a
ফাইল ছবি
বিচারক ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় নিন্দা জানিয়েছে ইসরায়েল। রবিবার (২০ জুন) দখলদার দেশটি বলছে, রাইসির অধীন ইরানে একটি নৃশংস জল্লাদের সরকার প্রতিষ্ঠিত হবে। কাজেই বিশ্বশক্তিগুলোর উচিত হবে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে কোনো আলোচনায় যোগ বিশ্বকে না দেওয়া। খবর আল জাজিরা'র।
তিনি জানান, মানবাধিকার লঙ্ঘনের দায়ে রাইসির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে।শুক্রবারের নির্বাচনে ভূমিধস বিজয় নিয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। রাইসিকে নিয়ে আন্তর্জাতিক মহলের সচেতন হওয়া উচিত বলে জানিয়েছেন ইরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
এদিকে ইরান সরকারের প্রতি জনগণের আস্থা আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন রাইসি। রাইসি বলেন, তিনি পুরো জাতির নেতা হবেন। আগামী অগাস্টে তিনি শপথ গ্রহণ করবেন।
ফাইল ছবি
গত ২৪ ফেব্রুয়ারি রুশ হামলার পর ইউক্রেনের ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকেরা নিরাপদ আশ্রয়ের উদ্দেশে রওনা হয়েছেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান দশম দিনে গড়িয়েছে। স্থানীয় সময় আজ শনিবার ভোরে দুই পক্ষের সেনাদের লড়াই চলছে বলে জানা গেছে। খবর বিবিসির।
রাশিয়ার সেনাদের ব্যাপক গোলাবর্ষণে ইউক্রেনের শহরগুলো চাপের মুখে আছে। ইউক্রেন বলছে, বেসামরিক অবস্থান লক্ষ্য করেও নির্বিচার আক্রমণ চলছে। কৃষ্ণসাগর উপকূলীয় ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহরগুলো আছে সবচেয়ে বেশি চাপে। এ ছাড়া দেশটির উত্তর ও পূর্ব দিক থেকেও আক্রমণ চালিয়ে যাচ্ছে রুশ সেনারা।
সামরিক বিশ্লেষকেরা বলছেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলে কৌশলগত বড় বড় বন্দর আছে। এর নিয়ন্ত্রণ রাশিয়াকে ইউক্রেনে আসা সরবরাহ পথ বন্ধ করে দিতে সহায়তা করবে। দক্ষিণ-পূর্বের বন্দর নগরী মারিওপোল দখল করে রুশ সেনারা শহরটি অবরুদ্ধ করেছেন জানিয়ে মানবিক সাহায্যে করিডর তৈরির আকুতি জানিয়েছেন এর মেয়র।
গতকাল শুক্রবার ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ নেয় রুশ বাহিনী। ইউরোপে এটি সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। মারিওপোল রাশিয়াকে ইউক্রেনের একটি বড় বন্দরের নিয়ন্ত্রণ এনে দিয়েছে। এর সঙ্গে ক্রিমিয়া এবং দোনেৎস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রে করিডর তৈরি করবে রাশিয়া।
এদিকে, ইউক্রেনের আকাশকে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা (নো-ফ্লাই জোন) ঘোষণার দাবি বারবার প্রত্যাখ্যান করায় পশ্চিমাদের নিন্দা জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সূত্র: বিডি প্রতিদিন
ফাইল ছবি
আজ শুক্রবার (১১ জুন) চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মুখোমুখি হয়েছিল আবাহনী বনাম মোহামেডান। সেই ম্যাচেই আম্পায়ারের সিদ্ধান্তে খুশি না হতে পেরে রাগে লাথি মেরে স্ট্যাম্প ভেঙেছেন টাইগার অলরাউন্ডার ও মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান।
এদিন ম্যাচের শুরু থেকে সাকিবকে বেশ আগ্রাসী দেখা গিয়েছিল। ব্যাট হাতে নিজের সর্বোচ্চটা নিঙড়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। তার ব্যাটে চেপেই আবাহনীকে ১৪৬ রানের লক্ষ্য দেয় মোহামেডান। সেই টার্গেট টপকাতে নেমে বিপাকে পড়ে আবাহনী।
৩ উইকেট শুরুতেই হারিয়ে বসে। ইনিংসের প্রথম ওভারে মূল ঘটনা। প্রথমারের মতো বল করতে আসেন সাকিব নিজেই। ওভারের শেষ বলে মুশফিকের বিপক্ষে লেগ বিফোরের আবেদন করেন মোহামেডান অধিনায়ক। সেটি নাকচ করে দেন আম্পায়ার ইমরান পারভেজ। এতেই ক্ষিপ্ত হন সাকিব। লাথি দিয়ে ভাঙেন স্টাম্প। এতে উত্তেজনা ছড়াল ম্যাচে। ভিডিও ফুটেজে অবশ্য স্পষ্ট। আউট ছিলেন মুশফিক।
সেখানেই থামেনি ঘটনা। ম্যাচের শুরু থেকেই বৃষ্টির পূর্বাভাস ছিল। আবাহনীর ইনিংসের ষষ্ঠ ওভারে হালকাপাতলা বৃষ্টি পড়তে শুরু করে। আম্পয়ায়ার চাইলেই ওভার শেষ করতে পারতেন, তবে ১ বল বাকি থাকতেই উইকেট ঢেকে ফেলার সিদ্ধান্ত জানালেন ফিল্ড আম্পয়ায়ার। তখন আরও ক্ষিপ্ত দেখা গেল সাকিবকে। এগিয়ে এসে ৩টি স্টাম্প উপড়ে ফেলে মাটিতে আছড়ে মারলেন তিনি। সেই উত্তাপ পৌছাল দুই দলের ড্রেসিংরুম পর্যন্ত।
সাকিব আল হাসানের মেজাজ এমনিতেই চড়া ছিল। ড্রেসিং রুমে যাওয়ার পথে তিনি আরও একবার হলেন ক্ষিপ্ত। তার সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের। দুজনের একজনও মেজাজ ধরে রাখতে পারেননি।
ছবিতে দেখা গেছে আঙুল উঁচিয়ে শাসাচ্ছেন সুজনকে। আবাহনী কোচও ক্ষিপ্ত হয়ে ছুটে যেতে চাচ্ছেন সাকিবের দিকে। যদিও এতটুকুতেই ঘটনা থেমে গেছে। ঘটেনি গায়ে হাত দেওয়ার মতো অপ্রীতিকর ঘটনা। মোহামেডানে সাকিবের সতীর্থ শামসুর রহমান শুভ ও বেশ কয়েকজন স্টাফ মিলে শান্ত করেন সুজনকে। সাকিবকেও ঠাণ্ডা করেন অন্য স্টাফরা।