a সালমান শাহের স্ত্রী তৃতীয় সংসার শুরু করলেন
ঢাকা বুধবার, ৬ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

সালমান শাহের স্ত্রী তৃতীয় সংসার শুরু করলেন


বিনোদন ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ১৪ আগষ্ট, ২০২১, ১১:৪৪
সালমান শাহের স্ত্রী তৃতীয় সংসার শুরু করলেন

ফাইল ছবি

১৯৯৬ সালে না ফেরার দেশে পাড়ি জমান বাংলা সিনেমার কিংবদন্তী নায়ক সালমান শাহ। তার রহজস্যজনক মৃত্যু এখনো বিনোদন জগতে হাহাকার তৈরি করে রেখেছে। কিংবদন্তি এই শিল্পীর চলে যাওয়ার পর তার স্ত্রী সামিরা বিয়ে করেছিলেন নায়ক সালমানের বন্ধু মোশতাককে। সেই সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে তাদের। শেষ পর্যন্ত বেশিদিন স্থায়ী হয়নি তাদের সংসার।

নতুন করে তৃতীয় বারের মত বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। আর এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন তার দ্বিতীয় স্বামী মোশতাক। কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল সামিরার বিয়ের ব্যাপারে। আজ শনিবার (১৪ আগস্ট) রাতে বিষয়টি জানান তার দ্বিতীয় স্বামী। 

জানা যায়, সামিরার বর্তমান স্বামীর নাম ইশোতিয়াক আহমেদ। তিনি একজন সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক। গত ১৫ জুলাই উভয়ের পরিবারের সদস্যদের নিয়েই তাদের বিয়ের সম্পন্ন করা হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

আরও পড়ুন

গোয়ায় বিলাসবহুল রিসোর্টে বিয়ে করলেন বুমরাহ


বিনোদন ডেস্ক:
সোমবার, ১৫ মার্চ, ২০২১, ০৮:৩২
গোয়ায় বিলাসবহুল রিসোর্টে বিয়ে করলেন বুমরাহ

ফাইল ছবি: বুমরাহ ও সঞ্জনা

অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে টেলিভিশন ক্রীড়া উপস্থাপিকা সঞ্জনা গণেশনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন ভারতীয় ক্রিকেটের পেস বোলিং সুপারস্টার জসপ্রীত বুমরাহ। 

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, সোমবার গোয়ায় বিলাসবহুল এক রিসোর্টে দুজনে বিয়ে করেছেন। বিয়েতে মাত্র ২০ জন অতিথি উপস্থিত ছিলেন। বিয়েতে কাউকে মোবাইল নিয়ে ঢুকার অনুমতি ছিলনা।

আজ টুইটারে বিয়ের আনুষ্ঠানকতা পোস্ট করেছেন বুমরাহ নিজেই। সেখানে তিনি লিখেছেন, ‘ভালোবাসা যদি আপনাকে যোগ্য মনে করে, তাহলে তা আপনার রাস্তা নির্দেশ করে দেয়। ভালোবাসার পথে হেঁটে আমাদের একসঙ্গে নয়া পথের সূচনা হলো। আজ আমাদের জীবনের অন্যতম সুখের দিন এবং আমাদের বিযের খবর ও আনন্দ আপনাদের সঙ্গে বিয়ে করে নিতে পেরে নিজেদের ধন্য মনে করছি।’

ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে বিয়ের ছবি পোস্ট করেছেন সঞ্জনাও। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

রাঙ্গামাটি জেলার নানিয়ারচরে ইউপিডিএফ (মূল) এর গোপন আস্তানার সন্ধান


রাঙ্গামাটি, মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বৃহস্পতিবার, ০২ জানুয়ারী, ২০২৫, ০৫:১৮
রাঙ্গামাটি জেলার নানিয়ারচরে ইউপিডিএফ (মূল) এর গোপন আস্তানার সন্ধান

ছবি সংগৃহীত

সংবাদ বিজ্ঞপ্তি: সেনাবাহিনীর বিশেষ অভিযানে নিহত ১
আজ ২ জানুয়ারি ২০২৫ তারিখ ০৫৫০ ঘটিকায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার পেরাছড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। এসময় ইউপিডিএফ (মূল) এর গোপন আস্তানার সন্ধান পেয়ে সেনাবাহিনী তল্লাশি অভিযান শুরু করলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। এতে সেনাবাহিনীর সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটলে ইউপিডিএফ (মূল) এর একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এবং বেশ কিছু সংখ্যক সন্ত্রাসী আহত অবস্থায় গহীন জঙ্গলে পালিয়ে যায়।

পরবর্তীতে, উক্ত স্থানে তল্লাশি চালিয়ে  সন্ত্রাসীদের ব্যবহৃত ০১ টি এ্যাসল্ট রাইফেল (এম-১৬), ০২ রাউন্ড এমজি/স্নাইপার এ্যমোনিশন, ৯০ রাউন্ড রাইফেল এ্যমোনিশন, ০১ টি ওয়াকি-টকি সেট ও ১২ টি মোবাইল ফোনসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করে। পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের সন্ধানে সেনা অভিযান চলমান রয়েছে। সূত্র: বাংলাদেশ আর্মি

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - বিনোদন