a রাস্তায় দূরপাল্লার বাস চলছে
ঢাকা রবিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৫ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

রাস্তায় দূরপাল্লার বাস চলছে


হানিফ, মুক্তসংবাদ প্রতিদিন:
বুধবার, ১২ মে, ২০২১, ০২:০১
রাস্তায় দূরপাল্লার বাস চলছে

ফাইল ছবি

দেশে চলমান টানা লকডাউনে বন্ধ আছে দূর পাল্লার বাসসহ লঞ্চ পরিবহন। কিন্তু কঠোর লকডাউনের মাঝেও টঙ্গীর আবদুল্লাহপুর, সাভার ও গাজীপুরের চন্দ্রা থেকে উত্তরবঙ্গগামী দূরপাল্লার বাস স্বাভাবিকভাবেই চলছে। আর পুলিশ কর্মকর্তা জানালেন, রাস্তায় এতো মানুষ তাই এখন পুলিশের আর কিছু করার নেই।

পবিত্র ঈদ যত কাছে আসছে নাড়ীর টানে বাড়ি ফেরা মানুষের চাপ ততোই বাড়ছে। আজ বুধবার (১২ মে) একেবারে সকাল হতেই লক্ষ্য করা যায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ রোডে হাজারো মানুষ বাড়িতে যাওয়ার জন্য রাস্তায় বের হয়েছে। বিভিন্ন পন্থায় মানুষ গ্রামে যাচ্ছে। কেউ মালবাহী ট্রাকে, কেউ বা ভাড়া করা প্রাইভেট কারে। তবে গাজীপুরের চন্দ্রায় দেখা যায় উল্টো চিত্র। সরকারের আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শ্রমিকরা দূরপাল্লার বাস নিয়ে রাস্তায় নেমে পড়েছে।

বাস চালকদের মতামত ছিল সামনে ঈদ তাদের আর কোন আয়ের উৎস নেই, তাই তারা বাধ্য হয়ে বাস নিয়ে সড়কে নেমেছেন। আর যাত্রীরা জানালেন, বাস তো রাতের বেলায় হরহামেশা চলছেই তাহলে অযথা বাস বন্ধের এই নাটক করে কেন আমাদের হয়রানি করা হচ্ছে? মাঝখান থেকে আমাদের অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। 

লকডাউনে সরকারের নির্দেশনা ছিল, যে যেখানে আছে সে সেখানেই ঈদ করবেন কিন্তু জনগন সে নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাড়ি ফিরছে স্বজনদের সাথে ঈদ করতে।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

প্রধান উপদেষ্টা ড. ইউনুস সব রাজনৈতিক দলের সাথে ঐক্যের ডাক দিলেন


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৭
প্রধান উপদেষ্টা ড ইউনুস সব রাজনৈতিক দলের সাথে ঐক্যের ডাক দিলেন

ফাইল ছবি: প্রধান উপদেষ্টা ড ইউনুস

নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যের ডাক দিতে রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে আজ বিকালে বৈঠকে বসবেন। গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক অনুষ্ঠিত হবে আগামীকাল বিকাল ৪টায়। পরের দিন তিনি বসবেন বিভিন্ন ধর্মীয় দলের ধর্মীয় সাথে। এসবের উদ্দেশ্য হচ্ছে ঐক্যের ডাক দেওয়া।

গতকাল মঙ্গলবার ছাত্র নেতাদের সঙ্গেও এসব বিষয়ে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনুস।

গত ২ ডিসেম্বর, সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায় দেশটির একদল উগ্রবাদী হিন্দুত্ববাদী জনতা। এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেয় বলে বিভিন্ন সংবাদপত্রের মাধ্যম গোটা বিশ্ব পর্যবেক্ষণ করে। ভারত–বাংলাদেশের মধ্যে এমন কূটনৈতিক সম্পর্ক স্বাধীনতার ৫৩ বছরে ঘটেনি।

এ ঘটনায় সোমবারই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অভিযোগ করা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা বাহিনী আশানুরূপ তৎপরতা দেখায়নি।

তবে, ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামীতে দেশটিতে থাকা বাংলাদেশের হাইকমিশন, ডেপুটি হাইকমিশন ও সহকারী হাইকমিশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আইনের শাসন যে কোন সমাজে টেকসই শান্তি ও উন্নতির জন্য অপরিহার্য


কর্নেল আকরাম, কলাম লেখক, মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ০৯ ফেরুয়ারী, ২০২৫, ০৯:৩৮
আইনের শাসন যে কোন সমাজে টেকসই শান্তি ও উন্নতির জন্য অপরিহার্য

ছবি সংগৃহীত


আইনের শাসন যে কোনো সমাজে টেকসই শান্তি ও উন্নতির জন্য অত্যন্ত অপরিহার্য ও গুরুত্বপূর্ণ। আইন সবকিছুর ঊর্ধ্বে এবং আইনের শাসনের মূল উদ্দেশ্য হলো দেশে আইনশৃঙ্খলা নিশ্চিত করা ও ন্যায়বিচারের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। সুশাসন ও সৎ বিচারব্যবস্থা ছাড়া আইনের শাসন বাস্তবায়ন সম্ভব নয়। বিচার বিভাগের স্বাধীনতা এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি একটি পূর্বশর্ত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, ব্রিটিশ শাসনকাল ছাড়া উপমহাদেশের ইতিহাসে আমরা কখনো প্রকৃত অর্থে আইনের শাসনের অভিজ্ঞতা পাইনি।  

