a ইসরায়েলি জাহাজ ভিড়তে দেয়নি এবার কানাডার বিক্ষোভকারীরা
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ইসরায়েলি জাহাজ ভিড়তে দেয়নি এবার কানাডার বিক্ষোভকারীরা


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ১৫ জুন, ২০২১, ০৯:০৯
ইসরায়েলি জাহাজ ভিড়তে দেয়নি এবার কানাডার বিক্ষোভকারীরা

ফাইল ছবি

কানাডার ব্যস্ততম সমুদ্রবন্দর পোর্ট অব প্রিন্স রুপার্টে ইসরায়েলের একটি কন্টেইনার জাহাজ ভিড়তে দেননি দেশটির বিক্ষোভকারীরা। ফিলিস্তিনে বর্বর হত্যাকান্ড চালানোর প্রতিবাদে জাহাজটি ভিড়তে দেয়নি তারা। খবর প্রেস টিভির।

বন্দরে যেন ইসরায়েলের জাহাজ ভিড়তে না পারে সেজন্য বিক্ষোভকারীরা ফেয়ার ভিউ কন্টেইনার টার্মিনালের প্রবেশমুখে পিকেট লাইন তৈরি করে এবং জাহাজটিকে প্রতিহত করে।

উত্তর আমেরিকার দেশগুলো ইতিমধ্যে যে 'ব্লক দ্য বোট' আন্দোলন গড়ে তুলেছে তার সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলি এই কন্টেইনার জাহাজটি প্রতিহত করা হয়।

এর আগে আমেরিকার ওকল্যান্ড বন্দরে বিক্ষোভকারীরা ইসরায়েলের একটি পণ্যবাহী কার্গো জাহাজ ভিড়তে দেয়নি। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

চীনের ১৯টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে তাইওয়ানের আকাশসীমায়


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০৩
চীনের ১৯টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে তাইওয়ানের আকাশসীমায়

ফাইল ছবি

চারটি এইচ–৬ বোমারু বিমানসহ তাইওয়ানের আকাশসীমায় চীনের ১৯টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার দেশটির পক্ষ থেকে এই অভিযোগ করা হয়।

তাইওয়ান দাবি করেছে, সেগুলোর মধ্যে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমানও ছিল। 

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশসীমায় প্রবেশ করা যুদ্ধবিমানগুলোর মধ্যে চারটি এইচ–৬ বোমারু বিমান ছিল। সেগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। এছাড়া, বিমানগুলো সাবমেরিন ধ্বংস করতেও ব্যবহার করা হয়।

চীনা জঙ্গি বিমানগুলো তাইওয়ানের ‘প্রাতাস’ দ্বীপের উত্তর–পূর্ব অঞ্চলের উপর দিয়ে উড়ে যায়। সেগুলোর যাত্রাপথের একটি মানচিত্রও প্রকাশ করেছে তাইওয়ান।

অনুপ্রবেশের পর চীনা যুদ্ধবিমানগুলোকে সতর্ক করতে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রগুলো তৈরি রাখা হয়েছিল বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। পাশাপাশি দেশটির কয়েকটি ফাইটার বিমানও পাঠানো হয়।

তবে তাইপের এসব অভিযোগের ব্যাপারে এখনও কোনও মন্তব্য করেনি চীন। তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে বেইজিং। এর আগেও জুনে তাইওয়ানের আকাশসীমায় চীনের ২৮টি সামরিক বিমান অনুপ্রবেশ করেছিল।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

রাশিয়া ইউক্রেনে যে কোন সময়ে সামরিক অভিযান চালাতে পারে!


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২, ১২:৩৯
রাশিয়া ইউক্রেনে যে কোন সময়ে সামরিক অভিযান চালাতে পারে!

