a
ফাইল ছবি
ডাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূরের ডাকা শাহবাগের বিক্ষোভ কর্মসূচী স্থগিত করা হয়েছে।
শুক্রবার ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান এ তথ্য নিশ্চিত করে বলেন, মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঘোষিত প্রোগ্রামটি স্থগিত করা হল।
ফাইল ছবি
মুক্তসংবাদ প্রতিদিন ডেস্কঃ ঢাকা মহানগর উত্তরে আমিনুল হককে আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্য সচিব করে ঢাকা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি, আব্দুর রাজ্জাক (দপ্তর)।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
এদিকে, ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ছাড়াও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ও সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে মৌলভীবাজার জেলা, সুনামগঞ্জ জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, কুষ্টিয়া জেলা, ময়ময়নসিংহ দক্ষিণ জেলা ও শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। সূত্র: বিডি প্রতিদিন
ফাইল ছবি
ইরানের সঙ্গে সুস্পর্ক গড়ার সৌদি আরবের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
বুধবার নিজের অফিসিয়াল পেজে লেখেন, ‘ইরানের সঙ্গে সৌদি আরবের শান্তির উদ্যোগকে আমরা স্বাগত জানাই। ইরান আমাদের প্রতিবেশী এবং সৌদি আরব আমাদের ঘনিষ্ঠতম বন্ধু। শান্তির এই উদ্যোগ মুসলিম উম্মাহকে শক্তিশালী করবে।’
সম্প্রতি সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমান আল-আরাবিয়া টিভি চ্যানেলে সাক্ষাতে বলেছেন, ইরান তাদের প্রতিবেশী দেশ এবং তিনি আশা প্রকাশ করেন তেহরান ও রিয়াদের মধ্যে সুসম্পর্ক আরো উন্নত হবে।
তিনি আরও বলেছেন, ইরানের সঙ্গে সুসম্পর্কের জন্য তার দেশ আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি অন্যদের সঙ্গেও কাজ করছে। রিয়াদ এমন সম্পর্ক চায় যা সবার জন্য কল্যাণকর।
সৌদি যুবরাজ বলেন, সৌদি আরব ও ইরানের লক্ষ্য অভিন্ন। সৌদি আরব ইরানের উন্নয়ন চায়। একইসঙ্গে গোটা অঞ্চল ও বিশ্বের উন্নয়ন ও অগ্রগতি প্রত্যাশা করে রিয়াদ।