a
ছবি সংগৃহীত: তারেক রহমান
নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, মনে রাখবে, যদি তোমরা আগামী দিন সাহস ও সততার সঙ্গে এগিয়ে যাও, তাহলে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ তোমাদের সঙ্গে আছে, ইনশাল্লাহ তোমাদের সঙ্গে ভবিষ্যতেও তারা থাকবে। মনে রাখবে, বাংলাদেশের জনগণই বিএনপি, তথা বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির সব রাজনৈতিক ক্ষমতার উৎস।
আজ ঐতিহাসিক ৩ আগষ্ট, রবিবার রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদল আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই মুহূর্তে আমার সামনে উপস্থিত ভবিষ্যৎ বাংলাদেশ। বাংলাদেশের সম্ভাবনাময় লাখো লাখো মুখ, তোমরাই আগামী দিনের বাংলাদেশ। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তোমরাই প্রতিষ্ঠিত করবে নিজেদের অধিকার। আজকে প্রবীণ যারা, তাদের অভিজ্ঞতা, পরামর্শ আর তোমাদের বিচক্ষণ ও বুদ্ধিদীপ্ত ভূমিকায় নির্মিত হবে ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ, লাখো শহীদের আকাঙ্ক্ষার বাংলাদেশ।
তারেক রহমান বলেন, দেড় দশকের ফ্যাসবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী হতাহত হয়েছে। মামলা, হামলা, জেল-জুলুম, নির্যাতন, খুন, গুম, অপহরণের শিকার হয়েছে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী। শুধু এই জুলাই গণঅভ্যুত্থানেই চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিমসহ শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে আমাদের, আহত হয়েছে হাজার হাজার। গণঅভ্যুত্থানের সময় শুধু ছাত্রদলেরই দুই হাজারের বেশি নেতাকর্মী গ্রেফতার হয়েছে।
তিনি বলেন, পলাতক পরাজিত স্বৈরাচার নিষ্ঠুর নির্মমতা চালিয়েও ছাত্রদলের অগ্রযাত্রা দমিয়ে রাখতে পারেনি। আজকের এই লাখো ছাত্র-ছাত্রী, জনতার সমাবেশ আবারও সেটি প্রমাণ করে দিয়েছে। একটি কথা তোমরা সবাই মনে রাখবে, যদি তোমরা আগামী দিন সাহস ও সততার সঙ্গে এগিয়ে যাও, তাহলে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ তোমাদের সঙ্গে আছে, ইনশাল্লাহ তোমাদের সঙ্গে ভবিষ্যতেও তারা থাকবে। মনে রাখবে, বাংলাদেশের জনগণই বিএনপির তথা বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। সূত্র: বিডি প্রতিদিন
সংগৃহীত ছবি
করোনাভাইরাস মোকাবেলায় চলমান কঠোর লকডাউন আগামী বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে ২৩ জুলাই পর্যন্ত শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন।
সোমবার এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ নিয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
কোরবানি ঈদের মানুষের চলাচল ও পশুরহাটে কেনাবেচার বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ে ভার্চুয়ালিভাবে সরকারি অফিস চলবে এবং বন্ধ থাকবে বেসরকারি প্রতিষ্ঠান। এছাড়াও খোলা থাকবে শপিংমল ও দোকানপাট।
ফাইল ছবি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্য বইসমূহ পড়ে পরীক্ষায় অংশ নিলেন শিক্ষকরা। কুমিল্লার দেবিদ্বারে প্রাথমিক শিক্ষকরা এমন পরীক্ষা নিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। সোমবার উপজেলার ১৩০০ শিক্ষক আটটি ক্লাস্টারে বিভক্ত করে আটটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষা অফিস সূত্রে জানা যায়, করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষকদের পাঠদানে ছেদ পড়েছে। তাই শিক্ষার মান যাতে বজায় থাকে শিক্ষকদের মাঝে সে লক্ষ্যে শিক্ষকদের সকল বিষয়ের বই পড়ে পরীক্ষা দেওয়ার আয়োজন করা হয়। যুক্তি প্রদান করা হয়, এতে শিক্ষকরা তাদের নির্দিষ্ট বিষয়ের বাইরে স্কুলে পাঠ্য অন্যান্য বইও পড়ে নিজকে সমৃদ্ধ করার সুযোগ পেয়েছে।
সহকারী শিক্ষা অফিসার মো. হায়াতুন নবী জানান, জেলা শিক্ষা অফিসারের নির্দেশনায় শিক্ষকদের পাঠদানের মান উন্নয়নে এ বই পড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে উপজেলার সকল শিক্ষক এতে অংশ নিয়েছেন।