a
ফাইল ছবি
জাতিসংঘ মিশনে (ইউএন) বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টির প্রস্তাব দেওয়া হয়েছে। চলমান জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়–সম্পর্কিত আলোচনার জন্য লিখিত এ প্রস্তাব দেন রংপুরের বিভাগীয় কমিশনার।
প্রস্তাবে বলা হয়, বর্তমানে সেনা, নৌ, বিমানবাহিনীসহ পুলিশ ও আনসার সদস্যরা জাতিসংঘ মিশনে কাজ করছেন। এ বিষয়ে আন্তবাহিনী সমন্বয়ের প্রয়োজন আছে বলে উল্লেখ করা হয়।
বুধবার (১৯ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসন মন্ত্রণালয়–সম্পর্কিত আলোচনা শেষে এ প্রস্তাবের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম গণমাধ্যমকে বলেন, জাতিসংঘ মিশনের বিষয়টি নির্ভর করে যে দেশে ইউএন মিশন যাবে এবং সেখানে ইউএনের তরফ থেকে চাহিদার ওপর ভিত্তি করে। যেসব দেশের লোকজন ইউএন মিশনে বেশি কাজ করেন, সেসব দেশের লোকজন এ সুযোগ-সুবিধাগুলো পান বলে তিনি জানান।
এ বিষয়ে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়। সূত্র: ইত্তেফাক
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সহিত শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপির ভাইসচেয়ারম্যান বরকত উল্
ডিএমপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এ বছর যোগ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক প্রতিনিধিদল। আজ শনিবার অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও কেন্দ্রীয় নেতা কায়সার জামানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি নেতা বুলু বলেন, পুলিশ কোনো দলের নয়, তারা রাষ্ট্রের। অতীতে বিএনপি ক্ষমতায় থাকাকালীন পুলিশের অনেক উন্নয়ন করেছে। তাই দল মতের ঊর্ধ্বে থেকে পুলিশ যেন রাষ্ট্রের হয়ে কাজ করে। সেই বার্তা দেওয়ার জন্যই ডিএমপির প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিয়েছি।
তিনি আরো বলেন, এত প্রতিকূল অবস্থার মধ্যেও আমরা পুলিশের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক রাখতে চাই। আশা করি তারা সব সময় নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। সবার সঙ্গে মানবিক আচরণ করবেন। আমরা দেশের প্রচলিত আইন মেনেই সবকিছু করতে চাই।
এদিন বেলা ৩টার দিকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় ডিএমপির ৪৮তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানমালা। শোভাযাত্রায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল স্তরের পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় যুক্ত থাকের ডিএমপির সুসজ্জিত অশ্বারোহী ও ব্যান্ড দল, ডগ স্কোয়াড, সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিটসহ অন্যান্য ইউনিটের সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান ও আইজিপি চৌধুরী আবদুল্লাাহ আল-মামুনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ যাবৎ গত ১৪ বছরে ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এবারই প্রথম দাওয়াত কার্ড পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সূত্র: কালের কন্ঠ
ফাইল ফটো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতার করতে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে ইরান। ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের ৪৮ জনকে গ্রেপ্তারে ইন্টারপোলকে ‘রেড নোটিশ’ জারির অনুরোধ জানিয়েছে তেহরান।
ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলি আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছেন খবর আল- জাজিরার।
সংবাদ সম্মেলনে গোলাম হোসেইন বলেন, ট্রাম্প ও মার্কিন ৪৭ জন কর্মকর্তাকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলকে অনুরোধ জানানো হয়েছে। গত বছর ইরানের শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার সঙ্গে এই ৪৮ জনের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ট্রাম্প ও মার্কিন বেশ কয়েকজন কর্মকর্তার ইন্টারপোলের সহায়তা চেয়ে এমন আবেদন আগেও করেছিল ইরান। গত জুনে ট্রাম্পসহ বেশ কিছু মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে ‘হত্যা ও সন্ত্রাসবাদের’ অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইরান।
আল–জাজিরার খবরে বলা হয়, ইরানের এ আবেদন নাকচ করে ইন্টারপোল। এর কারণ হিসেবে বলা হয়েছে, রাজনৈতিক, সামরিক, ধর্মীয় বা জাতিগত কোনো ইস্যুতে হস্তক্ষেপ করা ইন্টারপোলের নীতিবহির্ভূত।