতে নতুন করে লকডাউন আরোপ করা হয়েছে। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ইরানি জেনারেল হাজিজাদেহ ইসরাইলের নতুন আতঙ্ক


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৩:২৭
ইরানি জেনারেল হাজিজাদেহ ইসরাইলের নতুন আতঙ্ক

ফাইল ছবি

 
একজন ইরানি জেনারেলের নাম সম্প্রতি ইসরাইলি সেনাবাহিনীতে বারবার উচ্চারিত হচ্ছে। তিনি হচ্ছেন জেনারেল আমির আলি হাজিজাদেহ। তাকে নয়া ‘কাসেম সোলাইমানি’ বলা হচ্ছে। কিন্তু কেন তাকে নিয়ে বর্বর ইহুদিবাদী রাষ্ট্রটির সেনাবাহিনী এত চিন্তিত।

লন্ডনভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই এর কারণ জানিয়েছে।

সম্প্রতি ইসরাইল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে হামলা এবং ক্রমাগত ইরানি ড্রোনের সক্ষমতা বৃদ্ধিতে ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার হাজিজাদেহকে ব্যক্তিগতভাবে দায়ী বলে মনে করা হয়।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ বলেন, এ অঞ্চলে ড্রোন ও মিসাইল ব্যবহার করে কয়েক ডজন সন্ত্রাসী হামলার পেছনে আইআরজিসির এয়ারফোর্সের কমান্ডার আমির আলি হাজিজাদেহের হাত রয়েছে।

ইসরাইলের নিরাপত্তা কর্মকর্তা, বিশ্লেষক ও পর্যবেক্ষকরা মনে করেন, আমির আলি হাজিজাদেহ ‘নতুন কাসেম সোলাইমানি’।

কাসেম সোলাইমানিকে যুক্তরাষ্ট্র মোসাদের সহায়তায় ২০২০ সালে বাগদাদে ড্রোন হামলায় হত্যা করে। যদিও এখনও আমির আলি হাজিজাদেহ সোলাইমানির মতো উচ্চতায় পৌঁছাতে পারেননি। কিন্তু দেশে ও বিদেশে তার জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।

মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে ইরান এবং তার মিত্ররা ক্রমবর্ধমানভাবে ড্রোনের ব্যবহার বাড়িয়েছে। আর মধ্যপ্রাচ্যের দেশটির ড্রোনের সক্ষমতা বৃদ্ধির এ কারিগর অন্যদের চেয়ে ইরানের শত্রুদের জন্য ‘ভয়ঙ্কর শত্রু’হিসেবে আবির্ভূত হচ্ছেন বলে মনে করছে ইহুদিবাদী রাষ্ট্রটির সমরবিদরা। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

পুতিন পূর্ব ইউক্রেনে সৈন্য পাঠানোর নির্দেশ দিলেন


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ২২ ফেরুয়ারী, ২০২২, ০৫:২৭
পুতিন পূর্ব ইউক্রেনে সৈন্য পাঠানোর নির্দেশ দিলেন

ফাইল ছবি

স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়ার পর পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুইটি অঞ্চলে সৈন্য পাঠানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্টি ভ্লাদিমির পুতিন।

রাশিয়া বলেছে, আলাদা হয়ে যাওয়া অঞ্চল দুইটিতে 'শান্তি রক্ষার' কাজ করবে তাদের সৈন্যরা। ২০১৪ সাল থেকেই এসব এলাকার বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করছে রাশিয়া। যদিও 'শান্তি রক্ষার' এই ঘোষণাকে 'ফালতু কথা' বলে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্র। তাদের অভিযোগ, রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, তার দেশ কাউকে বা কোন কিছুর জন্যই ভীত নয়।

রাশিয়ার এই পদক্ষেপের জের ধরে যুক্তরাজ্যসহ একাধিক দেশ নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবতে শুরু করেছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক