a
সংগৃহীত ছবি
বিএনপির মেয়াদোত্তীর্ণ ঢাকা মহানগর দক্ষিণ শাখার নির্বাহী কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৪৯ সদস্যবিশিষ্ট এই কমিটির আহ্বায়ক করা হয়েছে আবদুস সালামকে। আর রফিকুল আলম মজনুকে সদস্য সচিব করা হয়েছে। সোমবার এই কমিটির অনুমোদন দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি
০১ আহ্বায়ক আবদুস সালাম
০২ যুগ্ম আহ্বায়ক নবী উল্ল্যাহ নবী, যাত্রাবাড়ী
০৩ যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, খিলগাঁও
০৪ যুগ্ম আহ্বায়ক মো. মোহন, কোতয়ালী
০৫ যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন খোকন, লালবাগ
০৬ যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, সূত্রাপুর
০৭ যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, কলাবাগান
০৮ যুগ্ম আহ্বায়ক আ. ন. ম সাইফুল ইসলাম, শ্যামপুর
০৯ যুগ্ম আহ্বায়ক হারুন উর রশিদ হারুন, মতিঝিল
১০ যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিন, কদমতলী
১১ যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ স্বেচ্ছাসেবক দল
১২ যুগ্ম আহ্বায়ক এস. কে সেকেন্দার কাদির, পল্টন
১৩ যুগ্ম আহ্বায়ক মনির হোসেন চেয়ারম্যান, কামরাঙ্গীরচর
১৪ সদস্য সচিব রফিকুল আলম মজনু, শান্তিনগর
১৫ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন
১৬ সদস্য ফরিদ উদ্দিন, সূত্রাপুর
১৭ সদস্য গোলাম হোসেন, সবুজবাগ
১৮ সদস্য সাব্বির হোসেন আরিফ, গোপীবাগ
১৯ সদস্য এডভোকেট ফারুকুল ইসলাম, খিলগাঁও
২০ সদস্য মকবুল হোসেন টিপু, গেন্ডারিয়া
২১ সদস্য আবদুল হান্নান, শাহবাগ
২২ সদস্য আরিফুর রহমান নাদিম, বংশাল
২৩ সদস্য আনোয়ার হোসেন বাদল, চকবাজার
২৪ সদস্য কে. এম জুবায়ের এজাজ, ধানমন্ডি
২৫ সদস্য ফরহান হোসেন, যাত্রাবাড়ী
২৬ সদস্য লতিফ উল্লাহ জাফরু, বংশাল
২৭ সদস্য এডভোকেট মকবুল হোসেন সর্দার, নিউ মার্কেট
২৮ সদস্য মোহাম্মদ আলী চায়না, মুগদা
২৯ সদস্য আবদুল আজিজ, হাজারীবাগ
৩০ সদস্য জামিলুর রহমান নয়ন যুবদল
৩১ সদস্য হাজী শহিদুল ইসলাম বাবুল, চকবাজার
৩২ সদস্য আকবর হোসেন নান্টু, ডেমরা
৩৩ সদস্য শামছুল হুদা কাজল, মুগদা
৩৪ সদস্য সাইদুর রহমান মিন্টু দপ্তর
৩৫ সদস্য এস এম আব্বাস, পল্টন
৩৬ সদস্য লোকমান হোসেন ফকির, পল্টন
৩৭ সদস্য জুম্মন হোসেন চেয়ারম্যান, দনিয়া
৩৮ সদস্য ফজলে রুবায়েত পাপ্পু, শাহজাহানপুর
৩৯ সদস্য আবদুল হাই পল্লব, ডেমরা
৪০ সদস্য এডভোকেট মহি উদ্দিন চৌধুরী
৪১ সদস্য আরিফা সুলতানা রুমা ছাত্রদল
৪২ সদস্য সাইফুল্লাহ খালেদ রাজন ছাত্রদল
৪৩ সদস্য ওমর নবী বাবু, গেন্ডারিয়া
৪৪ সদস্য আবুল খায়ের লিটন, হাজারীবাগ
৪৫ সদস্য নাছরিন রশিদ পুতুল মহিলা কমিশনার
৪৬ সদস্য নাদিয়া পাঠান পাপন ছাত্রদল
৪৭ সদস্য হাজী নাজিম, কোতয়ালী
৪৮ সদস্য জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, নিউমার্কেট
৪৯ সদস্য জামশেদুল আলম শ্যামল, যাত্রাবাড়ী
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
সাইফুল আলম, ঢাকা: আমরা যদি আওয়ামীলীগের সাথে জোট করতে পারি, যদি বিএনপির সাথে জোট করতে পারি তবে আমরা জাসদের একাংশ অন্য অংশকে সহ্য করতে পারিনা কেন? জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সকলকে এই প্রশ্ন ছুড়লেন ব্যারিস্টার ফারাহ খান।
আজ ১৫ ই মার্চ ২০২৫ ইং তারিখে বরিশাল প্রেসক্লাবে, খুলনা বিভাগের পর এবার বরিশাল বিভাগে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সকল অংশকে একত্রিত করার লক্ষ্যে মতবিনিময় সভা করেছেন ব্যারিস্টার ফারাহ খান। তিনি স্বাধীনতার রুপকার নিউক্লিয়াস প্রধান জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান দাদার ভাতিজি। ব্যারিস্টার ফারাহ খান বলেছেন, ১৯৭১ সালে যে স্বপ্নের সোনার বাংলার জন্য মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন, দেশ স্বাধীন হওয়ার পর সে স্বপ্ন বাস্তবায়ন হয়নি।
আমরা দেখেছি স্বাধীনতার পরে দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছিলো, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিলো, আমরা দেখেছি সারাদেশে লুটপাট শুরু হয়েছিলো, দেশে এক দলীয় শাষন ব্যাবস্থা কায়েম করা হয়েছিলো। আমরা এমন স্বাধীনতা চাইনি বলেই সিরাজুল আলম খান দাদার নেতৃত্বে ১৯৭২ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গঠিত হয়েছিলো। জাসদ একটি আদর্শের ভিত্তিতে গঠিত হয়েছিলো কিন্তু সেই জাসদ ব্যক্তি স্বার্থে বিভিন্ন খন্ডে বিভক্ত হয়ে ব্রাকেট বন্দি জাসদে পরিনত হয়েছে। জাসদ নেতাদের দল নয়, কর্মিদের দল। জাসদের কর্মীরাই অদলের প্রান ভোমরা। তাই জাসদকে আবারো কর্মিদের কাছে ফিরিয়ে নিতে হবে। আমরা কোন অংশের কোন নেতা কে বাদ দিচ্ছিনা কিন্তু আপাতত আমরা নেতাদের ঐক্য করবো না। আমরা কর্মীদের ঐক্য করবো আগে কারণ আমরা নেতাদের ঐক্য হতে দেখেছি ১৯৯৭ সালে, আবার সেই ঐক্য আমরা ভাঙতেও দেখেছি বছর ঘুরতে না ঘুরতে যখন নেতাদের স্বার্থে আঘাত লেগেছে। তাই এবার কর্মীদের ঐক্যবদ্ধ করতে হবে আগে তারপর নির্চাবনের মাধ্যমে কর্মীরা দলের নেতা নির্বাচন করবেন। ব্রাকেট বন্ধি জাসদকে ঐক্যবদ্ধ জাসদে পরিনত করতে হবে।
শনিবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে জাতীয় সমাজতান্তিক দল জাসদের বিভক্ত বিভিন্ন গ্রুপের নেতাকর্মিদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পটুয়াখালী জেলা জাসদের প্রবীন নেতা সাবেক সংসদ সদস্য সরদার রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় তিনি আরো বলেন, ১৯৭২ সালে স্বাধীনতার ১ বছর পর সিরাজুল আলম খান দাদা ভাই একদল তরুন মুক্তিযোদ্ধাদের নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গড়ে তুলেছিলেন। কিন্তু আমাদের জন্মলগ্ন থেকে বিভিন্ন সরকার আমাদের উপর বিভিন্ন সময় অন্যায় অবিচার করলেও, আমরা কখনো আওয়ামীলীগ কখনো বিএনপি আবার কখনো এরশাদের হাতকে শক্তিশালী করেছি। আমরা নিজেদের হাতকে শক্তিশালী করতে পারিনি। ৭২ সালে আমরা ছিলাম একটা বিশালাকৃতির বট গাছ, ৫৩ বছর পর আমরা হয়ে গেছি পরগাছা। বড় দলের নেতারা আমাদের একটি দুটি আসন দেয় আর আমরা সেই আসন নিয়ে খুশি হয়ে যাই। কিন্তু জাসদই হতে পারতো এই দেশের মুল কান্ডারী।
আমরা দেখি আমরা আওয়ামী লীগ বা বিএনপির সাথে জোট বেঁধে রাজনীতি করে এলাকায় যেতে পারিনা কিন্তু আমরা অন্য দলের দল্য কেন শাস্তি ভোগ করবো। জাসদ ভোটের রাজনীতিতে বিশ্বাসী। একটি বা দুটি আসনের জন্য বড় বড় দলের সাথে যুক্ত হয়ে ক্ষমতায় যাওয়ার দরকার নেই। কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, আমরা যদি বিএনপি-জামাত ও আওয়ামী লীগের সাথে জোট বাধতে পারি তবে কেন আমরা ঐক্যবদ্ধ জাসদ হতে পারবো না, কেন সব ভুল ও মান অভিমান ভুলে নিজেদের ভাইদের সাথে আমরা এক হতে পারবো না। তিনি বলেন আপনারা আমাকে সাহায্য করুন। আমাদের জাসদের কোন অংশ বা নেতারা নতুন প্রজন্ম তৈরী করেননি। তিনি আরো বলেন সিরাজুল আলম খান সেটি উপলব্ধি করে নিজে উদ্দোগী হয়ে আমাকে তার জীবদ্দশায় এই দলের রাজনীতিতে প্রবেশ করিয়েছেন। জাসদের ঐক্য নিয়ে তাঁর সাথে আমার বিস্তর কথা হতো, আমি উনাকে কথা দিয়েছি আমি জাসদের ঐক্য করবো যত বাঁধা আসুক না কেন। নেতাকর্মীদের উদ্দেশ্য ব্যারিস্টার ফারাহ খান বলেন আমাকে বাঁধা দেবার চেষ্টা করা হচ্ছে জাসদেরই ভেতর থেকে। আপনারা আমাকে সাহায্য করুন। আমি হেরে গেলে, আমরা হেরে যাবো, এই দল হেরে যাবে, জাসদের লক্ষ লক্ষ কর্মীর স্বপ্ন ভেঙে যাবে। আমার পরে এই প্রজন্মের আর কেউ নেই যে আপনাদের কাছে এমন করে জেলায় জেলায় বিভাগে বিভাগে আসবে এবং জাসদ ঐক্যের জন্য লড়াই করবে।
কর্মি সভায় বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল জেলা জাসদের সাবেক সভাপতি মো: শহিদুল ইসলাম মীরন, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ বাদল, বীর মুক্তযোদ্ধা ও জাসদ নেতা আব্দুল বারেক, জেএসডি নেতা সিরাজ উদ্দিন সিকদার, জাসদ নেতা হাসান মাহামুদ দুলাল, জাসদ নেতা চন্দ্র শেখর হালদার, জাসদ নেতা আল আজম খান সহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার জাসদের বিভিন্ন গ্রুপের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপস্থিত সকল নেতাকর্মিরাই দেশ ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবন্ধ জাসদ গড়ে তোলার পক্ষে তাদের মতামত তুলে ধরেন। অবশেষে ব্যারিস্টার ফারাহ খানের কন্ঠে কন্ঠ মিলিয়ে সকলে স্লোগান ধরেন ‘আমাদের লক্ষ্য জাসদের ঐক্য।’
সংগৃহীত ছবি
রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী নদীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে।
উপজেলার কুতুবপুরপুর ইউনিয়নের নাটারাম গ্রামে বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় নিহতরা হলেন- বদরগঞ্জের ওসমানপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে রাবেয়া বাশরী (১০), রুবিনা আক্তার (১৬) ও রবিউলের ভাই সাইদুল ইসলামের মেয়ে সাদিয়া আক্তার (১১)। তারা একসঙ্গে নাটারাম শেখপাড়ায় তাদের ফুফুর বাড়িতে বেড়াতে গিয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে সাদিয়া আক্তার চেতনা বিদ্যা নিকেতনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। অপর দুই বোন রুবিনা আক্তার ওসমানপুর ফাজিল মাদরাসার দশম শ্রেণি ও রাবেয়া বাশরী সাহেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী ও স্বজনরা এ বিষয়ে জানান, ঈদের পর ওসমানপুর থেকে শেখপাড়ায় ফুফু কোহিনুর বেগমের বাড়িতে বেড়াতে আসে সাদিয়া, রাবেয়া ও রুবিনা। বৃহস্পতিবার বিকেলে সেখানকার যমুনেশ্বরী নদীতে সাঁতার শিখতে একসঙ্গে তিন বোন নেমে পড়ে। এ সময় পা পিছলে তারা নদীর প্রবল স্রোতে তলিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ছুটে এসে মুমূর্ষু অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতদের চাচা বাদশা মিয়া এ ঘটনার বিষয়ে বলেন, এক সপ্তাহ আগে ভাতিজিরা আমার বড়বোন কোহিনুরের বাড়িতে বেড়াতে যায়। তারা কেউ সাঁতার জানত না। নদীতে নেমে এমন দুর্ঘটনার শিকার হবে, তা আমরা কল্পনাও করতে পারছি না।
এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এ এইচ এম সানাউল হক বলেন, হাসপাতালে পৌঁছানোর অনেক আগেই ওই তিনজনের মৃত্যু হয়েছে।
এদিকে বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে বলেও জানান তিনি।