a ইরাক এস-৩০০ ক্ষেপণাস্ত্র কিনবে রাশিয়া থেকে
ঢাকা বুধবার, ৬ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

ইরাক এস-৩০০ ক্ষেপণাস্ত্র কিনবে রাশিয়া থেকে


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২১
ইরাক এস-৩০০ ক্ষেপণাস্ত্র কিনবে রাশিয়া থেকে

ফাইল ছবি

ইরাকের একজন সিনিয়র সংসদ সদস্য জানিয়েছেন, রাশিয়া থেকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চিন্তা করছে বাগদাদ। দেশের সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানো ও শত্রুর আগ্রাসন থেকে দেশকে রক্ষা করতে এই পদক্ষেপ নেয়া হবে।

ইরাকের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির প্রধান রিদা আল-হায়দারের  বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, বিমান বাহিনীর কমান্ডার জেনারেল শিহাব জাহিদ আলীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সম্প্রতি মস্কো সফর করেছে এবং এ সফরে রুশ কর্মকর্তাদের সঙ্গে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে আলোচনা হয়েছে। 

এ বিষয়ে চুক্তি করতে কিছু সময় লাগতে পারে বলে তিনি জানান। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

রিদা হায়দার বলেন, বাগদাদ এরইমধ্যে মস্কোর সঙ্গে বেশ কিছু চুক্তি করেছে যার আওতায় রাশিয়া ইরাকের আর্মার্ড ব্রিগেডকে আধুনিকায়ন করবে। তিনি আরও বলেন, ইরাকি সেনাদের রুশ সামরিক সরঞ্জাম বিশেষ করে ট্যাংক ও আর্মার্ড ভেহিক্যাল ব্যবহারের পুরনো অভিজ্ঞতা রয়েছে। সূত্র : পার্সটুডে 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

ইসরায়েলের ড্রোন বিশেষজ্ঞ ও তত্ত্বাবধায়ক প্রধান নিহত


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ১৩ ফেরুয়ারী, ২০২৩, ০৯:৪৯
ইসরায়েলের ড্রোন বিশেষজ্ঞ ও তত্ত্বাবধায়ক প্রধান নিহত

প্রতিকী ছবি: ড্রোন

ইসরায়েল সামরিক বাহিনীর ড্রোন ইউনিটের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ওই কর্মকর্তা তেল আবিবের দক্ষিণে অবস্থিত তেল নায়োফ বিমানঘাঁটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত ছিলেন।

ইসরায়েল সেনাবাহিনীর একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ওই কর্মকর্তার নাম ও পদবী প্রকাশ করেনি এবং তার মৃত্যুর খবরও ধোঁয়াশে।

তিনি বলেছেন, রাহুফুত শহরের কাছে ৪৩ বছর বয়সী একজন সেনা অফিসার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ইসরায়েলের ওই সেনা কর্মকর্তার নাম মিশেল বারশেত। তিনি তেল নায়োফ বিমানঘাঁটির ড্রোন রক্ষণাবেক্ষণ ও মেরামত বিভাগে পরিকল্পনা, তত্ত্বাবধান ও নির্মাণ বিষয়ক প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। অনুমান করা হয় যে, তাকে হত্যা করা হয়েছে। তিনি কোনও সাধারণ সড়ক দুর্ঘটনায় মারা যাননি। সূত্র:ফার্স নিউজ, বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বিএনপির বিজয় র‌্যালিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১, ০৩:৫৮
বিএনপির বিজয় র‌্যালিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দুপুরে বিএনপির বিজয় র‌্যালি শুরুর পূর্বে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একাত্তরের প্রথম মুক্তিযোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সরকারের মিথ্যা মামলায় কারাগারে আটক অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে। আমরা এমনই একটি সময় এই বিজয় র‌্যালি করছি। তাই এই র‌্যালি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ন।’

তিনি বলেন, ‘আমরা স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্র অর্জন করেছিলাম তার লক্ষ্য ছিল আমরা একটি নিরাপদ রাষ্ট্র পাবো। আমরা কথা বলার অধিকার পাবো, রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার পাবো। কিন্তু এই সরকার একটি বাকশালী রাষ্ট্র কায়েমের লক্ষ্যে এদেশের জনগণকে জিম্মি করে ক্ষমতার চেপে বসে আছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকার আমাদের সকল অধিকার ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে।’

এর আগে রোববার দুপুর ২ টায় র‌্যালি শুরু হওয়ার কথা থাকলেও বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। দুপুর দেড়টার মধ্যেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে একদিকে নাইটেঙ্গেল মোড় অন্যদিকে ফকিলাপুল মোড় পর্যন্ত বিএনপি নেতাকর্মী দিয়ে ভরে যায়।

বিএনপির বিজয় র‌্যালিতে আসা নেতাকর্মীরা 'স্বাধীনতার অপর নাম, জিয়াউর রহমান', 'স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম', ‘মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’ স্লোগানে পুরো নয়া পল্টন ও এর আশেপাশের এলাকা প্রকম্পিত করে তুলেছেন।

বিজয় র‌্যালিতে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ টুকু, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি'র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আযম খান, মহানগর উত্তরের সভাপতি আমানউল্লাহ আমান, দক্ষিণের সভাপতি আব্দুস সালাম প্রমুখ। সূত্র: ইত্তেফাক

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক