a জেলেনস্কি তুরস্ককে দ্বিমুখী হিসেবে অভিযুক্ত করলেন
ঢাকা সোমবার, ৬ বৈশাখ ১৪৩৩, ২০ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

জেলেনস্কি তুরস্ককে দ্বিমুখী হিসেবে অভিযুক্ত করলেন


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ০২ মে, ২০২২, ০৩:১২
জেলেনস্কি তুরস্ককে দ্বিমুখী হিসেবে অভিযুক্ত করলেন

ফাইল ছবি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি তুরস্ককে দ্বিমুখী হিসেবে অভিযুক্ত করেছেন। খবর আল জাজিরা।

জেলেনস্কি জানিয়েছেন, তুরস্ক একদিকে রাশিয়া-ইউক্রেনে দ্বন্দ্ব বন্ধ করতে মধ্যস্থ্যতাকারীর ভূমিকা পালন করছে। আবার অন্যদিকে তারা তাদের দেশে রাশিয়ার পর্যটকদের দুই হাত উজাড় করে স্বাগত জানাচ্ছে।

গ্রিসের টেলিভিশন নেটওয়ার্ক ইআরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এ ব্যাপারে বলেন, একদিক দিয়ে তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং ইউক্রেনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহায়তা করছে।

কিন্তু অনদিক দিয়ে আমরা দেখছি, বিশেষ করে রাশিয়ান পর্যটকদের জন্য ভালো ব্যবস্থা করা হচ্ছে।

আর এমন কথা বলেই তুরস্ককে সরাসরি দ্বিমুখী বলে অভিহিত করে জেলেনস্কি বলেন, এগুলি দ্বিমুখী কাজ, যা ঠিক নয়। সূত্র: আল জাজিরা

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বিশ্ব পরিবর্তনে নতুন শক্তির উত্থান: ইরান


আন্তর্জাতিক ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৫১
বিশ্ব পরিবর্তনে নতুন শক্তির উত্থান: ইরান

ফাইল ছবি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, বিশ্বে এক বিরাট পরিবর্তন শুরু হয়েছে। এই পরিবর্তনের মূল বিষয়টি হচ্ছে আমেরিকার মতো বিশ্বের দাম্ভিক শক্তিগুলো আস্তে আস্তে দুর্বল হচ্ছে এবং নতুন আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির উত্থান ঘটছে।

সোমবার তেহরানে এক সমাবেশে তিনি এ কথা বলেন। এই সমাবেশে সিস্তান ও বেলুচিস্তান এবং দক্ষিণ খোরাসান প্রদেশের হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন।

তিনি আরও বলেন, পাশ্চাত্যের দাম্ভিক শক্তিগুলো দুর্বল হচ্ছে। বিশ্বে আমেরিকার কর্তৃত্বের সূচকগুলো নেমে যাচ্ছে। মার্কিন কর্তৃত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচকগুলোর একটি শক্তিশালী মার্কিন অর্থনীতি। এখন তারা নিজেরাই বলছে তাদের অর্থনীতি দুর্বল হয়ে পড়ছে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আরও বলেন, মার্কিন কর্তৃত্বের আরেকটি সূচক হচ্ছে বিভিন্ন দেশের সরকারের ওপর হস্তক্ষেপের সুযোগ। এটাও এখন হ্রাস পাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর যারা আঘাত হানতে চায় তাদেরকে ঠেকাতে এখন আমেরিকার ব্যয়বহুল হাইব্রিড যুদ্ধ চালাতে হচ্ছে, অবশেষে তাতেও কাজ হচ্ছে না।

তিনি আরও বলেন, ইউরোপের অবস্থাও আমেরিকার মতোই, তাদেরও পতন হচ্ছে। বর্তমানে আফ্রিকার জনগণ ফ্রান্সের পুতুল সরকারকে উৎখাত করছে। পাশ্চাত্যের আর সেই আগের শক্তি নেই এবং তারা ক্রমেই দুর্বল হয়ে যাচ্ছে। এটা বিরাট এক বৈশ্বিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সূত্র : পার্সটুডে

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

‘আমেরিকা-ব্রিটেন যুদ্ধজাহাজ পাঠিয়ে ভাগ্য পরীক্ষা করছে’


এমএস.প্রতিদিন ডেস্ক:
রবিবার, ২৭ জুন, ২০২১, ১২:১১
আমেরিকা-ব্রিটেন যুদ্ধজাহাজ পাঠিয়ে ভাগ্য পরীক্ষা করছে

সংগৃহীত ছবি

রাশিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, কৌশলগত কৃষ্ণ সাগরের পানিসীমায় আমেরিকা ও ব্রিটেন যুদ্ধজাহাজ পাঠিয়ে নিজেদের ভাগ্য পরীক্ষা করছে। এভাবে শত্রুতামূলক তৎপরতা অব্যাহত রাখলে সামরিক উপায়সহ যেকোনও পদক্ষেপ নিয়ে রাশিয়া তার সীমানা রক্ষা করবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কভ শুক্রবার এক বিবৃতিতে এসব কথা বলেন। 

তিনি আরও বলেন,“আমরা পেন্টাগন এবং ব্রিটিশ নৌবাহিনীকে আহ্বান জানাব যাতে তারা কৃষ্ণ সাগরে অহেতুক নিজেদের ভাগ্য পরীক্ষা না করে।”

জেনারেল কোনাশেঙ্কভের এই বক্তব্য শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হয়।

জেনারেল কোনাশেঙ্কভ বলেন, যারা ব্রিটিশ এবং মার্কিন যুদ্ধজাহাজকে ক্রিমিয়া উপদ্বীপের রুশ পানিসীমার কাছে পাঠিয়েছে তারা খারাপ মতলবে তা পাঠিয়েছে।

গত বুধবার কৃষ্ণ সাগরের রুশ নৌবহর ও রাশিয়ান জেনারেল সিকিউরিটি সার্ভিস নিজেদের পানিসীমা থেকে মাত্র তিন কিলোমিটার দূরে থাকাকালীন রুশ টহল জাহাজ থেকে সতর্কতামূলক গুলি চালায় এবং জঙ্গিবিমান থেকে ওই ডেস্ট্রয়ারের সামনে বোমা বর্ষণ করলে ব্রিটিশ জাহাজটি এলাকা ছেড়ে চলে যায়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক