a সরকারি নির্দেশনা জারি মাস্ক পরা বাধ্যতামূলক 
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

সরকারি নির্দেশনা জারি মাস্ক পরা বাধ্যতামূলক 


এমএস.প্রতিদিন ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১, ০৯:৪২
সরকারি নির্দেশনা জারি মাস্ক পরা বাধ্যতামূলক 

সংগৃহীত ছবি

জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন দফতর-সংস্থার কর্মকর্তা-কর্মচারী সবাইকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অনুবিভাগ প্রধান এবং অধীন দফতর বা সংস্থার প্রধানকে তার আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সম্প্রতি সময়ে দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ে এবং মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিসিএস প্রশাসন একাডেমি, সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, বিয়াম ফাউন্ডেশন, সরকারি যানবাহন অধিদপ্তর, সরকারি কর্মচারী হাসপাতাল প্রধানকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বাহুবলে লাইসেন্সবিহীন সিএনজির বিরুদ্ধে অভিযান


হবিগঞ্জ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ০২ মার্চ, ২০২৩, ১০:১৫
বাহুবলে লাইসেন্সবিহীন সিএনজির বিরুদ্ধে অভিযান

ফাইল ছবি

বাহুবলে লাইসেন্সবিহীন সিএনজি চালকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার বিকালে বাহুবল বাজারে এ অভিযান পরিচালনা করেছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমা। অভিযানে সহযোগিতায় ছিল বাহুবল মডেল থানার পুলিশের একটি টিম।

অভিযানকালে সিএনজি চালক শাহজাহান মিয়া ও তোফাজ্জল হোসেনকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

ড্রোন থেকে বিস্ফোরক ছুড়লে কেঁপে উঠে জম্মু বিমানবন্দর


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ২৭ জুন, ২০২১, ০১:২৩
ড্রোন থেকে বিস্ফোরক ছুড়লে কেঁপে উঠে জম্মু বিমানবন্দর

ফাইল ছবি

ভারতের জম্মু বিমানবন্দরের বিমানবাহিনী স্টেশনে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার স্থানীয় সময় রাত ১টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। 

পাঁচ মিনিটের ব্যবধানে দু’টি বিস্ফোরণ ঘটে সেখানে। এতে ২ জন আহত হয়। ভারতীয় বিমানবাহিনীর বরাত দিয়ে আজ রবিবার এ খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। 

জম্মু বিমানবন্দরের রানওয়ে ও এয়ার ট্রাফিক কন্ট্রোল ভারতীয় বিমানবাহিনী অধীনে রয়েছে। সেখান থেকে যাত্রীবাহী বিমানও চলাচল করে। সেই জায়গায় প্রযুক্তি বিভাগের কাছে রবিবার রাতে বিস্ফোরণ দু’টি ঘটে। রাত ১টা ৩৭ মিনিটে প্রথম বিস্ফোরণটি একটি ভবনের ছাদে ঘটে এবং দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে খোলা জায়গায় রাত ১টা ৪২ মিনিটে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণ ততটা তীব্র না হলেও, দু’কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। বিস্ফোরণ ঘটাতে ৪ কেজি ৭০০ গ্রাম মতো আইইডি ব্যবহার করা হয়েছে। ড্রোন থেকে বিস্ফোরক ছুড়ে এই হামলা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা পুলিশের।

বিস্ফোরণে দু’টি বারাক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিমানবাহিনীর কোনও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়নি। বিস্ফোরণের খবর পেয়ে ওই এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলে পৌঁছান ফরেনসিক দল এবং বোম্ব স্কোয়াড। এই ঘটনায় পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার হাত রয়েছে বলে সন্দেহ পুলিশের। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