ফাইল ছবি

ইউক্রেনকে ঘিরে ফেলেছে রাশিয়া। সীমান্তের চারপাশে সেনা মোতায়েনের কাজও সম্পন্ন করেছে। এমনকি বেলারুশেও সেনা পাঠিয়েছে। এবার যেকোনো মুহূর্তে সামরিক হামলা চালাতে পারে। এমনটাই আশঙ্কা করছেন ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা কর্মকর্তারা।

তারা বলছেন, এটা পুতিনের জন্য ‘চরম মূর্খতার কাজ’ হবে। কারণ এতে হাজার হাজার মানুষ মারা যাবে।

একই সতর্কবার্তা দিয়েছে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রও। ব্রিটিশ প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন সীমান্তে লক্ষাধিক সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করেছেন। এক ‘দুঃস্বপ্ন’র মুখোমুখি হতে যাচ্ছে ইউক্রেন।

মার্কিন কর্তারা বলছেন, পরিস্থিতি ‘প্রচণ্ড ভয়াবহ’। এমন খবরে ইউক্রেনের শহরগুলোতে চরম আতঙ্ক বিরাজ করছে। এই আতঙ্কের মধ্যেই বুধবার কিয়েভ সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। অভিযানে না চালিয়ে সমস্যা সমাধানে ‘শান্তিপূর্ণ পথ’ নিতে রুশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া দখল করে রাশিয়া। এরপর থেকেই প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা চলছে। গত বছরের শেষ দিকে আবারও উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব ইউরোপ।

সেই সময় ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলো জানায়, তাদের সীমান্তে ট্যাংক, মিসাইল ও অত্যাধুনিক সামরিক সরঞ্জামসহ লক্ষাধিক সেনা মোতায়েন করেছে মস্কো। তারা দাবি করে, চলতি বছরের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির মধ্যে রুশ সেনারা ইউক্রেনে হামলা চালাতে পারে।

রাশিয়া ইউক্রেনে হামলার পরিকল্পনা অস্বীকার করেছে। তবে তারা বলেছে, কিয়েভকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করা হবে না-এমন প্রতিশ্রুতি দেওয়া না হলে মস্কো সামরিক পদক্ষেপ নিতে পারে।

এরপর পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে রুশ কর্মকর্তাদের দফায় দফায় বৈঠক ও আলোচনা হয়েছে। কিন্তু পরিস্থিতির এতটুকু উন্নতি হয়নি। সম্প্রতি সপ্তাহখানেক আগেও তিন দফা কূটনৈতিক আলোচনা ব্যর্থ হয়। এরপর আবারও উত্তপ্ত হতে শুরু করে পরিস্থিতি।

মঙ্গলবার হোয়াইট হাউজ এক বার্তায় জানায়, ইউক্রেন পরিস্থিতি ‘খুবই ভয়ংকর’। মস্কো যেকেনো সময় হামলা চালাতে পারে। এদিনই ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়, রাশিয়া তাদের সীমান্তে ১ লাখ ২৭ হাজারের বেশি সশস্ত্র, নৌ এবং বিমানসেনা মোতায়েন করেছে। আরও বলা হয়, ইউক্রেনকে রাশিয়া দ্বিখণ্ডিত ও ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নকে দুর্বল করার চেষ্টা করছে।

গোয়েন্দা ভয়, দক্ষিণ ইউক্রেনের দোনবাস অঞ্চলে সেনা ঢুকিয়ে দেবেন পুতিন। এরপর একে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত করতে আলোচনার জন্য চাপ সৃষ্টি করবেন।

শেষ পর্যন্ত দোনবাস পশ্চিমাপন্থি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি বাফার রাষ্ট্রে পরিণত হবে। এরপরও ইউক্রেনকে সেনা ও অস্ত্রশস্ত্র দিয়ে রীতিমতো ঘিরে ফেলেছেন পুতিন। রুশরা বড় ধরনের অভিযান চালাবে বলেই মনে করছেন ইউক্রেনের কর্মকর্তারা।

সেই লক্ষ্যেই বেলারুশে পুরো এক ডিভিশন সেনা মোতায়েন করা হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই বুধবার রাজধানী কিয়েভে এসে পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন।

প্রেসিডেন্ট ভলোদিমির জিলেনস্কি এবং পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে বৈঠক করেন। এরপর এক বিবৃতিতে ব্লিংকেন বলেন, ‘আমরা আশা করি, আমরা কূটনৈতিক ও শান্তিপূর্ণ পথে সমস্যার সমাধান খুঁজতে পারি।’ সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক