a
ফাইল ছবি
ফিলিস্তিনের পক্ষে লেবানন থেকে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে লেবাননে কামান হামলা চালিয়েছ ইসরায়েল। সোমবার লেবানন থেকে রকেট হামলার জবাবে ইসরায়েলের গোলন্দাজ বাহিনী এ হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে টাইমস অব ইসরাইল
ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে ছয়টি ব্যর্থ রকেট হামলা চালানো হয়েছিল। যা ইসরাইয়েলি সীমান্ত পাড়ি দিতে পারেনি। লেবাননের দক্ষিণে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন টুইটারে জানিয়েছে, অঞ্চলটির পরিস্থিতি বর্তমানে শান্ত। দুই দেশের সঙ্গেই যোগাযোগ অব্যাহত রেখেছে জাতিসংঘ। সূত্র: টাইমস অব ইসরায়েল
ছবি সংগৃহীত
লোহিত সাগরে আবারও বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য জানিয়েছে।
সেন্টকম জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে নয়টার দিকে লোহিত সাগরে একাধিক বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে দুটি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথিরা। গত ১৯ নভেম্বরের পর থেকে হুথিদের জাহাজে হামলার এটি ২৪তম ঘটনা।
সেন্টকম আরও জানায়, “হুথিদের এসব কর্মকাণ্ডগুলো কয়েক ডজন নিরীহ ও বেসামরিক নাবিকের জীবনকে বিপন্ন করে তুলেছে। সেই সঙ্গে ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের অবাধ প্রবাহ।” সূত্র: আল জাজিরা
ফাইল ছবি
করোনা সংক্রমণ বাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ৬ ফেব্রুয়ারি থেকে আরও দুই সপ্তাহ বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রীকে উদ্ধৃত করে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে শিক্ষামন্ত্রীর কথা হয়েছে। তারা আরও দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। সে অনুযায়ী আরও দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, করোনা সংক্রমণ রোধে দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের জরুরি নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। ওই নির্দেশনায় বলা হয়েছিল, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ থাকবে। সূত্র: বিডি প্রতিদিন