আজকের বিশ্বে আইনের শাসনকে সমাজ শাসনের একটি কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করা হয়। বিখ্যাত ব্রিটিশ আইনজ্ঞ এ. ভি. ডাইসি ‘আইনের শাসন’-এর প্রবক্তা। তিনি সমাজে শৃঙ্খলা ও টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য আইনের গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরেছেন। আইনের শাসনের তিনটি মূলনীতি হলো—  
১. আইনকে স্বেচ্ছাচারীভাবে ব্যবহার করা যাবে না।  
২. প্রতিটি নাগরিক আইনের চোখে সমান।  
৩. নাগরিকদের অধিকার সংবিধানে নিশ্চিত থাকতে হবে।  

কেউই আইনের ঊর্ধ্বে নয়, তার সামাজিক অবস্থান বা ক্ষমতা যাই হোক না কেন। "আপনি যত উচ্চ পদেই থাকুন না কেন, আইন আপনার ঊর্ধ্বে"—এই নীতিই আইনের শাসনের মূল আদর্শ।  

স্বাধীন বিচারব্যবস্থা ও চ্যালেঞ্জসমূহ:
একটি স্বাধীন ও কার্যকর বিচারব্যবস্থা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অত্যন্ত জরুরি। তবে এটি বাস্তবায়ন করা কঠিন এবং সময়সাপেক্ষ কাজ। যেহেতু পুরো বিষয়টি জটিল, তাই তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নিলে সুফল আসবে না। এ কাজে যথাযথ জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের যুক্ত করতে হবে। প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নিতেও কুণ্ঠাবোধ করা উচিত নয়, কারণ দক্ষ ও পেশাদার ব্যক্তিদের ছাড়া বিচারব্যবস্থার সংস্কার সম্ভব নয়।  

একটি কার্যকর বিচারব্যবস্থা গঠনে নতুন বিচারকদের নির্বাচন, নিয়োগ ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। এটি একদিনের মধ্যে সম্ভব নয়, তবে দেরি না করে অবিলম্বে কাজ শুরু করা উচিত।  

বর্তমান বিচারব্যবস্থার দুর্বলতা:
বর্তমান বিচারব্যবস্থা সমাজে প্রকৃত অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম নয়। এটি একটি ফ্যাসিবাদী সরকারকে সুবিধা দিতে গঠিত হয়েছে, জনগণের কল্যাণে নয়। তাই পুরো বিচারব্যবস্থা পুনর্গঠন করা প্রয়োজন। যদিও বিচারকগণ বিচারব্যবস্থার মূল চালিকাশক্তি, তবে আইনজীবীদের ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ। বিচারব্যবস্থা শুধু বিচারকদের নিয়ে গঠিত নয়, আইনজীবীরাও এর অংশ। আইনজীবীদের মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা ও উৎসাহ সৃষ্টি করতে হবে।  

আইনের শাসন ও ন্যায়বিচার পুরোপুরি নির্ভর করে বিচারক ও আইনজীবীদের সততা ও পেশাদারিত্বের ওপর। যদি এই দুই সম্প্রদায়ের কোনো একটি দুর্নীতিগ্রস্ত হয় বা পেশাগতভাবে অযোগ্য হয়, তাহলে সমাজে আইনের শাসন কার্যকর করা অসম্ভব হয়ে পড়বে।  

তদন্ত ও অপরাধ বিচার ব্যবস্থায় সংস্কার:
অপরাধ তদন্তের ক্ষেত্রে পুলিশ প্রশাসনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অপরাধ তদন্ত কর্মকর্তাদের অবশ্যই সৎ, দক্ষ ও দায়িত্বশীল হতে হবে। অপরাধ দমন ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে পুলিশের কার্যকর ভূমিকা অত্যন্ত জরুরি।  

এ ছাড়াও, সমাজের দায়িত্বও কম নয়। জনগণের সমর্থন ও সহযোগিতা ছাড়া আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কীভাবে সাধারণ মানুষ এই সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে সহযোগিতা করতে পারে, তা নিয়ে সচেতনতা তৈরি করা জরুরি। নৈতিক শিক্ষার উন্নয়ন জনগণের চারিত্রিক পরিবর্তন আনতে পারে, যা এই লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।  

অর্থনৈতিক সংস্কার ও সামাজিক উন্নয়ন:
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—গরিব জনগণের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করা। অন্যথায় কোনো সংস্কারই টেকসই ফল আনবে না। বেশিরভাগ অপরাধ দারিদ্র্যের কারণে সংঘটিত হয়, তাই মানুষের জীবনমান উন্নয়নে জরুরি অর্থনৈতিক সংস্কার প্রয়োজন। এ ক্ষেত্রে বাধ্যতামূলক যাকাত ব্যবস্থা গরিব মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কার্যকর উপায় হতে পারে।  

গণমাধ্যমের ভূমিকা:
আইনের শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম যদি সঠিকভাবে কাজ করে, তাহলে বিচারব্যবস্থা সংস্কার সহজ হবে। তারা একদিকে সমাজকে সচেতন করতে পারে, অন্যদিকে বিচারব্যবস্থার পর্যবেক্ষক হিসেবেও কাজ করতে পারে।  

আইনের শাসনকে একটি সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে হবে এবং সাধারণ জনগণের মধ্যে এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। সুশাসন ও বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য, তবে শুধু বিচার বিভাগের স্বাধীনতা যথেষ্ট নয়। সমগ্র সমাজকে এই আন্দোলনে অংশ নিতে হবে, তবেই টেকসই শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে।

 

লেখক: অধ্যাপক কর্ণেল আকরাম
সম্পাদক, মিলিটারি হিস্টোরি জার্নাল

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়