a
ফাইল ছবি
গত সোমবার ১৬ আগস্ট নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে রেজিষ্ট্রেশন করতে পারবেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন ফি ১৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। ৩০ সেপ্টেম্বরের পরে যদি কেউ রেজিষ্ট্রেশন করতে চায় সেক্ষেত্রে তাকে বিলম্ব ফি ১৪০ টাকা অতিরিক্ত দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইএন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগিন করতে হবে। এরপর রেজিষ্ট্রেশন ফরম পূরণ করতে হবে। সোনালী সেবার মাধ্যমে রেজিষ্ট্রেশন ফি পরিশোধ করতে হবে ।
সংগৃহীত ছবি
মহামরি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রনে না আসায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। তাই আগামী ৩১ আগস্ট পর্যন্ত সময়ে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদরাসা বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২৯ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের করোনা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় এবং কঠোর লকডাউন কার্যকর থাকায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য-সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদরাসাসমূহের চলমান ছুটি আগামী ৩১ আগস্ট ২০২১ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর থেকেই সংক্রমণ রোধ করতে বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর থেকে দফায় দফায় তা বাড়ানো হয়।
ফাইল ছবি
এ বছরের ন্যায় ২০২২ সালেও সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।
বুধবার ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেনের নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন- মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মাউশির একাধিক কর্মকর্তা এবং ঢাকার একাধিক কলেজের অধ্যক্ষরা।
বৈঠক সূত্রে জানা গেছে, এবারও (২০২২ সাল) প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তি সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।