a হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী আর নেই
ঢাকা শুক্রবার, ১৩ চৈত্র ১৪৩২, ২৭ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী আর নেই


এমএস.প্রতিদিন ডেস্ক:
বৃহস্পতিবার, ১৯ আগষ্ট, ২০২১, ১২:৫৮
হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী আর নেই

ফাইল ছবি

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রামে চিকিৎসার জন্য নেওয়া হয়।

বাবুনগরীর খাদেম মাওলানা জুনায়েদ জানিয়েছেন, বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।  বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে তাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হন সঙ্গীরা।

৬৭ বছর বয়সি দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বরিশালের হিজলায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়


হিজলা প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১২:৫১
বরিশালের হিজলায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন



হিজলা, বরিশাল: বরিশাল জেলার হিজলা উপজেলায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়। ২৫ জুন বুধবার সকাল ১১টায় উপজেলার  সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে (২০২৪-২৫) অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ মাঠে নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের  জেলেরা। সকল জেলেদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন এই গরু গুলো আপনারা যথাযথভাবে লালন পালন করবেন এবং এটাই আপনাদের আগামীদিনের ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র তৈরি করতে পারে। উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জেললেদের মাঝে সুশৃংখলভাবে গরুগুলো বিতরণ করেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

রাজধানী ঢাকা ১১ এলাকায় ডেঙ্গুর রেড জোন ঘোষণা


স্বাস্থ্য ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ০৬:৫০
রাজধানী ঢাকা ১১ এলাকায় ডেঙ্গুর রেড জোন ঘোষণা

ফাইল ছবি

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুজ্বর আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষ করে ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এ জন্য ঢাকার দুই সিটি করপোরেশনের ১১টি এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করেছে স্থানীয় সরকার।

দুই সিটি কর্পোরেশনে যে ১১টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রয়েছে ৬টি এলাকা এবং উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫টি এলাকা। 

এগুলো হলো- যাত্রাবাড়ী, মুগদা, কদমতলী, জুরাইন, মানিকনগর, সবুজবাগ, উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও ও বাড্ডা।

ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজধানীর দুই সিটি করপোরেশনের পক্ষ থেকেই নানান ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তা সত্ত্বেও ঢাকায় এডিস মশাবাহিত এ রোগের প্রকোপ স্মরণকালের ভয়াবহ পরিস্থিতি পার করছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ৩০ হাজার ৬৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৬৭ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের মতে, রাজধানীর ১৮ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভার উপস্থিতি পাওয়া গেছে। সাধারণত কোনো এলাকার ৫ শতাংশ বাড়িতে লার্ভা পাওয়া গেলে ওই পরিস্থিতিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