a খালেদা জিয়ার বাসার সামনে চেকপোস্ট স্থাপন
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

খালেদা জিয়ার বাসার সামনে চেকপোস্ট স্থাপন


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ০৪ ডিসেম্বর, ২০২২, ১১:৫৮
খালেদা জিয়ার বাসার সামনে চেকপোস্ট স্থাপন

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে চেকপোস্ট বসিয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল শনিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় গুলশানের ভাড়াবাসা ‘ফিরোজা’র সামনের রাস্তার দুই দিকেই হঠাৎ করেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

দলের পক্ষ থেকে বলা হয়েছে, হঠাৎ করে রাত সাড়ে ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের ৭৯ নম্বর রোডের ১ নম্বর বাসভবনে (ফিরোজায়) অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই রোডের দুই পাশেই চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

দুই মামলায় সাজা দেয়া হয়েছে বেগম খালেদা জিয়াকে এবং বর্তমানে তিনি শর্তসাপেক্ষে কারাগারের বাইরে গুলশান-২ বাসা ফিরোজায় বসবাস করছেন। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

হাজী সেলিমের ১০ বছরের সাজা বহাল


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক:
মঙ্গলবার, ০৯ মার্চ, ২০২১,০৮:৩১
হাজী সেলিমের ১০ বছরের সাজা বহাল

ফাইল ফটো: হাজী সেলিম

ঢাকা-৮ আসনের সরকার দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের ১৩ বছরের সাজার আদেশের মেয়াদ কমিয়ে ১০ বছরের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সাজার বিরুদ্ধে হাজী সেলিমের আপিল আবেদন খারিজ করে মঙ্গলবার বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ের কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। রায়ে তথ্য গোপন দায়ে দেওয়া তিন বছরের সাজা বাতিল করেছেন আদালত। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন- আইনজীবী মো. খুরশীদ আলম খান। তিনি বিষয়টি নিশ্চিত করেন।

হাইকোর্টে হাজী সেলিমের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌস।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি এ মামলার রায় ঘোষণার জন্য ৯ মার্চ দিন নির্ধারণ করেন হাইকোর্ট। ওই দিন এ মামলার যাবতীয় নথি (এলসিআর) তলব করেছিলেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারককে ওই নথি পাঠাতে নির্দেশও দিয়েছিলেন হাইকোর্ট। দুদকের আবেদনের শুনানি নিয়ে ২০২০ সালের ১১ নভেম্বর হাইকোর্ট এ আদেশ দেন।

২০০৭ সালের ২৪ অক্টোবর অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল তাকে ১৩ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত।

এরপর ২০০৯ সালের ২৫ অক্টোবর হাজী সেলিম ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। পরে ২০১১ সালের ২ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে তার সাজা বাতিল করেন।

পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। ওই আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল করে আবারও হাইকোর্টকে হাজী সেলিমের আপিলের শুনানি করতে নির্দেশ দেন আপিল বিভাগ। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে মামলাটির শুনানির জন্য উদ্যোগী হয় দুদক।

মুক্তসংবাদ প্রতিদিন / এম কে আলম

ইরানের কাছে ৭,০০০ কিলোমিটার পাল্লার ড্রোন রয়েছে


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ২৭ জুন, ২০২১, ০৭:৫৪
ইরানের কাছে ৭,০০০ কিলোমিটার পাল্লার ড্রোন রয়েছে

ফাইল ছবি । মেজর জেনারেল হোসেইন সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার বাহিনীর কাছে সাত হাজার কিলোমিটার পাল্লার ড্রোন রয়েছে। 

আজ রবিবার তেহরানে আইআরজিসি’র তৈরি করোনাভাইরাসের ‘নূরা’ টিকার মোড়ক উন্মোচন এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জেনারেল সালামি বলেন, বিজ্ঞান থেকে শুরু করে প্রযুক্তিসহ সব ক্ষেত্রে ইরান বিশ্বের সেরা দেশগুলোর কাতারে শামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরইমধ্যে বহু ক্ষেত্রে ইরান সেরা দেশগুলোর সারিতে নিজেদের স্থান করে নিয়েছে।

তিনি বলেন, “আল্লাহর রহমতে আমরা এখন মহাকাশে কৃত্রিম উপগ্রহের অধিকারী। ন্যানোটেকনোলজিতে আমরা সামনের কাতারে রয়েছি। আমরা পাইলটবিহীন বিমান বা ড্রোন তৈরিতে এতটা সাফল্য অর্জন করেছি যে, আমাদের ড্রোন এখন সাত হাজার কিলোমিটার দূরত্বে উড়ে গিয়ে আবার ফিরে আসতে পারে।

আইআরজিসি’র প্রধান কমান্ডার হোসেইন সালামি বলেন, শুধু সামরিক ক্ষেত্রে নয় সেইসঙ্গে বহু ক্ষেত্রে আমরা বিশ্বের অনেক দেশের চেয়ে এগিয়েও রয়েছি।

ইরানের সামরিক বাহিহনী সাম্প্রতিক বছরগুলোতে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে তিনি এও বলেন যে, তেহরান বারবার বলে এসেছে কোনো দেশের বিরুদ্ধে হুমকি সৃষ্টি তার দেশের উদ্দেশ্য নয় বরং আত্মরক্ষার স্বার্থে সামরিক খাতে শক্তিমত্তা অর্জন করে চলেছে ইরান।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আইন