a
ফাইল ফটো:ব্যারিস্টার মওদুদ আহমদ
সাবেক প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস, বুকে ব্যথা অনুভব করায় গত বছরের ২৯ ডিসেম্বর মওদুদ আহমেদকে ঢাকায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে ডা. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসা গ্রহণ করেন। সেখানে তার হার্টে ব্লক ধরা পড়ায় তার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়।
চলতি বছরের ১৩ জানুয়ারি সিসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। ২০ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় নেওয়ার পর আবারও ২১ জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর উন্নত চিকিৎসার জন্য ২ ফেব্রুয়ারি রাত ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইনস দ্বারা সিঙ্গাপুর যান এবং মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন। এর আগের সেখানে তিনি আইসোলেশনে ছিলেন। বর্তমানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার স্ত্রী হাসনা জসিমউদদীন অবস্থান করছেন।
সংগৃহিত ছবি
সরকারি খাদ্য সহায়তা নম্বর ৩৩৩ তে ফোন করে হেনস্থার শিকার হওয়া বৃদ্ধের জন্য খাদ্য সামগ্রী নিয়ে তার বাসায় গেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক টিম পজিটিভ বাংলাদেশের সভাপতি গোলাম রাব্বানী। কিছুদিন আগে ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা চাওয়ায় জরিমানার শিকার হন বৃদ্ধ ফরিদ উদ্দিন আহমেদ।
গতকাল বুধবার নারায়ণগঞ্জ সদর উপজেলার দেওভোগ নাগবাড়ি এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে ১০০ কেজি চাল, ৬০ কেজি আলু, ২৫ কেজি ডাল, ৮ কেজি তেল নিয়ে হাজির হন তিনি। এ সময় নগদ ৫ হাজার টাকাও সহযোগিতা করেছেন তিনি।
গত বৃহস্পতিবার (২০ মে) সরকারি খাদ্য সহায়তা সেন্টার ৩৩৩-এ নম্বরে কল করে খাদ্য সহায়তা চেয়েছিলেন বৃদ্ধ ফরিদ উদ্দিন আহমেদ। পরে গুজব রটানো হয় ঐ বৃদ্ধ চারতলা বাড়ির মালিক পরে ইউএনও তাকে জরিমানাস্বরুপ ১০০ জনকে খাদ্য সহায়তা দেওয়ার নির্দেশ দেন। তার উপর চাপিয়ে দেওয়া জরিমান পরিশোধের জন্য তিনি ধারদেনা করেন।
পরে ঘটনার সত্যতা জানাজানি হলে পাশে দাড়ান জেলা প্রশাসক, এবার তার পাশে দাড়ালেন গোলাম রাব্বানী নিজে, রাব্বানীর পক্ষ থেকে সহায়তা পাঠানো হবে বলে ফেসবুকে পোস্ট দেওয়ার ১৫ ঘন্টা পার না হতেই সাবেক এই সাধারণ সম্পাদক নিজেই বৃদ্ধের বাসায় উপস্থিত থেকে তাকে সাহায্য করেন। ফরিদ উদ্দিনের পরিবারে তার প্রতিবন্ধী ছেলে, কলেজ পড়ুয়া মেয়ে ও স্ত্রীর আছেন।
এ প্রসঙ্গে গোলাম রাব্বানীর বক্তব্য ছিল, আজ ফরিদ চাচার বাড়িতে গিয়ে বাস্তবতা দেখে এসেছি। টিম পজিটিভ বাংলাদেশ এর পক্ষ থেকে চাচাকে বেশ কিছু খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা করা হয়েছে। আশা রাখি তিন মাস এসব খাবার খেতে পারবেন তিনি।
তিনি আরও বলেন, এ ঘটনায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন টিপিবি সদস্য শাকিল নিঝুম, রিয়াদুল ইসলাম ও শাহ পরান শাকিল।
রাব্বানি আরো বলেছেন, চলমান এ দুর্যোগে দেশের যেকোনো স্থান থেকে প্রকৃত অসহায় কেউ যদি ৩৩৩ নম্বরে ফোন করে মাঠ প্রশাসনের দায়িত্ব অবহেলায় খাদ্য সহায়তা না পান তাহলে টিম পজিটিভ বাংলাদেশকে অবহিত করুন। আমরা কতৃপক্ষের সাথে যোগাযোগ করে খাদ্য সহায়তা নিশ্চিত করবো ইনশাল্লাহ।
ফাইল ফটো
ফিলিস্তিনের গাজার উত্তরে ইহুদিবাদী ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ফিলিস্তিনি সংবাদ মাধ্যম 'ফিলিস্তিন আল ইয়াউম' জানায়, ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরা বুধবার রাতে ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করেছে।
সংবাদ মাধ্যম জানায়, গাজার আকাশসীমায় প্রবেশের পর পরই সেটিকে ধ্বংস করা হয়। এর আগেও ফিলিস্তিনি সংগ্রামীরা ইহুদিবাদী ইসরায়েলের ড্রোন ভূপাতিত করেছে। গত ফেব্রুয়ারিতে ১৫ দিনে চারটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করলো ফিলিস্তিনিরা।
ইসরায়েলি বাহিনী গাজায় গোয়েন্দা তৎপরতা চালাতে সচরাচর ড্রোন ব্যবহার করে থাকে। এছাড়া ইসরায়েলি বাহিনী মাঝে মধ্যেই গাজায় বিক্ষিপ্তভাবে জঙ্গি বিমান, হেলিকপ্টার ও কামানের সাহায্যে হামলা চালিয়ে থাকে।
২০১৭ সাল থেকে ইসরায়েল গাজায় বিমান হামলা বাড়াতে থাকে। ফলে এ পর্যন্ত বহু নিরীহ ফিলিস্তিনির হতাহত হয়েছে। এছাড়া গাজার উপর রয়েছে সর্বাত্মক অবরোধের ফলে গাজাকে বিশ্বের সবচেয়ে বড় কারাগার হিসেবে চিহ্নিত করা হয়।