a চীনকে ঠেকাতে এবার মহড়া শুরু করেছে তাইওয়ানের সেনাবাহিনী
ঢাকা বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

চীনকে ঠেকাতে এবার মহড়া শুরু করেছে তাইওয়ানের সেনাবাহিনী


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ০৯ আগষ্ট, ২০২২, ১২:১১
চীনকে ঠেকাতে এবার মহড়া শুরু করেছে তাইওয়ানের সেনাবাহিনী

ফাইল ছবি

চীনের মহড়ার জবাব দিতে এবার হাউইটজার কামান নিয়ে সামরিক মহড়া শুরু করেছে তাইওয়ানের সেনাবাহিনী। যুদ্ধের পরিস্থিতিতে কীভাবে চীনের সেনা বাহিনীকে মোকাবেলা করা যায় তা নিয়েই মঙ্গলবার থেকে তাইওয়ান মহড়া শুরু করেছে বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার থেকে শুরু হওয়া সামরিক মহড়ায় ‘লাইভ ফায়ার ড্রিল’ অর্থাৎ আসল গোলা ছুঁড়ে লড়াইয়ের কৌশল ঝালিয়ে নিচ্ছে স্বশাসিত দ্বীপরাষ্ট্রটির গোলন্দাজ বাহিনী।

এ ব্যাপারে তাইওয়ানের সেনার অষ্টম আর্মি কোরের মুখপাত্র লউ ওয়েই জাই জানিয়েছেন, দেশের দক্ষিণাঞ্চলের পিংটাং প্রদেশে সামরিক মহড়া শুরু হয়েছে। মঙ্গলবার ও বৃহস্পতিবার এই দু’দিন চীনের বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের কৌশল ঝালিয়ে নেওয়া হবে।

তাইওয়ানের সেনাবাহিনী জানিয়েছে, এই মহড়ায় অংশ নিচ্ছে প্রায় ৪০টি হাউইটজার কামান ও এক হাজারেরও বেশি সেনা।

এদিকে, যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি গত মঙ্গলবার তাইওয়ান সফরে আসার পর তাইওয়ানকে ঘিরে ছয়টি স্থানে সামরিক প্রশিক্ষণ চালাচ্ছে চীন।
 
সাবমেরিন দিয়ে কিভাবে হামলা করা হবে এবং সমুদ্রে কিভাবে হামলা করা হবে সোমবার এ বিষয়ে মহড়া দিচ্ছে চীনের সেনারা। পিপলস লিবারেশন আর্মি বিষয়টি নিশ্চিত করেছে।

অন্যদিকে ন্যান্সি পেলোসি তাইওয়ানে আসায় যুক্তরাষ্ট্রের সেনা পর্যায়ে সব ধরনের আলোচনা স্থগিত করে দিয়েছে চীন। এ বিষয়টির কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ইসরায়েল-ফিলিস্তিনি সংঘর্ষকালে আহত ইসরায়েলের মহাকাশ বিজ্ঞানীর মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক:
সোমবার, ০৭ জুন, ২০২১, ০৭:৫২
ইসরায়েল-ফিলিস্তিনি সংঘর্ষকালে আহত ইসরায়েলের মহাকাশ বিজ্ঞানীর মৃত্যু

ফাইল ছবি । ইসরায়েলি বিজ্ঞানী এভি হার ইভান

ফিলিস্তিনিদের সোর্ড অব কুদস অভিযানের সময় আহত ইসরায়েলি মহাকাশ বিজ্ঞানী এভি হার ইভান শেষ পর্যন্ত মারাই গেলেন। ৮৪ বছর বয়সী এই বিজ্ঞানী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র শিল্পেও অবদান রেখেছেন বলে জানা গেছে।

গাজায় ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের সময় ইসরায়েলের অভ্যন্তরে আরব মুসলমানেরা যে বিক্ষোভ-আন্দোলন শুরু করেন তারই ধারাবাহিকতায় ইহুদিবাদীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। তখন আক্রা নামক এক শহরে একটি হোটেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আর সেসময় বিজ্ঞানী এভি হার ইভান সেই হোটেলেই অবস্থান করছিলেন।

ফলে আগুনে তার শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। এ ছাড়া হোটেলে ধোয়ার কারণে তিনি গুরুতরভাবে আহত হন। এরপর হাসপাতালেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তার মৃত্যু হয় বলে ইসরায়েলের প্রায় সব গণমাধ্যম আজ সোমবার তা প্রকাশ করে।

ইসরায়েলের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এভি হার ইভানকে হাইফা হাসপাতালে স্থানান্তরের পর থেকেই তিনি অজ্ঞান ছিলেন এবং কৃত্রিমভাবে তিনি শ্বাস নিচ্ছিলেন।

বিজ্ঞানী এভি হার ইভান এর আগে ইসরায়েলের মহাকাশ সংস্থার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। এই বিজ্ঞানীকে তার অবদানের জন্যে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কারেও ভূষিত করা হয়েছিল। সূত্র: পার্সটুডে 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

যাত্রীবাহী বাসের সঙ্গে পুলিশ পিকআপের সংঘর্ষ, ২০ পুলিশ আহত


এমএস.প্রতিদিন ডেস্ক:
সোমবার, ০৫ এপ্রিল, ২০২১, ১১:৫৪
যাত্রীবাহী বাসের সঙ্গে পুলিশ পিকআপের সংঘর্ষ, ২০ পুলিশ আহত

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে পুলিশ বহনকারী দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে আহত হয় কমপক্ষে ২০ জন পুলিশ সদস্য। আহতদের মধ্যে ১০ জন জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ৮টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ জানা যায়, সকালে জেলা পুলিশ লাইন থেকে পুলিশ সদস্যদের নিয়ে তিনটি পিকআপ ডিউটিতে বের হয়। সামান্য এগিয়ে যাওয়ার পরই বিপরীত দিক থেকে আসা ঢাকার মহাখালীগামী ইকোনা পরিবহনের দ্রুতগামী একটি বাসের সঙ্গে দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২০ জন পুলিশ আহত হন।

আহতদের স্থানীয়দের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে হাসপাতালে ভর্তি করা হয় ১০ জনকে।

এ বিষয়ে সদর মডেল থানার ওসি আব্দুর রহিম বলেন, পুলিশ বহনকারী দুটি পিকআপের সঙ্গে বাসের সংঘর্ষ হয়েছে। এতে  আহত পুলিশ সদস্যদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক