a সরকার নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: কাদের
ঢাকা সোমবার, ৬ বৈশাখ ১৪৩৩, ২০ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

সরকার নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: কাদের


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ০১ অক্টোবর, ২০২৩, ০১:০৭
সরকার নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: কাদের

ফাইল ছবি: ওবায়দুল কাদের

সংবিধান অনুযায়ী সরকার দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জাপানের রাষ্ট্রদূতকে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার (১ অক্টোবর) সকালে সচিবালয়ে তার নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরির সঙ্গে সৌজন্যে সাক্ষাতে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

সেতুমন্ত্রী জানান, এরই মধ্যে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটির প্রথম বৈঠক।

সাক্ষাৎকালে বাংলাদেশে জাপানের সহায়তায় চলমান প্রকল্পের অগ্রগতিসহ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও কীভাবে জোরদার করা যায় সে বিষয়েও আলোচনা করা হয়। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে সংসদ সদস্য হয়ে উপজেলাবাসীর পাশে থাকতে চাই- এম.এ হান্নান


সাইফুল আলম, ঢাকা প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ৩১ নভেম্বর, ২০২৫, ১১:২৪
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে সংসদ সদস্য হয়ে উপজেলাবাসীর পাশে থাকতে চাই- এম.এ হান্নান

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

সাইফুল আলম, ঢাকা:  শহীদ ও বীরমুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সরকারি তিতুমীর কলেজের সাবেক ছাত্রদল নেতা গোকর্ণ ইউনিয়ন পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির দুই বারের সাবেক সাধারণ সম্পাদক, বার বার কারানির্যাতিত নেতা রাজপথের পরীক্ষিত সৈনিক ও তৃনমূলের ভোটে নির্বাচিত সংগ্রামী সভাপতি এম.এ হান্নান ব্রাহ্মণবাড়িয়া-০১ সংসদীয় আসন-২৪৩ (নাসিরনগর) এ সংসদ সদস্য সদে বিএনপি'র দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। সংসদ সদস্য নির্বাচিত হয়ে নাসিরনগর উপজেলাবাসীর সুখ দুঃখের সাথী হতে চান তিনি। 

আজ ৩১শে অক্টোবর ২০২৫ বিকেল পাঁচটায় রাজধানী ঢাকার বংশালের ফজলুল করিম কমিউনিটি সেন্টারে জননেতা জনাব এম এ হান্নান এর সাথে ঢাকাস্থ নাসিরনগর উপজেলাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া ১ আসন থেকে জাতীয়তাবাদী দল বিএনপি'র পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী এবং পরিচিত সভায় সভাপত্বিত করেন জনাব, মোঃ জাহের মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী। প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন জনাব, এম এ হান্নান, সভাপতি - নাসিরনগর উপজেলা, জাতীয়তাবাদী দল বিএনপি।

নাসিরনগর উপজেলার প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব মোঃ আবুল হাসান চৌধুরীর পরিচালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মফিজ উদ্দিন আহমেদ, সাবেক অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রনালয়। জনাব, এড. আমিনুল ইসলাম মনির, সদস্য, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম, সুপ্রিম কোর্ট বার শাখা। জনাব, মোহন মোল্লা, যুগ্ম-আহবায়ক শাহবাগ থানা বিএনপি, ঢাকা। জনাব, অধ্যাপক ডঃ হাফিজ উদ্দিন ভূঁইয়া, সভাপতি, নাছির নগর উপজেলা সমিতি-ঢাকা। জনাব, মোস্তাক আহমেদ,  বযুগ্ম-আহবায়ক, কোতয়ালী থানা বিএনপি, ঢাকা। জনাব, আলহাজ্ব হাফিজ উদ্দীন ভূঁইয়া, বিশিষ্ঠ ব্যবসায়ীসহ ঢাকাস্থ্য নাসিরনগর উপজেলার সকল নেতাকর্মীরা। 

প্রধান অতিথির বক্তব্যে এম.এ হান্নান বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামত এর রূপরেখার ৩১ দফা বাস্তবায়নে আমরা নাসিরনগরবাসী বদ্ধপরিকর। আমি আপনাদের পাশে আছি। আপনারাও আমার পাশে থেকে দেশবাসীর সেবা করা সুযোগ দিন। সবশেষে তিনি সকলের দোয়া চাইলেন এবং বাহ্মণবাড়িয়া-১ সংসদীয় আসন ২৪৩ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী করেন।
উল্লেখ্য যে, জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা দাবি দিয়েছেন। তিনি সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত এজেন্ডা তুলে ধরেন। বাংলাদেশের জনগণ গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে এক সাগর রক্তের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্র গড়িয়া তুলিয়াছিল, সেই রাষ্ট্রের মালিকানা আজ তাহাদের হাতে নাই। বর্তমান কর্তৃত্ববাদী সরকার বাংলাদেশ রাষ্ট্র কাঠামোকে ভাঙ্গিয়া চুরমার করিয়া ফেলিয়াছে। এই রাষ্ট্রকে মেরামত ও পুনগঠন করিতে হইবে। দেশের জনগণের হাতেই দেশের মালিকানা ফিরাইয়া দেওয়ার লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনে জয়লাভের পর বর্তমান ফ্যাসিস্ট সরকার হঠানোর আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহের সমন্বয়ে একটি "জনকল্যাণমূলক জাতীয় ঐকমত্যের সরকার" প্রতিষ্ঠা করা হইবে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

শাবিপ্রবি‘র উপাচার্যের পদত্যাগের দাবিতে ২০ ঘণ্টা ধরে অনশন করছে শিক্ষার্থীরা


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২, ১২:১২
শাবিপ্রবি‘র উপাচার্যের পদত্যাগের দাবিতে ২০ ঘণ্টা ধরে অনশন করছে শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে ২০ ঘণ্টা ধরে অনশন করে আসছে শিক্ষার্থীরা। গতকাল বুধবার বিকেল ৩টা থেকে উপাচার্য ভবনের সামনে অনশন শুরু করে এসব শিক্ষার্থীরা।

গতকাল রাতে তীব্র শীতের মধ্যে তারা অনশন করে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অনশন করে যাচ্ছিল সেসব ছাত্ররা। এর মধ্যে কয়েকজন শিক্ষার্থী ঠাণ্ডা-জ্বর, শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, গতকাল বুধবার রাত ৯টার দিকে প্রায় ১০০ শিক্ষক শিক্ষার্থীদের অনশন ভাঙানোর চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীরা তাতে রাজি হননি। বরং ছাত্ররা শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতার ঘোষণা দেওয়ার অনুরোধ জানালে তাতে শিক্ষকরা রাজি না হওয়ায় তারা শিক্ষকদের সাথে আর কোন কথা বলতে রাজি হননি। পরে রাত সাড়ে ১১টার দিকে শিক্ষকরা আন্দোলনস্থল ত্যাগ করেন।

শিক্ষার্থীরা অনশনে বসার পর আশেপাশের দোকানপাট বন্ধ করে দেয় পুলিশ। পরে অনশনে বসা শিক্ষার্থীদের পাশে থাকা অন্যান্য আন্দোলনরত শিক্ষার্থীর খাবারের ব্যবস্থা করেন সাবেক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের খোলা মাঠে শিক্ষার্থীদের খাবার রান্না করা হয়।  সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - রাজনীতি