a ইসরায়েল হামাসের হুঁশিয়ারিতে প্যারেড বাতিল করতে বাধ্য হল
ঢাকা মঙ্গলবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৭ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

ইসরায়েল হামাসের হুঁশিয়ারিতে প্যারেড বাতিল করতে বাধ্য হল


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ০৮ জুন, ২০২১, ১১:৫৩
ইসরায়েল হামাসের হুঁশিয়ারিতে প্যারেড বাতিল করতে বাধ্য হল

ফাইল ছবি

পবিত্র জেরুজালেম আল-কুদস শহরে বিতর্কিত প্যারেড অনুষ্ঠান বাতিল করেছে ইসরায়েলের উগ্র-ডানপন্থি গোষ্ঠী। মূলত ফিলিস্তিনির ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের হুমকির মুখে এই সিদ্ধান্ত নিয়েছে ইহুদিবাদী দেশটি।

জানা গেছে, উগ্র ডানপন্থিরা আগামী বৃহস্পতিবার কথিত পাতাকা মিছিল বের করার পরিকল্পনা করেছিল। গতকাল সোমবার ইসরায়েলি পুলিশ হামাসের হামলার ভয়ে তা বাতিল করতে বাধ্য হয়েছে।

এর আগে, হামাসের অন্যতম শীর্ষ নেতা খলিল হাইয়্যা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, পবিত্র আল-কুদস শহরে এ ধরনের পাতাকা মিছিল বা প্যারেড নতুন সংঘাত শুরু হতে পারে। এই হুমকির পরেই ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ পতাকা মিছিল করার অনুমতি স্থগিত করার  কথা জানান। সূত্র: পার্সটুডে

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

ভারতে মন্ত্রীসভা রদবদলের আগে স্বাস্থ্যমন্ত্রীসহ ৯ মন্ত্রীর পদত্যাগ


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ জুলাই, ২০২১, ০৫:২১
ভারতে মন্ত্রীসভা রদবদলের আগে স্বাস্থ্যমন্ত্রীসহ ৯ মন্ত্রীর পদত্যাগ

ফাইল ছবি

ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধণ ও প্রতিমন্ত্রী অশ্বিন চৌবেসহ অন্তত ৯ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় রদবদলের মাত্র কয়েক ঘণ্টা আগে এ পদত্যাগের ঘোষণা আসে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ বিষয়ে জানায়, বুধবার মন্ত্রিসভায় রদবদলের আগে হেভিওয়েট ওই মন্ত্রীরা পদত্যাগ করেছেন। 

প্রসঙ্গত, গত মার্চের মাঝামাঝি থেকেই ভারতে দৈনিক করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকে। একে পর এক গড়তে থাকে রেকর্ড। এরপর এপ্রিল-মে মাসে তা ভয়াবহ আকার ধারণ করে। পুরো এপ্রিল-মে থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশটিতে প্রতিদিন করোনায় আক্রান্ত হয়েছেন সাড়ে তিন লাখ থেকে ৪ লক্ষাধিক মানুষ। 

দৈনিক মৃত্যুর সংখ্যাও ছিল ৪ হাজারেরও বেশি। দেশের স্বাস্থ্যখাতের এমন বেহাল দশায় দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকারের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। চলমান এই সমালোচনার মধ্যেই আজ বুধবার পদত্যাগ করলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ও একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অশ্বিন চৌবে।

সেই সাথে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এবং শ্রমমন্ত্রী সন্তোষ গাংওয়ারও পদত্যাগ করেছেন। আরও রয়েছেন কেন্দ্রীয় রাসায়নিক ও সারবিষয়ক মন্ত্রী সদানন্দ গৌদা, নারী ও শিশু কল্যাণবিষয়ক প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় ধোর্তে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, ভোক্তা কল্যাণবিষয়ক প্রতিমন্ত্রী রাও সাহেব ধানবে পাতিল এবং জলশক্তিবিষয়ক প্রতিমন্ত্রী রতন লাল কাটারিয়া।

এ বিষয়ে এনডিটিভি বলছে, করোনার দ্বিতীয় ঢেউ চলাকালে তা প্রতিরোধে কেন্দ্রীয় মন্ত্রিসভার কোন সদস্যের ভূমিকা কেমন ছিল সে বিষয়ে সম্প্রতি একটি মূল্যায়ন প্রতিবেদন প্রস্তুত করেছেন দেশটির স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। প্রতিবেদনটি এরই মধ্যে প্রধানমন্ত্রীর দফতরে জমাও দিয়েছেন তারা।

এদিকে প্রতিবেদন জমা দেয়ার পরই সম্প্রতি মন্ত্রিসভায় রদবদলের ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ঘোষণা অনুযায়ী, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নতুন সদস্যদের নাম ঘোষণা করা হবে। তার কয়েক ঘণ্টা আগেই বর্তমান মন্ত্রিসভার ৯ সদস্যের পদত্যাগের খবর এলো।

এনডিটিভি আরো জানায়, বুধবার নতুন ৪৩ জন সদস্য ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেবেন।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ইয়েমেনে সরকার বাহিনী ও হুতি বিদ্রোহীদের সংঘর্ষে নিহত ৬৫


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০৫
ইয়েমেনে সরকার বাহিনী ও হুতি বিদ্রোহীদের সংঘর্ষে নিহত ৬৫

ফাইল ছবি

ইয়েমেনের মারিব শহরে দেশটির সরকার-সমর্থিত বাহিনীর সদস্যদের সঙ্গে হুতি বিদ্রোহীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দেশটির এক সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ খবর জানায়।

গত ৪৮ ঘণ্টায় সংঘর্ষে সরকার-সমর্থিত বাহিনীর ২২ সদস্য নিহত হন। আহত হন আরও ৫০ জন। অন্যদিকে হুতি বিদ্রোহীদের ৪৩ জন সদস্য নিহত হয়েছে।

গত রবিবার ইয়েমেনের আল-আনাদ সামরিক ঘাঁটিতে হুতি বিদ্রোহীদের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি নেতৃত্বাধীন জোটের অন্তত ৩০ সেনা নিহত এবং ৬০ জন আহত হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক