a মমতা বিপুল ভোটে জিতলেন
ঢাকা বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

মমতা বিপুল ভোটে জিতলেন


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ০৩ অক্টোবর, ২০২১, ০৪:০৩
মমতা বিপুল ভোটে জিতলেন

ফাইল ছবি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বহাল থাকতে হলে উপনির্বাচনে জিতে আসতেই হতো মমতা ব্যানার্জীকে। তৃণমূল কংগ্রেস তার জয় নিয়ে একরকম নিশ্চিতই ছিল। তবে শুধু জয় নয়, বেশ বড় ব্যবধানে জিতে এসেছেন ভারতের আলোচিত এ রাজনীতিবিদ।

২০ রাউন্ড গণনা শেষে দেখা গেছে, ভবানীপুরে আয়োজিত উপনির্বাচনে মমতার প্রতিদ্বন্দ্বী  বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল পেয়েছেন মাত্র ২৫ হাজার ৪৮০ ভোট। মমতা পেয়েছেন ৮২ হাজার ৬৮ ভোট। ২০ রাউন্ডে মমতার জয়ের ব্যবধান ৫৬ হাজার ৫৮৮। 

বিজয়ী প্রার্থীকে নির্বাচন কমিশন উদযাপন না করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধেও পদক্ষেপ নিতে বলা হয়েছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

রক্তাক্ত হাতে আপনি ইতিহাস লিখছেন: বাইডেনকে এরদোয়ান


এমএস.প্রতিদিন ডেস্ক:
বুধবার, ১৯ মে, ২০২১, ১১:০৪
রক্তাক্ত হাতে আপনি ইতিহাস লিখছেন: বাইডেনকে এরদোয়ান

ফাইল ছবি

 

ইসরায়েলকে সমর্থন দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে তীব্র ভাষায় আক্রমণ করে কথা বলেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান।

এরদোয়ান বলেছেন, ‘আপনি আপনার রক্তাক্ত হাতে ইতিহাস লিখছেন। এ কথা বলতে আপনি আমাদের বাধ্য করেছেন। কারণ, আমরা এ নিয়ে আর চুপ থাকতে পারি না। আজ আমরা দেখলাম, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিতে সই করেছেন আপনি।’

তুরস্কের টেলিভিশনে প্রচারিত ভাষণে বাইডেন সম্পর্কে এরদোয়ান বাইডেনকে এসব মন্তব্য করেন।
  
গাজায় ইসরায়েলের সর্বাত্মক সন্ত্রাসী হামলার মাঝেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করছে এবং প্রায় ৭৩.৫ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে প্রেসিডেন্ট জো বাইডেন। 

এছাড়া গাজায় হামলায় শুরু থেকেই ইসরায়েলকে সমর্থন জানিয়ে আসছে জো-বাইডেন। এ প্রসঙ্গে বাইডেন বলেছেন, ‘ইসরায়েলের নিজেকে সুরক্ষার অধিকার রয়েছে।’
 
এছাড়া, গত রোববার এই সংঘাত বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আহ্বানসংবলিত বিবৃতি আটকে দেয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে নিরাপত্তা পরিষদের রোববারের বৈঠক ফলপ্রসু হয়নি।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সরকার গঠনের আগেই শেষ বিজয় উল্লাস করছে তালেবান


আন্তর্জাতিক ডেস্ক:
শনিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৩
সরকার গঠনের আগেই শেষ বিজয় উল্লাস করছে তালেবান

ফাইল ছবি

সরকার গঠনের আগেই শেষ বিজয় উল্লাস করছে তালেবান। দীর্ঘ সময়ের লড়াই সংগ্রামের পর আফগানিস্তানের ক্ষমতা নিয়েছে তালেবানরা। সব যায়গা নিজেদের করায়ত্ব করলে একটি প্রদেশ নিজেদের ক্ষমতায় আনতে লড়াই করতে হয়েছে তাদের। সর্বশেষ তথ্যমতে আফগানিস্তানের সবশেষ প্রদেশ পাঞ্জশির প্রদেশটিরও নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে তালেবান।

এদিকে গতকাল শুক্রবার সরকার গঠন করার কথা থাকলেও তা একদিন পিছিয়েছে। এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে তাদের এক মুখপাত্র। তালেবান সরকারের নেতৃত্বে থাকছেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গণি বারাদার। তার সঙ্গে গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব, শের মোহাম্মদ আব্বাস স্টনেকজাই। সংগঠনটির সর্বোচ্চ নেতা হেবায়েতুল্লাহ আখুন্দজাদার হবেন দেশটির প্রধান নেতা।

নতুন সরকার ঘোষণার প্রস্তুতির মধ্যেই বিরোধীদের সঙ্গে তুমুল লড়াই ও সংঘর্ষের পর কাবুলের উত্তর পূর্বে পাঞ্জশির উপত্যকা দখলে নেয়ার দাবি করেছে তালেবান। এসময় তারা সর্বশেষ বিজয় উল্লাস করেন বলে জানায় বিভিন্ন গণমাধ্যম।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক