a
ফাইল ছবি
আজ মঙ্গলবার ১১ মে সকালে হয়ে যাওয়া ঝড়ের কারনে রাজবাড়ী গোয়ালন্দ-দৌলতদিয়া ফেরি ঘাটের ৫নং পন্টুনের তার ছিঁড়ে একটি মাইক্রোবাস নদীতে পড়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মাইক্রোবাসে কয়জন যাত্রী ছিল তা এখনো জানা যায়নি।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুল হক খান মামুন জানান, ঝড়ের কারণে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের পন্টুনের তার ছিঁড়ে একটি মাইক্রোবাস নদীতে পড়ে যায়। গাড়িটিতে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত হতে পারেননি।
ইউএনও আরও জানান, খবর পাওয়ার পরপরই তিনি ঘটনাস্থলে উপস্থিত আছেন। ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন।
ফাইল ছবি
করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশ ১ সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার।
শনিবার (৩ এপ্রিল) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। গত কয়েক দিন ধরেই প্রতিদিন ছয় হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে।
গতকালও শুক্রবার একদিনে শনাক্ত সাত হাজারের কাছাকাছি পৌঁছায়, মৃত্যু হয় ৫০ জন এবং তার আগের দিন ১ এপ্রিলে মৃত্যু হয় ৫৯ জন।
ফাইল ছবি
আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্প্রচার স্বত্ব প্রায় ১৬২ কোটি টাকায় কিনে নিলো দেশীয় মার্কেটিং এজেন্সি ব্যান-টেক। বিসিবির লক্ষ্য ছিল ১৫০ কোটি টাকায় টিভি স্বত্ব বিক্রয় করা। কিন্তু প্রত্যাশার চেয়ে বেশি পেল বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। সবকিছু মিলিয়ে সর্বমোট নয়টি হোম সিরিজের জন্য ব্যান-টেক ১৬১ কোটি ৭৩ লাখ টাকারও বেশি মূল্য দিচ্ছে (প্রায় ১৯ মিলিয়ন)। এই নয়টি হোম সিরিজে ৭ টেস্ট, ১৮ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা যা স্বত্ব কিনে নিলো ব্যানটেক।
গত ১৭মে সোমবার উন্মুক্ত বিডিংয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় টিভি স্বত্ব নিজেদের করে নেয় ব্যান-টেক। গতকাল ১৮ মে মঙ্গলবার এ বিষয় নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে গণমাধ্যমের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরে বিসিবি।
বিসিবি চলতি বছরের ১৮ মে থেকে ২০২৩ সালের ৫ অক্টোবর পর্যন্ত হোম সিরিজের টিভি স্বত্ব বিক্রির জন্য দরপত্র আহ্বান করেছিল বিসিবি। টিভি স্বত্ব বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমাদের ফ্লোর প্রাইস ১৫০ কোটি টাকা। আমরা এর চেয়ে কিছু বেশি অর্থে স্বত্ব বিক্রি করতে পেরেছি। আগামী দুই বছর বাংলাদেশ দলের হোম সিরিজের প্রতিটি ম্যাচ তারা সম্প্রচার করবে’।
বিসিবিকে ধন্যবাদ দিয়ে বেনটেকের প্রধান নির্বাহী এজিএম সাব্বির বলেছেন, ‘বিসিবিকে ধন্যবাদ আমাদের এই সুযোগ দেয়ার জন্য। আমরা আগামী আড়াই বছরের জন্য টিভি রাইটস কিনেছি। ১৯ মিলিয়ন ডলারের বিনিময়ে কেনা এই সত্বের মধ্যে প্রোডাকশন খরচও অন্তর্ভুক্ত। মূলত বিসিবি প্রোডাকশন করবে। টিভি ছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্মটা আমাদের হাতেই থাকছে।’
উল্লেখ্য আসন্ন ২৩ মে হতে আরম্ভ হতে যাওয়া বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ সরাসরি সম্প্রচারের মাধ্যমেই এই চুক্তি শুরু হবে। জিটিভি ও বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেলে টি স্পোর্টসে দেখা যাবে বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সবকটা ম্যাচ।