a আরো ৫টি দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অন্তর্ভুক্ত হল
ঢাকা বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

আরো ৫টি দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অন্তর্ভুক্ত হল


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ১২ জুন, ২০২১, ১০:৩৩
আরো ৫টি দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অন্তর্ভুক্ত হল

ফাইল ছবি

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অন্তর্ভুক্ত হল নতুন আরো ৫টি দেশ। সেগুলো হল- আলবেনিয়া, ব্রাজিল, গ্যাবন, ঘানা ও সংযুক্ত আরব আমিরাত। 

শুক্রবার এই দেশগুলোকে ক্ষমতাধর নিরাপত্তা পরিষদে ২ বছরের মেয়াদে সদস্য হিসেবে নির্বাচিত করে জাতিসংঘের সাধারণ পরিষদ।

সবগুরো দেশ আসনের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয় এবং প্রত্যেকেই প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।

এর মধ্যে ঘানা ১৮৫, গ্যাবন ১৮৩, আরব আমিরাত ১৭৯, আলবেনিয়া ১৭৫ ও ব্রাজিল ১৮১ ভোট পেয়েছে।

এ পাঁচটি দেশ ভারত, আয়ারল্যান্ড, কেনিয়া, মেক্সিকো ও নরওয়েসহ অন্য অস্থায়ী সদস্যের সঙ্গে যোগ দিল নিরাপত্তা পরিষদে।

২০২২ সালের ১ জানুয়ারি থেকে দেশগুলোর কাজ শুরু হবে। এ মেয়াদে দেশগুলো এস্তোনিয়া, নাইজার, সেন্ট ভিনসেন্ট, তিউনিসিয়া ও ভিয়েতনামের স্থলাভিষিক্ত হয়েছে।

ভৌগোলিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আঞ্চলিকভাবে এ অস্থায়ী সদস্যপদগুলো দেওয়া হয়ে থাকে। সূত্র: ইউএননিউজ, রয়টার্স

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

জেলেনস্কি তুরস্ককে দ্বিমুখী হিসেবে অভিযুক্ত করলেন


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ০২ মে, ২০২২, ০৩:১২
জেলেনস্কি তুরস্ককে দ্বিমুখী হিসেবে অভিযুক্ত করলেন

ফাইল ছবি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি তুরস্ককে দ্বিমুখী হিসেবে অভিযুক্ত করেছেন। খবর আল জাজিরা।

জেলেনস্কি জানিয়েছেন, তুরস্ক একদিকে রাশিয়া-ইউক্রেনে দ্বন্দ্ব বন্ধ করতে মধ্যস্থ্যতাকারীর ভূমিকা পালন করছে। আবার অন্যদিকে তারা তাদের দেশে রাশিয়ার পর্যটকদের দুই হাত উজাড় করে স্বাগত জানাচ্ছে।

গ্রিসের টেলিভিশন নেটওয়ার্ক ইআরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এ ব্যাপারে বলেন, একদিক দিয়ে তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং ইউক্রেনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহায়তা করছে।

কিন্তু অনদিক দিয়ে আমরা দেখছি, বিশেষ করে রাশিয়ান পর্যটকদের জন্য ভালো ব্যবস্থা করা হচ্ছে।

আর এমন কথা বলেই তুরস্ককে সরাসরি দ্বিমুখী বলে অভিহিত করে জেলেনস্কি বলেন, এগুলি দ্বিমুখী কাজ, যা ঠিক নয়। সূত্র: আল জাজিরা

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ইরান-যুক্তরাষ্ট্র পারমানবিক চুক্তিতে ফেরার সম্ভাবনা!


আন্তর্জাতিক ডেস্ক:
শুক্রবার, ০২ এপ্রিল, ২০২১, ০৯:১৭
ইরান-যুক্তরাষ্ট্র পারমানবিক চুক্তিতে ফেরার সম্ভাবনা!

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার আগেই ইঙ্গিত দিয়েছিলেন ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত হওয়া পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে পূর্বের অবস্থায় ফিরে আনবেন। তারই ধারাবাহিকতায় আগামী সপ্তাহে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিদের সাথে আলোচনা হওয়ার কথা। সূত্র: বার্তা সংস্থা রয়টার্স 

জানা গেছে, ভিয়েনায় উভয়পক্ষের মাঝে পরোক্ষভাবে এ ব্যাপারে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ইউরোপীয়ান কূটনৈতিক সূত্র দাবি করেছে। তারা এও বলেছেন, ওইদিন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা একই শহরে অবস্থান করলেও তাদের এক রুমে সাক্ষাৎ হবে না। তবে উভয় দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে পারমাণবিক চুক্তিতে ফিরে আসার ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলে আশা করা হচ্ছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক