a যুক্তরাষ্ট্রে ২৪০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে ‘আইডার’
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

যুক্তরাষ্ট্রে ২৪০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে ‘আইডার’


আন্তর্জাতিক ডেস্ক:
সোমবার, ৩০ আগষ্ট, ২০২১, ০৯:৩০
যুক্তরাষ্ট্রে ২৪০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে ‘আইডার’

ফাইল ছবি

মেক্সিকো উপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আইডা‘ যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে ঘণ্টায় ১৫০ মাইল বেগে আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার উপকূলীয় অঞ্চলে আঘাত হানে ‘আইডা‘। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচএস) বলছে, ঘূর্ণিঝড়ের কারণে সেখানকার লোকজনকে ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হতে হবে।

বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। মেক্সিকো উপত্যকা দিয়ে যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসে শক্তিশালী ঘূর্ণিঝড় আইডা। ক্ষয়ক্ষতির আশঙ্কায় আগেই উপকূলীয় এলাকা থেকে লোকজনকে নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। এরই মধ্যে ওই অঞ্চলের হাজার হাজার বাসিন্দা নিরাপদ আশ্রয়ে সরে গেছে।

যারা এখনো সেখানে রয়ে গেছে তাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ করেছেন লুইজিয়ানা মেয়র। এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন ঘূর্ণিঝড় আইডাকে খুবই বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন। এরই মধ্যে লুইজিয়ানার প্রায় তিন লাখ মানুষ অন্ধকারে রয়েছে।

বাইডেন হুঁশিয়ার করেছেন যে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সপ্তাহের বেশি সময় লেগে যেতে পারে। এর আগে ২০০৫ সালে এই দিনে লুইজিয়ানাসহ আশপাশের এলাকায় আঘাত করেছিল ক্যাটরিনা। যা ছিল ঐতিহাসিকভাবে বিধ্বংসী এক ঘূর্ণিঝড়।

এতে মারা গিয়েছিল ১ হাজার ৮০০ মানুষ। ক্যাটরিনা ছিল ক্যাটাগরি তিন ঘূর্ণিঝড়। কিন্তু এবার আঘাত হানতে যাওয়া ‘আইডা‘ চার ক্যাটাগরি ঘূর্ণিঝড়। আশঙ্কা করা হচ্ছে আইডায় ক্ষয়ক্ষতির পরিমাণ ওই রকমই হবে।

এদিকে পরিস্থিতি মোকাবিলার জন্য চার হাজারের বেশি ন্যাশনাল গার্ড সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া বাসিন্দাদের সহায়তার জন্য প্রস্তুত রাখা হয়েছে ১৯৫টি জলযান, ৭৩টি নৌকা ও ৩৪টি হেলিকপ্টার।

শুধু লুইজিয়ানা নয়, মিসিসিপিসহ আলাবামা-ফ্লোরিডা অঙ্গরাজ্যের সীমান্ত পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যাওয়ার পূর্বাভাসে দিয়েছে আবহাওয়া অফিস। ঝড়ের পাশাপাশি এসব অঞ্চলে হতে পারে ভারী বৃষ্টিপাতও। মিসিসিপিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয় আগেই।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

ইউক্রেন বিজয়ের পথে: জেলেনস্কি


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ১১ মার্চ, ২০২২, ১১:০৮
ইউক্রেন বিজয়ের পথে: জেলেনস্কি

ফাইল ছবি

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ইউক্রেন টার্নিং পয়েন্টে আছে এবং বিজয়ের পথে। শুক্রবার (১১ মার্চ) তিনি এই মন্তব্য করেছেন।

এক টেলিভিশন ভাষণে জেলেনস্কি বলেছেন, 'আমাদের ইউক্রেনকে স্বাধীন করতে কতদিন লাগতে পারে তা বলা সম্ভব নয়। কিন্তু এটা বলা সম্ভব আমরা তা পারবো। কেননা আমরা ইতোমধ্যে একটা কৌশলগত টার্নিং পয়েন্ট অর্জন করেছি। আমরা জয়ের পথে।'

তিনি আরও বলেছেন, এটি শক্তিশালী ও অনড় শত্রুর বিরুদ্ধে একটি দেশপ্রেমিক যুদ্ধ। যা তাদের হাজার হাজার সেনার মৃত্যুর দিকে মনোযোগ দেয় না।  

এছাড়া জেলেনস্কি পূনরায় ইউরোপীয় ইউনিয়নকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানান।  সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

টানা দ্বিতীয় দিনেও বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা


আবহাওয়া ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ৩০ আগষ্ট, ২০২৩, ১১:১৫
টানা দ্বিতীয় দিনেও বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা

ফাইল ছবি

এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৭৪ নিয়ে বুধবার (৩০ আগস্ট) সকাল ৮টা ৫৮ মিনিটে টানা দ্বিতীয় দিনে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা।

এমতাবস্থায় রাজধানীর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’অবস্থায় ছিল।

১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

ইন্দোনেশিয়ার জাকার্তা, ভারতের কলকাতা এবং পাকিস্তানের লাহোর যথাক্রমে ১৬৩, ১৫৮ ও ১৫৪  একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছে।

একিউআই দৈনিক বাতাসের মানের প্রতিবেদনে শহরের বায়ু কতটা দূষিত এবং এতে মানুষের স্বাস্থ্য কতাটা ঝুঁকিপূর্ণ  তা প্রকাশ করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, প্রতি বছর বায়ু দূষণে বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষ প্রাণ হারান। মূলত স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী বাধা পালমোনারি রোগ, ফুসফুসের ক্যান্সার ও তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে। সূত্র: ইত্তেফাক

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক